বিষয়বস্তুতে চলুন

সৌদি পেশাদার লিগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রোশন সৌদি লিগ
دوري روشن السعودي
চিত্র:Roshn Saudi League Logo.svg
সংগঠকসৌদি আরব ফুটবল ফেডারেশন (এসএএফএফ)
স্থাপিত১৯৫৭; ৬৯ বছর আগে (1957)
  • ১৯৫৭–১৯৭৪ (হিজ ম্যাজেস্টিস লিগ হিসেবে)
  • ১৯৭৪–১৯৭৫ (সৌদি ক্যাটেগরাইজেশন লিগ হিসেবে)
  • ১৯৭৫–২০০৭ (সৌদি প্রিমিয়ার লিগ হিসেবে)
  • ২০০৮–বর্তমান (সৌদি প্রো লিগ হিসেবে)
দেশসৌদি আরব
কনফেডারেশনএএফসি
দলের সংখ্যা১৮ (২০২৩–২৪ মৌসুম থেকে)
লিগের স্তর
অবনমিতসৌদি প্রথম বিভাগ লিগ
ঘরোয়া কাপকিং'স কাপ
সৌদি সুপার কাপ
আন্তর্জাতিক কাপএএফসি চ্যাম্পিয়ন্স লিগ
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২
জিসিসি চ্যাম্পিয়ন্স লিগ
আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ
বর্তমান চ্যাম্পিয়নআল-নাসর (১১তম শিরোপা)
(২০২৫–২৫)
সর্বাধিক শিরোপাআল-হিলাল (২১টি শিরোপা)
সর্বাধিক ম্যাচমোহাম্মদ আল-দেয়া (৪০৬)
শীর্ষ গোলদাতামাজেদ আবদুল্লাহ (১৮৯ গোল)
সম্প্রচারকথমানিয়াহ
ওয়েবসাইটspl.com.sa
২০২৫–২৬ সৌদি প্রো লিগ

সৌদি পেশাদার লিগ (আরবি: دوري المحترفين السعودي দাওরিয় রোশন আস-সৌদি) বা সৌদি ফুটবল লিগ কিনবা সৌদি প্রো লিগ হচ্ছে সৌদি আরবের অ্যাসোসিয়েশন ফুটবল লিগের শীর্ষ বিভাগ। স্পন্সরশিপজনিত কারণে এটি রোশন সৌদি লিগ নামে পরিচিত।[][][][]

সৌদি পেশাদার লিগ প্রথম ১৯৭৬ সালে অনুষ্ঠিত হয়,[] আল হিলাল সবচেয়ে সফল দল, দলটি লিগের ইতেহাসে (২০২২–২৩ পর্যন্ত) ১৮ বার শিরোপা লাভ করেছে।

২০২৩ সালে শুরু হওয়া, লোভনীয় চুক্তির ফলে ইউরোপীয় লিগ থেকে অসংখ্য শীর্ষ স্তরের খেলোয়াড়দের আকর্ষণ করার কারণে লিগটি আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে প্রচার ঘটে। অবিলম্বে একটি তারকা-খচিত লিগে পরিণত হয়। দেশটির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড সৌদি ভিশন ২০৩০ প্রোগ্রামের অংশ হিসাবে একই বছরে চার প্রতিষ্ঠাতা ক্লাবদের (আল-আহলি, আল-ইত্তিহাদ, আল-হিলাল এবং আল-নাসর) ৭৫% অংশীদারিত্ব নিয়েছে।

ইতিহাস

[সম্পাদনা]

