বিষয়বস্তুতে চলুন

আশরাফুল ইসলাম রানা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আশরাফুল ইসলাম রানা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আশরাফুল ইসলাম রানা
জন্ম (1988-05-01) ১ মে ১৯৮৮ (বয়স ৩৮)
জন্ম স্থান মানিকগঞ্জ, বাংলাদেশ
উচ্চতা ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক (সাবেক)
ক্লাবের তথ্য
বর্তমান দল
বাংলাদেশ জাতীয় ফুটবল দল
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৩–২০১৪ বাংলাদেশ সেনাবাহিনী
২০১৫–২০১৬ ঢাকা মোহামেডান
২০১৬–২০১৭ চট্টগ্রাম আবাহনী ২১ (০)
২০১৮ সাইফ ০ (০)
২০১৯–২০২৩ শেখ রাসেল ৭০ (০)
জাতীয় দল‡
২০১৫–২০২৩ বাংলাদেশ ২৫ (০)
পরিচালিত দল
২০২৬– বাংলাদেশ জাতীয় ফুটবল দল (গোলকিপিং কোচ)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৬:৫০, ৯ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:০৮, ১৭ অক্টোবর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

আশরাফুল ইসলাম রানা (জন্ম: ৫ মে ১৯৮৮; আশরাফুল ইসলাম নামে সুপরিচিত) হলেন একজন বাংলাদেশী সাবেক পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের জাতীয় ফুটবল দলের গোলকিপিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।[১]

২০০৩–০৪ মৌসুমে, বাংলাদেশী ক্লাব বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেন, যেখানে তিনি প্রায় ১৩ মৌসুম অতিবাহিত করেন। এরপর ২০১৫–১৬ মৌসুমে তিনি ঢাকা মোহামেডানে যোগ দেন। সেখানে এক মৌসুম খেলার পর তিনি চট্টগ্রাম আবাহনীর সাথে চুক্তি স্বাক্ষর করেন। পরবর্তীতে তিনি সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেন। ২০১৯–২০ মৌসুমে তিনি শেখ রাসেল ক্রীড়া চক্রে যোগ দেন।

২০১৫ সালে তিনি বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক করেন এবং জাতীয় দলের হয়ে মোট ২৫টি আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করেন।

পরবর্তীতে তিনি পেশাদার ফুটবল থেকে অবসর গ্রহণ করেন এবং বর্তমানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলকিপিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]

শ্রেণী:বাংলাদেশী ফুটবল খেলোয়াড় শ্রেণী:বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় শ্রেণী:গোলরক্ষক শ্রেণী:১৯৮৮ সালে জন্ম শ্রেণী:জীবিত ব্যক্তি

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

আশরাফুল ইসলাম রানা ১৯৮৮ সালের ৫ই মে তারিখে বাংলাদেশের মানিকগঞ্জে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

২০১৫ সালের ১৭ই ডিসেম্বর তারিখে, মাত্র ২৭ বছর ৭ মাস ১৩ দিন বয়সে, রানা নেপালের বিরুদ্ধে এক প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে অভিষেক করেছেন। তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন। ম্যাচটি বাংলাদেশ ১–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল। বাংলাদেশের হয়ে অভিষেকের বছরে রানা মাত্র ১টি ম্যাচে করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ১৮২ মিনিট পর, বাংলাদেশের জার্সি গায়ে প্রথম গোলটি হজম করেন; ২০১৬ সালের ১৮ই মার্চ তারিখে, সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় মিনিটে গোলটি হজম করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি হজম করেন। ২০১৬ সালের ৬ই সেপ্টেম্বর তারিখে, তিনি ভুটানের বিরুদ্ধে ২০১৯ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের প্লে-অফ পর্বের ম্যাচে বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পালন করেন, ম্যাচটি ০–০ গোলে ড্র হয়েছিল।

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
১৭ অক্টোবর ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
বাংলাদেশ২০১৫১০
২০১৬৭০
২০১৮৪০
২০১৯৮০
২০২০৪০
২০২১১০
সর্বমোট২৫০

তথ্যসূত্র

[সম্পাদনা]

১।https://www.wikiwand.com/en/Ashraful_Islam_Rana

২।https://sorare.com/football/players/ashraful-islam-rana/history

৩।https://fbref.com/en/players/7c541475/Ashraful-Islam-Rana

  1. ↑ "Sorare"। sorare.com। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২৬।

বহিঃসংযোগ

[সম্পাদনা]