বিষয়বস্তুতে চলুন

এলদের কোস্তা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এলদের কোস্তা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম এলদের ওয়ান্দের সুসা দে আজেভেদো এ কোস্তা
জন্ম (1994-01-12) ১২ জানুয়ারি ১৯৯৪ (বয়স ৩২)
জন্ম স্থান লুয়ান্ডা, অ্যাঙ্গোলা
উচ্চতা ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আল ইত্তিহাদ
জার্সি নম্বর ১৭
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:২৯, ১০ এপ্রিল ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

এলদের ওয়ান্দের সুসা দে আজেভেদো এ কোস্তা (পর্তুগিজ: Hélder Costa; জন্ম: ১২ জানুয়ারি ১৯৯৪; এলদের কোস্তা নামে সুপরিচিত) হলেন একজন অ্যাঙ্গোলীয়–পর্তুগিজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে সৌদি আরবের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সৌদি পেশাদার লিগের ক্লাব আল ইত্তিহাদ এবং অ্যাঙ্গোলা জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০০৯ সালে, কোস্তা পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের হয়ে পর্তুগালের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় নয় বছর যাবত পর্তুগালের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২১ সালে অ্যাঙ্গোলার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; অ্যাঙ্গোলার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৭ ম্যাচে ১টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

এলদের ওয়ান্দের সুসা দে আজেভেদো এ কোস্তা ১৯৯৪ সালের ১২ই জানুয়ারি তারিখে অ্যাঙ্গোলার লুয়ান্ডায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

কোস্তা পর্তুগাল অনূর্ধ্ব-১৬, পর্তুগাল অনূর্ধ্ব-১৭, পর্তুগাল অনূর্ধ্ব-১৮, পর্তুগাল অনূর্ধ্ব-১৯, পর্তুগাল অনূর্ধ্ব-২০, পর্তুগাল অনূর্ধ্ব-২১ এবং পর্তুগাল অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে পর্তুগালের প্রতিনিধিত্ব করেছেন। পর্তুগালের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৯ বছরে ৬১ ম্যাচে অংশগ্রহণ করে ১২টি গোল করেছেন।

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
১০ এপ্রিল ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
পর্তুগাল২০১৮১০
সর্বমোট১০
অ্যাঙ্গোলা২০২১২১
২০২২৪০
২০২৩১০
সর্বমোট৭১

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ نادي: الاتحاد [ইত্তিহাদ ক্লাব]। kooora.com (আরবি ভাষায়)। কুরা। ১৪ মে ২০১১। ২৪ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২৩। {{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ |script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)
  2. ↑ "Club – Saudi Professional League" [ক্লাব – সৌদি পেশাদার লিগ]। spl.com.sa (ইংরেজি ভাষায়)। সৌদি পেশাদার লিগ। ২৪ মার্চ ২০২৩। ২৪ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২৩। {{ওয়েব উদ্ধৃতি}}: |archive-date= / |archive-url= টাইমস্ট্যাম্প মেলেনি; 9 মার্চ 2023 প্রস্তাবিত (সাহায্য)

বহিঃসংযোগ

[সম্পাদনা]