পঞ্চাশের দশকের শেষ নাগাদ সৌদি আরবের ফুটবল আঞ্চলিক ভিত্তিতে সংগঠিত ছিল, তখন দেশব্যাপী একমাত্র টুর্নামেন্ট ছিল কিংস কাপ। ১৯৫৭ সালে মধ্য, পশ্চিম, পূর্ব এবং উত্তর অঞ্চলের আঞ্চলিক টুর্নামেন্ট সহ প্রথম জাতীয় লিগ অনুষ্ঠিত হয়, সেসময় কিংস কাপের জন্য যোগ্যতা অর্জনের জন্য ক্লাবগুলি তাদের আঞ্চলিক লিগে অংশ নিত এবং চূড়ান্ত পর্বে কিংস কাপে সুযোগ পেত। কিংস কাপের বিজয়ীকে লিগের বিজয়ী ধরা হতো।

১৯৮১ সালে ক্লাবের সংখ্যা বৃদ্ধি করার এবং দ্বিতীয় বিভাগ যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯৮১-৮২ এর লিগ প্রতিযোগিতা র‌্যাঙ্কিং লিগ হিসাবে পরিচিত, ১৮ টি ক্লাব নিয়ে এটি অনুষ্ঠিত হয়,  শীর্ষ আটটি দল প্রথম বিভাগের জন্য এবং নীচের দশটি দল নতুন দ্বিতীয় বিভাগের জন্য যোগ্যতা অর্জন করে। পরে ১৯৮৪-৮৫ মৌসুমে প্রথম বিভাগের ক্লাবের সংখ্যা ১২ তে উন্নীত করা হয়।

১৯৯০ সালে স্থানীয় প্রতিযোগিতা পুনর্গঠন এবং পেশাদার ফুটবল লিগ প্রবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়। "দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক লিগ" নামে একটি নতুন লিগ চ্যাম্পিয়নশিপ গঠন করা হয়, এটি দুই-পর্যায়ের চ্যাম্পিয়নশিপ ছিল। প্রথম পর্যায়ে নিয়মিত ডাবল রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয় এবং শীর্ষ ৪ দল নকআউট পদ্ধতির ফাইনালপর্বে উন্নীত হয়, একে গোল্ডেন স্কোয়ার বলা হয়। ক্লাবগুলিকে পেশাদার ভিত্তিতে খেলোয়াড়দের স্বাক্ষর করার অনুমতি দেওয়া হয়েছিল যা লিগকে আধা পেশাদার লিগে পরিনত করে।

লিগটি ২০০৭ সালে পেশাদার লিগে পরিনত হয়।[]

২০০৮ সালের হিসাবে, সৌদি আরব থেকে প্রতি বছর চারটি দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করে। এতে কিংস কাপের বিজয়ীর সাথে লিগের শীর্ষ তিনটি দল অন্তর্ভুক্ত রয়েছে। কিংস কাপের বিজয়ী যদি চারটি শীর্ষ দলের মধ্যে থাকে তবে চতুর্থ সেরা দলটি বর্ধিত দল হিসেবে যোগ্যতা অর্জন করে এবং কিংস কাপের বিজয়ী যদি চারটি শীর্ষ দলের নীচে থাকে তবে চতুর্থ দলটি যোগ্যতা অর্জন করবে না এবং তৃতীয় সেরা দলটি বর্ধিত দল হিসেবে যোগ্যতা অর্জন করবে।

পুরস্কারের অর্থমূল্য:[]

  • প্রথম স্থান: ৩৮,০০,০০০ সৌদি রিয়াল
  • দ্বিতীয় স্থান: ২০,০০,০০০ সৌদি রিয়াল
  • তৃতীয় স্থান: ১০,০০,০০০ সৌদি রিয়াল

বর্তমান দল

[সম্পাদনা]

