ইত্তেফাক (২০১৭-এর চলচ্চিত্র)
| ইত্তেফাক | |
|---|---|
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার | |
| পরিচালক | অভয় চোপড়া |
| প্রযোজক |
|
| রচয়িতা | অভয় চোপড়া শ্রেয়স জৈন নিখিল মহরোত্রা |
| চিত্রনাট্যকার | অভয় চোপড়া |
| উৎস | যশ চোপড়া কর্তৃক ইত্তেফাক |
| শ্রেষ্ঠাংশে | |
| সুরকার | আবহ: ব্রায়ান ওয়েন ট্রান্সো থিম: তনিষ্ক বাগচী |
| চিত্রগ্রাহক | মিচাল লুকা |
| সম্পাদক | নিতিন বৈদ |
| প্রযোজনা কোম্পানি | |
| পরিবেশক | এএ ফিল্মস যশ রাজ ফিল্মস |
| মুক্তি |
|
| স্থিতিকাল | ১০৫ মিনিট |
| দেশ | ভারত |
| ভাষা | হিন্দি |
| নির্মাণব্যয় | ₹৩০ কোটি[১] |
| আয় | প্রা. ₹৫৬.২৬ কোটি[১][২] |
ইত্তেফাক অভয় চোপড়া পরিচালিত ২০১৭ সালের ভারতীয় হিন্দি ভাষার নব্য নোয়ার রহস্য থ্রিলার চলচ্চিত্র। এর চিত্রনাট্য রচনা করেছেন চোপড়া, শ্রেয়স জৈন ও নিখিল মহরোত্রা। গৌরী খান ও শাহরুখ খান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি প্রযোজনা করেন[৩] এবং বি.আর. স্টুডিওজের ব্যানারে রেনু রবি চোপড়া ও ধর্ম প্রডাকশন্সের ব্যানারে হিরু যশ জোহর ও করণ জোহর সহযোগী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেন।[৪] এটি যশ চোপড়া পরিচালিত ১৯৬৯ সালের একই নামের চলচ্চিত্রের আধুনিক উপযোগকরণ।[৫] এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন অক্ষয় খান্না, সিদ্ধার্থ মালহোত্রা ও সোনাক্ষী সিনহা এবং এর গল্প বলার ধরনে রাশোমোন-এর প্রভাব রয়েছে।[৩]
চলচ্চিত্রটি ২০১৭ সালের ৩রা নভেম্বর মুক্তি পায়। এটি বক্স অফিসে ব্যবসাসফল হয় এবং সমালোচকদের নিকট থেকে ইতিবাচক পর্যালোচনা লাভ করে।
অভিনয়শিল্পীদল
[সম্পাদনা]- অক্ষয় খান্না - দেব বর্মা
- সিদ্ধার্থ মালহোত্রা - বিক্রম শেঠী
- সোনাক্ষী সিনহা - মায়া সিনহা
- পাভেল গুলাটি - চিরাগ
- মন্দিরা বেদী - মীরা বর্মা
- সমির শর্মা - শেখর সিনহা
নির্মাণ
[সম্পাদনা]ক্রমবিকাশ
[সম্পাদনা]২০১৬ সালের এপ্রিল মাসে এই চলচ্চিত্র নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় এবং শিরোনাম নির্ধারণ করা হয় ইত্তেফাক।[৬][৭] এটি বি. আর চোপড়া প্রযোজিত ও তার ভাই যশ চোপড়া পরিচালিত ১৯৬৯ সালের একই নামের চলচ্চিত্রের আধুনিক উপযোগকরণ।[৩] রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, বি.আর. স্টুডিওজ ও ধর্ম প্রডাকশন্স চলচ্চিত্রটি প্রযোজনা করে। মূল চলচ্চিত্রের প্রযোজক বি. আর. চোপড়ার নাতী অভয় চোপড়া চলচ্চিত্রটি পরিচালনা করেন। নির্মাতারা সিদ্ধান্ত নেন তারা কোন প্ল্যাটফর্মে এই চলচ্চিত্রের কোন প্রচারণা করবেন না।[৮]
অভিনয়শিল্পী নির্বাচন
[সম্পাদনা]এই চলচ্চিত্রের নির্মাতারা অক্ষয় খান্না, সিদ্ধার্থ মালহোত্রা ও সোনাক্ষী সিনহাকে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচন করেন।[৩] রাজকুমার রাওকে একজন ডাক্তারের চরিত্রে অভিনয়ের জন্য বাছাই করা হলেও পরে তাকে বাদ দেওয়া হয়।
চিত্রগ্রহণ
[সম্পাদনা]২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে চলচ্চিত্রটির মূল চিত্রগ্রহণ শুরু হয়।[৯] একটানা ৫০ দিন চলচ্চিত্রটির শুটিং হয়। সম্পূর্ণ চলচ্চিত্রটি মুম্বইয়ে ধারণ করা হয়।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Ittefaq – Movie"। বক্স অফিস ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২৩।
