আল-হান্নানাহ মসজিদ
| আল-হান্নানাহ মসজিদ | |
|---|---|
আরবি: مَسْجِد ٱلْحَنَّانَة | |
২০১৩ সালে আল-হান্নানাহ মসজিদ | |
| ধর্ম | |
| অন্তর্ভুক্তি | ইসলাম |
| ধর্মীয় অনুষ্ঠান | শিয়া ইসলাম |
| যাজকীয় বা সাংগঠনিক অবস্থা | মসজিদ এবং মাজার |
| অবস্থা | চালু |
| অবস্থান | |
| অবস্থান | কুফা-নাজাফ মহানগরী, ইরাক |
| স্থানাঙ্ক | ৩২°০০′১৮″ উত্তর ৪৪°২০′০৪″ পূর্ব / ৩২.০০৫০০° উত্তর ৪৪.৩৩৪৪৪° পূর্ব |
| স্থাপত্য | |
| ধরন | ইসলামি স্থাপত্য |
| প্রতিষ্ঠাতা | প্রথম আব্বাস (পারস্য) |
| বিনির্দেশ | |
| গম্বুজসমূহ | ১ |
| স্থানের এলাকা | ৭,৪০০ বর্গমিটার (৮০,০০০ বর্গফুট) |
আল-হান্নানাহ মসজিদ ইরাকের নাজাফ শহরে অবস্থিত একটি শিয়া মসজিদ। এই মসজিদটিকে মসজিদ আর-রাস ও বলা হয় যার অর্থ "মাথার মসজিদ" (হুসাইন ইবনে আলীর), কারণ হুসাইনের মাথা এ মসজিদের মাঝখানে রাখা হয়েছে। যা তার বংশধর জাফর আল-সাদিকের একটি হাদিসে পাওয়া গিয়েছে।[১][২]
বিশেষ উল্লেখ
[সম্পাদনা]আল-হান্নানাহ মসজিদটি নাজাফ ও কুফা মহানগরীতে কুমায়েল ইবনে জিয়াদ এর কবরের পাশে অবস্থিত। এর আয়তন ৭,৪০০ বর্গ মিটার (৮০,০০০ বর্গ ফুট)।[৩][৪] শেখ আল-মুফিদ, সাইয়্যেদ ইবনে তাউস এবং মুহাম্মদ ইবনে মক্কী এর মতে, লোকেরা যখন আল-হান্নানাহ মসজিদে আসতো, তখন তারা দুই ইউনিটে নামাজ পড়তো।
ইতিহাস
[সম্পাদনা]জাফর মাহবুবা বিশ্বাস করেন যে, এই মসজিদটি ইমাম আলী মাজারের পাশাপাশি নির্মিত হয়েছিলো। আল-বুরাকী বিশ্বাস করতেন যে, এই মসজিদটি পারস্যের প্রথম আব্বাসের আদেশে নির্মিত হয়েছিলো এবং এ কারণে তিনি নাজাফ শহরের লোকদের মধ্যে পরিচিত ছিলেন। মোহাম্মদ হিরজ এদ্দিন এবং মির্জা হাদি এল-খোরাসানির মতে, মাহমুদ গাজান বা হালাকু খান মসজিদটির নির্মাণের নির্দেশ দিয়েছিলেন।[২]
জাফর আল-সাদিকের একটি বর্ণনা অনুসারে, আলি মারা যাওয়ার পর তার পুত্র হাসান ও হুসাইন তার লাশ কুফা থেকে নাজাফে নিয়ে যান। তারা যাওয়ার সময় এ মসজিদের পিলারগুলো লাশের দিকে হেলে পড়ে।[৩][৫] আল-হান্নানাহ নামের অর্থ "দুবার কান্না করা"। এটি দুটি ঘটনাকে নির্দেশ করে: প্রথমত, যখন আলীর দাফনের কাফন মসজিদে আনা এবং দ্বিতীয়টি, তার পুত্র হুসাইনের মাথা মসজিদের মাঝখানে রাখা।
চিত্রশালা
[সম্পাদনা]- মসজিদের প্রবেশদ্বার
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ কুমি, আব্বাস (২০১৪)। নাফাসুল মাহমুম। ক্রিয়েটস্পেস ইন্ডিফেন্ডেন্ট পাবলিশিং প্লাটফর্ম। আইএসবিএন ৯৭৮-১৫০২৫০৪০৬৭।
- 1 2 স্টাফ রাইটার। "রাস মসজিদ"। ইমামলী। ৭ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৮।
- 1 2 স্টাফ রাইটার। "ইরাক"। আল-ইসলাম। ১৭ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২৪।
- ↑ হান, জিওফ; ডাব্রোস্কা, ক্যারেন; টাউনসেন্ড-গ্রিভস, টিনা (২০১৫)। ইরাক: প্রাচীন স্থান ও ইরাকি কুর্দিস্তান। ব্র্যাডট ট্রাভেল গাইডস। আইএসবিএন ৯৭৮-১৮৪১৬২৪৮৮৪।
- ↑ আল্লামা মাজলেসী, মুহম্মদ বাকির মজলিসী। বিহারুল আনোয়ার। খণ্ড ৯৭। পৃ. ৪৫৫।
{{বই উদ্ধৃতি}}:|প্রথমাংশ=এর মান পরীক্ষা করুন (সাহায্য)