স্টেডিয়াম

[সম্পাদনা]
দ্রষ্টব্য: বর্ণানুক্রমিক ক্রমে সারণীর তালিকা।
দল অবস্থান স্টেডিয়াম ক্ষমতা
আল-আহলি জেদ্দা কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়াম
আল-ফয়সাল স্টেডিয়াম
৬০,৩৪২
২৭,০০০
আল-ইত্তিফাক দাম্মাম ইজিও স্টেডিয়াম ১২,৯৮৪
আল-ফাতেহ আল-মোবারাজ মায়দান তামউইল আলুলা ১১,৮৫১
আল-ফায়েহা মাজমাহ মাজমা স্পোর্টস সিটি স্টেডিয়াম ৬,৮৪৩
আল-হাজেম আর রাস আল-হাজেম ক্লাব স্টেডিয়াম ৫,১০০
আল-হিলাল রিয়াদ কিংডম এরিনা ২৬,০৯০
আল-ইত্তিহাদ জেদ্দা কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়াম
আল-ফয়সাল স্টেডিয়াম
৬০,৩৪২
২৭,০০০
আল-খালিজ সাইহাট প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ স্টেডিয়াম (দাম্মাম) ২২,০৪২
আল-খোলুদ আর রাস আল-হাজেম ক্লাব স্টেডিয়াম ৫,১০০
আল-নাজমা উনাইজা কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়াম বুরাইদাহ ৩০,১৮০
আল-নাসর রিয়াদ আল-আউয়াল পার্ক ২৬,০০৪
আল-ওখদুদ নাজরান প্রিন্স হাথলুল বিন আব্দুল আজিজ স্পোর্টস সিটি স্টেডিয়াম ১২,০০০
আল-কাদসিয়াহ খোবার প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ স্টেডিয়াম (দাম্মাম) ২২,০৪২
আল-রিয়াদ রিয়াদ এসএইচজি এরিনা ১৮,০৬৩
আল-শাবাব রিয়াদ এসএইচজি এরিনা ১৩,৫৩৭
আল-তাওউন বুরাইদাহ কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়াম বুরাইদাহ
আল-তাওউন স্টেডিয়াম
৩০,১৮০
৫,৬২৪
দামাক খামিস মুশাইত দামাক ক্লাব স্টেডিয়াম
প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্পোর্টস সিটি স্টেডিয়াম (আবহা)
৩,৮০০
২৫,০০০
নিওম তাবুক কিং খালিদ স্পোর্টস সিটি স্টেডিয়াম ১২,০০০[]

চ্যাম্পিয়নদের তালিকা[]

[সম্পাদনা]
ক্রম মৌসুম চ্যাম্পিয়ন
১৯৬৮–৬৯ আল-আহলি
১৯৭৪–৭৫ আল-নাসর
১৯৭৬–৭৭ আল-হিলাল
১৯৭৭–৭৮ আল-আহলি
১৯৭৮–৭৯ আল-হিলাল
১৯৭৯–৮০ আল-নাসর
১৯৮০–৮১ আল-নাসর
১৯৮১–৮২ আল-ইত্তিহাদ
১৯৮২–৮৩ আল-ইত্তেফাক
১০ ১৯৮৩–৮৪ আল-আহলি
১১ ১৯৮৪–৮৫ আল-হিলাল
১২ ১৯৮৫–৮৬ আল-হিলাল
১৩ ১৯৮৬–৮৭ আল-ইত্তেফাক
১৪ ১৯৮৭–৮৮ আল-হিলাল
১৫ ১৯৮৮–৮৯ আল-নাসর
১৬ ১৯৮৯–৯০ আল-হিলাল
১৭ ১৯৯০–৯১ আল-শাবাব
১৮ ১৯৯১–৯২ আল-শাবাব
১৯ ১৯৯২–৯৩ আল-শাবাব
২০ ১৯৯৩–৯৪ আল-নাসর
ক্রম মৌসুম চ্যাম্পিয়ন
২১ ১৯৯৪–৯৫ আল-নাসর
২২ ১৯৯৫–৯৬ আল-হিলাল
২৩ ১৯৯৬–৯৭ আল-ইত্তিহাদ
২৪ ১৯৯৭–৯৮ আল-হিলাল
২৫ ১৯৯৮–৯৯ আল-ইত্তিহাদ
২৬ ১৯৯৯–০০ আল-ইত্তিহাদ
২৭ ২০০০–০১ আল-ইত্তিহাদ
২৮ ২০০১–০২ আল-হিলাল
২৯ ২০০২–০৩ আল-ইত্তিহাদ
৩০ ২০০৩–০৪ আল-শাবাব
৩১ ২০০৪–০৫ আল-হিলাল
৩২ ২০০৫–০৬ আল-শাবাব
৩৩ ২০০৬–০৭ আল-ইত্তিহাদ
৩৪ ২০০৭–০৮ আল-হিলাল
৩৫ ২০০৮–০৯ আল-ইত্তিহাদ
৩৬ ২০০৯–১০ আল-হিলাল
৩৭ ২০১০–১১ আল-হিলাল
৩৮ ২০১১–১২ আল-শাবাব
৩৯ ২০১২–১৩ আল-ফাতেহ
৪০ ২০১৩–১৪ আল-নাসর
ক্রম মৌসুম চ্যাম্পিয়ন
৪১ ২০১৪–১৫ আল-নাসর
৪২ ২০১৫–১৬ আল-আহলি
৪৩ ২০১৬–১৭ আল-হিলাল
৪৪ ২০১৭–১৮ আল-হিলাল
৪৫ ২০১৮–১৯ আল-নাসর
৪৬ ২০১৯–২০ আল-হিলাল
৪৭ ২০২০–২১ আল-হিলাল
৪৮ ২০২১–২২ আল-হিলাল
৪৯ ২০২২–২৩ আল-ইত্তিহাদ
৫০ ২০২৩–২৪ আল-হিলাল
৫১ ২০২৪–২৫ আল-ইত্তিহাদ
৫২ ২০২৫–২৬ আল-নাসর

