বিষয়বস্তুতে চলুন

ইয়োনাথান টা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইয়োনাথান টা
২০১৯ সালে বায়ার লেভারকুজেনের হয়ে টা
ব্যক্তিগত তথ্য
জন্ম (1996-02-11) ১১ ফেব্রুয়ারি ১৯৯৬ (বয়স ৩০)
জন্ম স্থান হামবুর্গ, জার্মানি
উচ্চতা ১.৯৫ মিটার (৬ ফুট ৫ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
বায়ার লেভারকুজেন
জার্সি নম্বর
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৩:৫৬, ২০ এপ্রিল ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

ইয়োনাথান টা (জার্মান: Jonathan Tah; জন্ম: ১১ ফেব্রুয়ারি ১৯৯৬) হলেন একজন জার্মান পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জার্মানির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ক্লাব বায়ার লেভারকুজেন এবং জার্মানি জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১১ সালে, টা জার্মানি অনূর্ধ্ব-১৬ দলের হয়ে জার্মানির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় পাঁচ বছর যাবত জার্মানির বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৬ সালে জার্মানির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; জার্মানির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

ইয়োনাথান টা ১৯৯৬ সালের ১১ই ফেব্রুয়ারি তারিখে জার্মানির হামবুর্গে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

টা জার্মানি অনূর্ধ্ব-১৬, জার্মানি অনূর্ধ্ব-১৭, জার্মানি অনূর্ধ্ব-১৯, জার্মানি অনূর্ধ্ব-২০ এবং জার্মানি অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে জার্মানির প্রতিনিধিত্ব করেছেন। জার্মানির বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৫ বছরে ৩৮ ম্যাচে অংশগ্রহণ করে ২টি গোল করেছেন।

২০১৬ সালের ২৬শে মার্চ তারিখে, ২০ বছর, ১ মাস ও ১৫ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী টা ইংল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে জার্মানির হয়ে অভিষেক করেছেন।[] উক্ত ম্যাচের ৪৬তম মিনিটে রক্ষণভাগের খেলোয়াড় ম্যাটস হুমেলসের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[] ম্যাচে তিনি ২৫ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[] ম্যাচটি ইংল্যান্ড ৩–২ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[] জার্মানির হয়ে অভিষেকের বছরে টা সর্বমোট ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
২০ এপ্রিল ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
জার্মানি২০১৬
২০১৯
২০২০
২০২১
২০২২
২০২৩
২০২৪
সর্বমোট২৩

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]