- ↑ "Box Office: Worldwide collections and day wise break up of Ittefaq"। বলিউড হাঙ্গামা। ১৭ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২৩।
- 1 2 3 4 5 "Shah Rukh Khan says yes to 'Ittefaq' remake"। দ্য টাইমস অব ইন্ডিয়া। ১৯ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২৩।
- ↑ "Sidharth Malhotra, Sonakshi Sinha to star in Shah Rukh Khan-Karan Johar's 'Ittefaq' remake?"। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস। ১ মে ২০১৬। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২৩।
- ↑ "Shah Rukh Khan not a part of Ittefaq remake"। ডেকান ক্রনিকল। ২৮ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২৩।
- ↑ "Ittefaq: सस्पेंस और थ्रिल से भरपूर सिद्धार्थ-सोनाक्षी की फिल्म का ट्रेलर, मर्डर मिस्ट्री सुलझाएंगे अक्षय खन्ना"। এনডিটিভি ইন্ডিয়া। ২৪ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২৩।
- ↑ "100 मिनट की इस नॉन स्टॉप थ्रिलर में एक भी सॉन्ग नहीं…"। এনডিটিভি ইন্ডিয়া। ১৯ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২৩।
- ↑ "OMG! Sidharth Malhotra, Sonakshi Sinha, Akshaye Khanna starrer Ittefaq will NOT be promoted"। বলিউড হাঙ্গামা। ৫ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২৩।
- ↑ "'Ittefaq' remake: Sonakshi Sinha and Siddharth Malhotra starts shooting, Shah Rukh Khan gives thumbs-up"। এবিপি নিউজ। ২২ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে ইত্তেফাক (ইংরেজি)
- রটেন টম্যাটোসে ইত্তেফাক
- বলিউড হাঙ্গামায় ইত্তেফাক (ইংরেজি)
- ২০১৭-এর চলচ্চিত্র
- ২০১৭-এর থ্রিলার চলচ্চিত্র
- ২০১০-এর দশকের রহস্য থ্রিলার চলচ্চিত্র
- ২০১৭-এর হিন্দি ভাষার চলচ্চিত্র
- ভারতীয় অপরাধমূলক নাট্য চলচ্চিত্র
- ভারতীয় রহস্য রোমাঞ্চ চলচ্চিত্র
- রেড চিলিজ এন্টারটেইনমেন্টের চলচ্চিত্র
- যশ রাজ ফিল্মস পরিবেশিত চলচ্চিত্র
- ভারতীয় চলচ্চিত্রের পুনর্নির্মাণ
- মুম্বইয়ে ধারণকৃত চলচ্চিত্র
- মুম্বইয়ের পটভূমিতে চলচ্চিত্র
- ভারতে ধর্ষণ সম্পর্কিত চলচ্চিত্র
- ভারতীয় নব্য-নোয়ার চলচ্চিত্র
- আত্মহত্যা সম্পর্কিত চলচ্চিত্র
- ভারতীয় অপরাধমূলক রোমাঞ্চকর চলচ্চিত্র
- হিন্দি ভাষার অপরাধমূলক রোমাঞ্চকর চলচ্চিত্র
- ভারতীয় গোয়েন্দা চলচ্চিত্র
- ভারতীয় অপরাধমূলক চলচ্চিত্র
- ভারতীয় অরৈখিক আখ্যান চলচ্চিত্র
- ভারতীয় পশ্চাদ্ধাবন চলচ্চিত্র
- ভারতীয় পুলিশ সম্পর্কিত চলচ্চিত্র
- ভারতীয় মনস্তাত্ত্বিক রোমাঞ্চকর চলচ্চিত্র
- ভারতে ব্যভিচার সম্পর্কিত চলচ্চিত্র
- ২০১৭-এর ভারতীয় চলচ্চিত্র
- এএ ফিল্মসের চলচ্চিত্র
- ব্রিটিশ ভারতীয় চলচ্চিত্র
- মহারাষ্ট্র পুলিশের কাল্পনিক চিত্রায়ণ
- হত্যা সম্পর্কিত চলচ্চিত্র
- লেখক সম্পর্কিত চলচ্চিত্র
- অ্যাপার্টমেন্ট বিল্ডিং-এর পটভূমিতে নির্মিত চলচ্চিত্র
- নাটক অবলম্বনে ভারতীয় চলচ্চিত্র
- মার্কিন চলচ্চিত্রের ভারতীয় পুনর্নির্মাণ
- পুলিশ গোয়েন্দা চলচ্চিত্র