বিষয়বস্তুতে চলুন

ইংল্যান্ড ক্রিকেট দলের কোচদের তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইংল্যান্ড ক্রিকেট দলের কোচ একধরনের পদবিশেষ। ১৯৮৬ সালে সর্বপ্রথম এ পদ সৃষ্টি করা হয়। ২০১৬ সাল পর্যন্ত সর্বমোট দশজন দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তন্মধ্যে, পিটার মুরস দুইবার এ পদে ছিলেন। একজন কোচ মূলতঃ দলের খেলোয়াড়দের নির্বাচন করা, প্রথম একাদশ নির্বাচনসহ গণমাধ্যমে স্বাক্ষাৎকার প্রদান করে থাকেন। সচরাচর কোচ হিসেবে তাদেরকে আখ্যায়িত করা হলেও অতীতে তারা দলীয় ব্যবস্থাপক বা দলীয় পরিচালকরূপে পরিচিতি পেতেন।

কোচদের তালিকা

[সম্পাদনা]

নিম্নবর্ণিত ব্যক্তিগণ ইংল্যান্ড ক্রিকেট দলের প্রধান কোচের মর্যাদা পেয়েছেন। ডানকান ফ্লেচার সর্বাধিক আট বছর এ দায়িত্ব পালন করেছেন। একমাত্র ব্যক্তি হিসেবে পিটার মুরস দুইবার দলকে পরিচালনা করেছেন। বর্তমান কোচ হিসেবে রয়েছেন ক্রিস সিলভারউড। তিনি ট্রেভর বেলিসের ২০১৯ সালে চুক্তির মেয়াদ শেষ হলে তার স্থলাভিষিক্ত হন।

নামমেয়াদকালজাতীয়তা
মিকি স্টুয়ার্ট১৯৮৬-১৯৯২ইংল্যান্ড ইংরেজ
কিথ ফ্লেচার১৯৯২-১৯৯৫ইংল্যান্ড ইংরেজ
রে ইলিংওয়ার্থ১৯৯৫-১৯৯৬ইংল্যান্ড ইংরেজ
ডেভিড লয়েড১৯৯৬-১৯৯৯ইংল্যান্ড ইংরেজ
ডানকান ফ্লেচার১৯৯৯-২০০৭জিম্বাবুয়ে জিম্বাবুয়ীয়
পিটার মুরস২০০৭-২০০৯ইংল্যান্ড ইংরেজ
অ্যান্ডি ফ্লাওয়ার২০০৯-২০১৪ (টেস্ট: ২০১২-২০১৪)জিম্বাবুয়ে জিম্বাবুয়ীয়
অ্যাশলে জাইলস২০১২-২০১৪ (ওডিআই ও টি২০আই)ইংল্যান্ড ইংরেজ
পিটার মুরস২০১৪-২০১৫ইংল্যান্ড ইংরেজ
ট্রেভর বেলিস২০১৫-২০১৯অস্ট্রেলিয়া অস্ট্রেলীয়
ক্রিস সিলভারউড২০১৯-বর্তমানইংল্যান্ড ইংরেজ

দায়িত্ব বিভাজন

[সম্পাদনা]

২০১২ সালে অ্যান্ডি ফ্লাওয়ার ওডিআই এবং টি২০আইয়ের কোচের দায়িত্ব থেকে অব্যহতি নেন। কিন্তু, টেস্টে কোচ হিসেবে স্ব-পদে ছিলেন তিনি। অ্যাশলে জাইলস সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ড দলকে পরিচালনার দায়িত্ব পেলেও টেস্ট দলে জড়িত হননি।[] ব্যতিক্রম হিসেবে অ্যান্ডি ফ্লাওয়ার ও পুনরায় দায়িত্ব পাওয়া পিটার মুরসের সাথে অ্যাশলে জাইলস দায়িত্ব পালন করেছেন।[]

বিদেশী কোচ

[সম্পাদনা]

পিতা-মাতা ইংরেজ হওয়া স্বত্ত্বেও ডানকান ফ্লেচার প্রথম বিদেশী কোচ হিসেবে ইংল্যান্ড ক্রিকেট দলের দায়িত্ব পেয়েছিলেন। জিম্বাবুয়েতে জন্মগ্রহণকারী অ্যান্ডি ফ্লাওয়ার এবং পূর্বতন ইংল্যান্ডের কোচ ট্রেভর বেলিস অস্ট্রেলীয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Ashley Giles appointed England one-day and T20 head coach"। ২৮ নভেম্বর ২০১২ www.bbc.co.uk এর মাধ্যমে।
  2. "Peter Moores appointed England cricket coach for second time"The National

আরও দেখুন

[সম্পাদনা]