বিষয়বস্তুতে চলুন

ইভা এলফি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইভা এলফি
২০২৫ সালে এলফি
জন্ম
ইউলিয়া সের্গেইয়েভনা রোমানোভা

জাতীয়তারুশ
অন্যান্য নামব্রিজিট, লেডি জে, টিনি মিনি, টাইনি টিন
পেশাপর্নোগ্রাফিক অভিনেত্রী
ইরোটিক মডেল
কর্মজীবন২০১৮-বর্তমান[]
উচ্চতা১৬৩ সেন্টিমিটার (৫ ফুট ৪ ইঞ্চি)
পুরস্কার

ইভা এলফি[][][], প্রকৃত নাম ইউলিয়া সের্গেইয়েভনা রোমানোভা,[][][] একজন রুশ পর্নোগ্রাফিক অভিনেত্রী, ইরোটিক মডেল ও ইউটিউবার[] তিনি সেরা বিদেশী তারকা বিভাগে ২০২১ সালের এভিএন পুরস্কার বিজয়ী।

কর্মজীবন

[সম্পাদনা]

মাধ্যমিক শিক্ষা সমাপ্তের পর এলফি ২০১৮ সালে মস্কো এসে একটি রেস্তোরাঁয় পরিচালক ও পরিচারিকা হিসেবে কাজ করা শুরু করেন। এর পূর্বে তিনি নিজের জন্মস্থান ওমস্কে একটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক হিসেবে কাজ করতেন।[]

২০১৮ সালে প্রথম নগ্ন মডেলিং দিয়ে প্রাপ্তবয়স্ক শিল্পে যাত্রা শুরু করে পরবর্তীকালে তিনি হস্তমৈথুনের দৃশ্য ধারণের একটি প্রস্তাব গ্রহণ করেন। এর কয়েকমাস পর চেক প্রজাতন্ত্রে গিয়ে পর্নোগ্রাফিক ওয়েবসাইট ক্লাব সুইটহার্টসের জন্য বেশ কয়েকটি বিপরীতকামীসমকামী সঙ্গমদৃশ্যে অভিনয় করেন।[] এরপর মস্কোয় ফিরে এসে অপেশাদার পর্নোগ্রাফিক চলচ্চিত্রে অভিনয়ের সিদ্ধান্ত নিয়ে সেই ধারাবাহিকতায় ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পর্নহাবে যোগ দেন।[১০] সেখানে তার প্রথম ভিডিওটি দর্শকপ্রিয়তা পায় এবং ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৫৩ মিলিয়নেরও বেশিবার প্রদর্শিত হয়। ঐ বছরের নভেম্বরের শুরুতে তিনি পর্নহাব র‍্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে ছিলেন।[১১]

এলফি ২০২০ সালের অক্টোবরে "বছরের সেরা নারী ক্লিপ শিল্পী" বিভাগে এক্সবিজ ইউরোপা পুরস্কার[১২] ও ২০২১ সালের জানুয়ারিতে "সেরা বিদেশী তারকা" হিসেবে এভিএন পুরস্কার জয় করেছেন।[১৩]

পর্নোগ্রাফির বাইরে

[সম্পাদনা]

২০২০ সালে মুক্তিপ্রাপ্ত নুতাকুর বুটি কল নামের ভিডিও গেমের একটি চরিত্রে তাকে দেখা যায়।[১৪] ২০২১ সালে ১৯ বছর পর সেরিয়ে আতে জায়গা পাওয়া ইতালীয় ফুটবল ক্লাব ভেনেজিয়ার জার্সি পরিহিত অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একাধিক ছবি পোস্ট করলে ক্লাবটির ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। অনেকে ধারণা করেছিলেন এটি ভেনিজিয়া এফসির একটি বিপনন কৌশল। যদিও ক্লাবটি এক আনুষ্ঠানিক বিবৃতিতে এলফির সাথে তাদের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছিল।[১৫][১৬]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Eva Elfie Biography"। ৭ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০২৩
  2. 1 2 Наталья Коробова (২ নভেম্বর ২০২০)। "«Была тихоней, ни с кем не общалась» — одноклассники об омичке, которая стала самой популярной порноактрисой СНГ"। Новый Омск। ৬ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২০
  3. Игорь Залюбовин (১১ ফেব্রুয়ারি ২০২০)। под ред. Кирилла Рукова (সম্পাদক)। "Eva Elfie: Уехать из Омска в 19 лет и стать порнозвездой Антресоли в хрущёвке и свадьба в Вегасе"The Village [ru; uk]। ১ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২০
  4. "Instagram"
  5. Наталья Коробова (১ ডিসেম্বর ২০২০)। "Порноактриса из Омска Eva Elfie «по дружбе» снялась в рекламе местной бургерной"। Новый Омск। ১৭ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২০
  6. Столяров, Алексей (১৩ জানুয়ারি ২০২২)। "Поменялся с Eva Elfie на 24 часа ПИТАНИЕМ и не ТОЛЬКО 😏"YouTube। ২৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২৪
  7. "«Была тихоней, ни с кем не общалась» – одноклассники об омичке, которая стала самой популярной порноактрисой СНГ"newsomsk.ru (রুশ ভাষায়)। ৬ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২৩
  8. МУХИН, Станислав (১৩ ফেব্রুয়ারি ২০২০)। "«Мама у меня очень строгая»: Девушка из Омска рассказала о своей карьере в порно"omsk.kp.ru (রুশ ভাষায়)। ২৭ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২৩
  9. AVN, Dan Miller। "Eva Elfie On Video Games, 'Booty Calls', Creating Content AVN"AVN। ১৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২৩
  10. "Омичка хотела быть журналисткой, но стала самой популярной порноактрисой СНГ"newsomsk.ru। ৯ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২৩
  11. "Девушка из Омска стала одной из самых популярных порноактрис в СНГ"Life.ru (রুশ ভাষায়)। ২ নভেম্বর ২০২০। ১৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২৩
  12. XBIZ (২২ অক্টোবর ২০২০)। "2020 XBIZ Europa Awards Winners Announced"XBIZ (ইংরেজি ভাষায়)। ৫ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২৩
  13. AVN, AVN Staff (২৩ জানুয়ারি ২০২১)। "2021 AVN Award Winners Announced AVN"AVN। ১৫ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২৩
  14. AVN, John Roland। "Eva Elfie Character Goes Live in Nutaku's 'Booty Calls' Game AVN"AVN। ১৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২৩
  15. Riberto, Matteo (২১ অক্টোবর ২০২১)। "Venezia, la pornostar Eva Elfie è tifosa degli arancioneroverdi"Corriere del Veneto (ইতালীয় ভাষায়)। ২৪ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২৩
  16. "Русская порнозвезда Ева Эльфи снялась в форме итальянского футбольного клуба. Фото – 20 октября 2021 – Sport24"sport24.ru (রুশ ভাষায়)। ২৪ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২৩

বহিঃসংযোগ

[সম্পাদনা]