ক্রিস ফুহরিখ
|
২০২২ সালে স্টুটগার্টের হয়ে ফুহরিখ | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| জন্ম | ৯ জানুয়ারি ১৯৯৮ | ||
| জন্ম স্থান | কাস্ট্রপ-রাউক্সেল, জার্মানি | ||
| উচ্চতা | ১.৮১ মিটার (৫ ফুট ১১+১⁄২ ইঞ্চি) | ||
| মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | স্টুটগার্ট | ||
| জার্সি নম্বর | ২৭ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৩:১৯, ২৫ এপ্রিল ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
ক্রিস ফুহরিখ (জার্মান: Chris Führich; জন্ম: ৯ জানুয়ারি ১৯৯৮) হলেন একজন জার্মান পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জার্মানির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ক্লাব স্টুটগার্ট এবং জার্মানি জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
ফুহরিখ ২০২৩ সালে জার্মানির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; জার্মানির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ক্রিস ফুহরিখ ১৯৯৮ সালের ৯ই জানুয়ারি তারিখে জার্মানির কাস্ট্রপ-রাউক্সেলে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]২০২৩ সালের ১৪ই অক্টোবর তারিখে, ২৫ বছর, ৯ মাস ও ৫ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী ফুহরিখ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে জার্মানির হয়ে অভিষেক করেছেন।[১] উক্ত ম্যাচের ৮১তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় জামাল মুসিয়ালার বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[২] ম্যাচে তিনি ২৫ নম্বর জার্সি পরিধান করে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি জার্মানি ৩–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] জার্মানির হয়ে অভিষেকের বছরে ফুহরিখ সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ২৫ এপ্রিল ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| জার্মানি | ২০২৩ | ১ | ০ |
| ২০২৪ | ২ | ০ | |
| সর্বমোট | ৩ | ০ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ https://www.usatoday.com/story/sports/soccer/2023/10/14/germany-beats-us-3-1-in-soccer-exhibition-as-reyna-plays-under-berhalter-for-first-time-since-feud/71189227007/
- ↑ https://www.worldfootball.net/report/freundschaft-2023-oktober-usa-deutschland/
- ↑ https://www.transfermarkt.com/spielbericht/index/spielbericht/4082540
- ↑ https://www.national-football-teams.com/matches/report/37519/Usa_Germany.html
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে ক্রিস ফুহরিখ (ইংরেজি)
- সকারবেসে ক্রিস ফুহরিখ (ইংরেজি)
- বিডিফুটবলে ক্রিস ফুহরিখ (ইংরেজি)
- ইইউ-ফুটবলে ক্রিস ফুহরিখ (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে ক্রিস ফুহরিখ (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে ক্রিস ফুহরিখ (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে ক্রিস ফুহরিখ (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে ক্রিস ফুহরিখ (ইংরেজি)
- Articles with faulty GND identifiers
- Pages with red-linked authority control categories
- ১৯৯৮-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- কাস্ট্রপ-রাউক্সেলের ব্যক্তি
- জার্মান পুরুষ ফুটবলার
- ফুটবল আক্রমণভাগের খেলোয়াড়
- ভিএফবি স্টুটগার্টের খেলোয়াড়
- বুন্দেসলিগার খেলোয়াড়
- জার্মানির পুরুষ আন্তর্জাতিক ফুটবলার
- উয়েফা ইউরো ২০২৪-এর খেলোয়াড়
- পুরুষ ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়
- ২. বুন্দেসলিগার খেলোয়াড়
- রেগিওনাললিগার খেলোয়াড়
- ১. ফুটবল ক্লাব কলন ২-এর খেলোয়াড়
- ১. ফুটবল ক্লাব কলনের খেলোয়াড়
- বরুসিয়া ডর্টমুন্ড ২-এর খেলোয়াড়