বিষয়বস্তুতে চলুন

উইমেনস মস্ক অব অ্যামেরিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
একটি মসজিদে মহিলা

আমেরিকার নারীদের মসজিদ (ইংরেজি: Women's Mosque of America)  শুধুমাত্র নারীদের জন্য নির্মিত একটি বিশেষায়িত মসজিদ। মসজিদটি ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস এর  পিকো-ইউনিয়ন জেলায় অবস্থিত।[]

ইতিহাস

[সম্পাদনা]

মার্কিন যুক্তরাষ্ট্রতে প্রায় ২ হাজার মসজিদ রয়েছে, তবে নারীদের জন্য এটিই প্রথম মসজিদ। ২০১৫ সালে নারীদের মসজিদের নির্মাণকাজ শেষ হয়।[] সেই একই বছরের ৩০শে জানুয়ারী মুসলিম নারীদের ইবাদতের জন্য মসজিদটি খুলে দেওয়া হয়। এর উদ্বোধনী জুমার খুৎবা প্রদান করেন এডিনা লেকোভিক।

স্থাপনা

[সম্পাদনা]

আমেরিকার নারীদের মসজিদ ভবনটি শত বছরের পুরনো। এটি ডাউনটাউনের নিকটেই অবস্থিত। এই ভবনে বিভিন্ন ধর্মের অনুসারীরা তাদের ধর্মীয় কাজ করে থাকে। বিশেষত কিছু ইহুদী ও খ্রিস্টান ধর্মীয় অনুসারীরা এখানে আসে।[]

কার্যক্রম

[সম্পাদনা]

এখানে প্রতিমাসে মহিলাদের জন্য মাত্র একদিন জুমার নামায পড়ার ব্যবস্থা করা হয় এবং সারা মাস সহ-শিক্ষা কার্যক্রম চালানো হয়।[] এই মসজিদে প্রবেশের জন্য নারীদের মাথায় স্কার্ফ পরা বাধ্যতামূলক নয়।[] মসজিদ এর সহ-সভাপতি করা হয় অ্যাটর্নি সানা মুত্তালিব এবং চলচ্চিত্র নির্মাতা এম হাসনা মাযনাভিকে।[] মসজিদ পরিচালনা পর্ষদের সদস্য ৬ জন, তাদের মধ্যে আছেন লিকোভিক, চলচ্চিত্র নির্মাতা নিয়া মালিকা ডিক্সন, জাইবা ওমর, মাহিন ইব্রাহীম এবং লোগান সিলার।[]

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 Root, Kristen (১৭ জুলাই ২০১৫)। "Women-only mosque in Los Angeles is the first of its kind in the U.S."Women in the World। ২৬ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৭
  2. 1 2 Audi, Tamara.
  3. 1 2 Street, Nick (৩ ফেব্রুয়ারি ২০১৫)। "First all-female mosque opens in Los Angeles"Al Jazeera America
  4. Lee, Elizabeth (২ এপ্রিল ২০১৫)। "Unconventional All-Women's Mosque Opens in Los Angeles"Voice of America। ২৩ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৭

বহিঃসংযোগ

[সম্পাদনা]