ক্লাবের পারফরম্যান্স

[সম্পাদনা]

সবচেয়ে সফল ক্লাবসমূহ

[সম্পাদনা]
# ক্লাব চ্যাম্পিয়ন রানার্স-আপ
আল-হিলাল
১৫
১৫
আল-নাসর
আল-ইত্তিহাদ
আল-শাবাব
আল-আহলি
আল-ইত্তিফাক
আল-ফাতেহ
আল-রিয়াদ

সবচেয়ে বেশি শিরোপা জয়ী শহর

[সম্পাদনা]
শহর শিরোপার সংখ্যা ক্লাব
রিয়াদ
৩০
আল-হিলাল (১৫), আল-নাসর (৯), আল-শাবাব (৬)
জেদ্দা
১২
আল-ইত্তিহাদ (৮), আল-আহলি (৪)
দাম্মাম
আল-ইত্তিফাক (২)
আল-হাসা
আল-ফাতেহ (১)

উৎস

সৌজন্যস্বত্ত্ব

[সম্পাদনা]

১৯৭৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত, সৌদি আরব ফুটবল লিগে কোন পৃষ্ঠপোষক ছিল না, ২০০৯ সালে এর পরিবর্তন ঘটে, জাইন ২০০৯-১০ মৌসুম থেকে শুরু চার বছরের জন্য সৌদি প্রফিশনাল লিগের পৃষ্ঠপোষক হিসাবে সৌদি ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে চুক্তি স্বাক্ষর করে। এরপর ২০১৩-১৪ থেকে ২০১৭-১৮ পর্যন্ত পৃষ্ঠপোষক ছিল আবদুল লতিফ জামিল।[১০]

সময়কাল পৃষ্ঠপোষক ব্র্যান্ড
১৯৭৬-১৯৯০ কোন পৃষ্ঠপোষক ছিল না সৌদি প্রিমিয়ার লিগ
১৯৯০-২০০৭ কোন পৃষ্ঠপোষক ছিল না দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক লিগ কাপ
২০০৭-২০০৯ কোন পৃষ্ঠপোষক ছিল না সৌদি প্রিমিয়ার লিগ
২০০৯-২০১৩ জাইন জয়ন সৌদি লিগ
২০১৩-২০১৭ আবদুল লতিফ জামিল আবদুল লতিফ জামিল লিগ
২০১৭-বর্তমান কোন পৃষ্ঠপোষক নেই সৌদি পেশাদার লিগ

সর্বোচ্চ গোলদাতা

[সম্পাদনা]

সবচেয়ে বেশি গোল

[সম্পাদনা]
১১ মার্চ ২০২০ পর্যন্ত খেলা ধরা হয়েছে [১১][১২] পর্যন্ত হালনাগাদকৃত।

বোল্ডকৃত খেলোয়াড়গণ প্রো লিগে এখনও খেলছেন।

মৌসুম অনুযায়ী শীর্ষ গোলদাতা

[সম্পাদনা]
মৌসুম সর্বোচ্চ গোলদাতা ক্লাব গোল সংখ্যা
১৯৭৫–৭৬ সৌদি আরব মোহাম্মদ এস আবদেলি আল-নাসর ১৩
১৯৭৬–৭৭ সৌদি আরব নাসের ঈদ আল-ক্বাদসিয়াহ ১২
১৯৭৭–৭৮ সৌদি আরব মোতামাদ খোজালি আল-আহলি ১৪
১৯৭৮–৭৯ সৌদি আরব মাজেদ আবদুল্লাহ আল-নাসর ১৮
১৯৭৯–৮০ সৌদি আরব মাজেদ আবদুল্লাহ আল-নাসর ১৭
১৯৮০–৮১ সৌদি আরব মাজেদ আবদুল্লাহ আল-নাসর ২১
১৯৮১–৮২ সৌদি আরব খালিদ আল-মা’জিল আল-শাবাব ২২
১৯৮২–৮৩ সৌদি আরব মাজেদ আবদুল্লাহ আল-নাসর ১৪
১৯৮৩–৮৪ সৌদি আরব হুসাম আবু দাউদ আল-আহলি ১৪
১৯৮৪–৮৫ সৌদি আরব হাতাল দোসারি আল-হেলাল ১৫
১৯৮৫–৮৬ সৌদি আরব মাজেদ আবদুল্লাহ আল-নাসর ১৫
১৯৮৬–৮৭ সৌদি আরব মোহাম্মদ সুবাইদি আল-ইত্তেহাদ ১৭
১৯৮৭–৮৮ সৌদি আরব খালিদ আল-মা’জিল আল-শাবাব ১২
১৯৮৮–৮৯ সৌদি আরব মাজেদ আবদুল্লাহ আল-নাসর ১৯
১৯৮৯–৯০ সৌদি আরব সামি আল-জাবের আল-হেলাল ১৬
১৯৯০–৯১ সৌদি আরব ফাহাদ আল-মেহাল্লেল আল-শাবাব ২০
১৯৯১–৯২ সৌদি আরব সাঈদ আল-ওয়াইরান আল-শাবাব ১৬
১৯৯২–৯৩ সৌদি আরব সামি আল-জাবের আল-হেলাল ১৮
১৯৯৩–৯৪ সেনেগাল মুসা এনদাও আল-হেলাল ১৫
১৯৯৪–৯৫ সৌদি আরব ফাহাদ আল-হামদান আল-রিয়াদ ১৫
১৯৯৫–৯৬ ঘানা ওহেন কেনেডি আল-নাসর ১৪
১৯৯৬–৯৭ মরক্কো আহমেদ বাহজা আল-ইত্তেহাদ ২১
১৯৯৭–৯৮ সৌদি আরব সুলাইমান আল-হাদাইতি আল-নাজমা ১৫
১৯৯৮–৯৯ সৌদি আরব ওবেইদ আল-দোসারি আল-ওয়েহদা ২০
১৯৯৯–০০ সৌদি আরব হামযা ইদ্রিস আল-ইত্তেহাদ ৩৩
২০০০–০১ অ্যাঙ্গোলা পাওলো দা সিলভা আল-ইত্তেফাক ১৩
২০০১–০২ সেনেগাল ডেন ভ্যালে আল-রিয়াদ ১০
২০০২–০৩ ইকুয়েডর কার্লোস টেনোরিও আল-নাসর ১৫
২০০৩–০৪ ঘানা
কোত দিভোয়ার
গডউইন আত্রাম
ক্যানডিয়া ত্রাওরে
আল-শাবাব
আল-হেলাল
১৫
২০০৪–০৫ সেনেগাল মোহাম্মদ ম্যাঙ্গা আল-শাবাব ১৫
২০০৫–০৬ সৌদি আরব ইসা আল-মেহায়ানি আল-ওয়েহদা ১৬
২০০৬–০৭ ঘানা গডউইন আত্রাম আল-শাবাব ১৩
২০০৭–০৮ সৌদি আরব নাসের আল-শামরানি আল-শাবাব ১৮
২০০৮–০৯ সৌদি আরব
মরক্কো
নাসের আল-শামরানি
হিচাম আবুচেরোয়ান
আল-শাবাব
আল-ইত্তেহাদ
১২
২০০৯–১০ সৌদি আরব মোহাম্মদ আল শালহুব আল-হেলাল ১২
২০১০–১১ সৌদি আরব নাসের আল-শামরানি আল-শাবাব ১৭
২০১১–১২ সৌদি আরব
ব্রাজিল
নাসের আল-শামরানি
ভিক্টর সিমোস
আল-শাবাব
আল-আহলি
২১
২০১২–১৩ আর্জেন্টিনা সেবাস্তিয়ান তাগলিয়েবু আল-শাবাব ১৯
২০১৩–১৪ সৌদি আরব নাসের আল-শামরানি আল-হেলাল ২১
২০১৪–১৫ সিরিয়া ওমর আল সোমাহ আল-আহলি ২২
২০১৫–১৬ সিরিয়া ওমর আল সোমাহ আল-আহলি ২৭
২০১৬–১৭ সিরিয়া ওমর আল সোমাহ আল-আহলি ২৪
২০১৭–১৮ চিলি রনি ফার্নান্দেজ আল-ফায়হা ১৩
২০১৮–১৯ মরক্কো আবদেররাজাক হামদাল্লাহ আল-নাসর ৩৪

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Aboulkheir, Rajia (২৫ ফেব্রুয়ারি ২০১৫)। "Meet Jameel, the Saudi Football League's new showman"Al Arabiya English। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৯
  2. "Abdul Latif Jameel marks a year of success at SIMS '13"Saudi Gazette। ৩ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৯
  3. "Jameel League sponsorship hits the target"Opening DoorsAbdul Latif Jameel। শীতকাল ২০১৬। ২৭ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৯
  4. Varvodic, Marin (২৪ জানুয়ারি ২০১৬)। "Al RiyadyaTV (Saudi Sport) – live on sat football via Nilesat 7°W"SportEventz। ২৭ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৯
  5. "Live Scores – Clubs: Al Hilalclub_hint=Al Nassr"। =FIFA। ২৯ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২০{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অতিরিক্ত বিরামচিহ্ন (লিঙ্ক)
  6. "Morocco's Abderrazak Hamdallah breaks scoring record in Saudi Arabia"। ১৯ এপ্রিল ২০১৯ www.bbc.co.uk এর মাধ্যমে।
  7. لائحة المسابقات والبطولات بالإتحاد العربي السعودي لكرة القدم (পিডিএফ) (Arabic ভাষায়)। Saudi Arabian Football Federation। ২০ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৬{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  8. "مدينة الملك خالد.. 30 عاماً في خدمة الشباب والرياضة"
  9. "Saudi Arabia - List of Champions"www.rsssf.com। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৯
  10. Fareed, Saleh (২৩ জুলাই ২০১৩)। "New logo of the ALJ Soccer League unveiled"Saudigazette (English ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২০{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  11. "احصائيات هدافي الدوري تاريخيا والاكثر حصولا على لقب الهداف"
  12. "ماجد عبد الله، السهلاوي والقحطاني وأبرز الهدافيين التاريخيين في الدوري السعودي"

বহিঃসংযোগ

[সম্পাদনা]