আমিলকার বারবুই
|
১৯২০ সালে আমিলকার | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| জন্ম | ২৯ মার্চ ১৮৯৩ | ||
| জন্ম স্থান | রিউ দাস পেদ্রাস, ব্রাজিল | ||
| মৃত্যু | ২৪ আগস্ট ১৯৬৫ (বয়স ৭২) | ||
| মৃত্যুর স্থান | সাও পাওলো, ব্রাজিল | ||
| মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
আমিলকার বারবুই (পর্তুগিজ: Amílcar Barbuy, ব্রাজিলীয় পর্তুগিজ: [ˌæmˈɪʊkar baɾəbˈu͡ɪ]; ২৯ মার্চ ১৮৯৩ – ২৪ আগস্ট ১৯৬৫) একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড় এবং ম্যানেজার ছিলেন। তিনি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় করিন্থিয়ান্স এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।
আমিলকার ১৯১৬ সালে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছিলেন; ব্রাজিলের জার্সি গায়ে ১৯২২ সাল পর্যন্ত তিনি সর্বমোট ১৫ ম্যাচে ৪টি গোল করেছিলেন। তিনি ব্রাজিলের হয়ে সর্বমোট চারটি দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে (১৯১৬, ১৯১৭, ১৯১৯ এবং ১৯২২) অংশগ্রহণ করেছিলেন, যার মধ্যে ১৯১৯ এবং ১৯২২ সালে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়লাভ করেছিলেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]আমিলকার কোপা আমেরিকার (তৎকালীন দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ) প্রথম আসর ১৯১৬ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে ব্রাজিলের জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছিলেন।[১][২]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]আমিলকার বারবুই ১৮৯৩ সালের ২৯শে মার্চ তারিখে ব্রাজিলের রিউ দাস পেদ্রাসে জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছিলেন। ১৯৬৫ সালের ২৪শে আগস্ট তারিখে, ব্রাজিলের সাও পাওলোতে ৭২ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন।
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| ব্রাজিল | ১৯১৬ | ২ | ০ |
| ১৯১৭ | ৪ | ১ | |
| ১৯১৮ | ৪ | ১ | |
| ১৯২২ | ৫ | ২ | |
| সর্বমোট | ১৫ | ৪ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "South American Championship 1916" [দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ১৯১৬]। RSSSF (ইংরেজি ভাষায়)। ৮ সেপ্টেম্বর ২০২২। ১৯ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২২।
- ↑ "Brazil - Squad" [ব্রাজিল - দল]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২২ ডিসেম্বর ২০২২। ২২ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}:|archive-date=/|archive-url=টাইমস্ট্যাম্প মেলেনি; 21 ডিসেম্বর 2022 প্রস্তাবিত (সাহায্য)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ট্রান্সফারমার্কেটে আমিলকার বারবুই (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে আমিলকার বারবুই (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে আমিলকার বারবুই (ইংরেজি)
- ১৮৯৩-এ জন্ম
- ১৯৬৫-এ মৃত্যু
- ব্রাজিলের পুরুষ আন্তর্জাতিক ফুটবলার
- ১৯১৬ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের খেলোয়াড়
- লাৎসিয়ো স্পোর্টস ক্লাবের খেলোয়াড়
- সোসিয়েদাদে এস্পোর্তিভা পালমেইরাসের খেলোয়াড়
- করিন্থিয়ান্স পাউলিস্তা স্পোর্ট ক্লাবের খেলোয়াড়
- ব্রাজিলীয় ফুটবল ম্যানেজার
- কোপা আমেরিকা বিজয়ী খেলোয়াড়
- ইতালীয় বংশোদ্ভূত ব্রাজিলীয় ব্যক্তি
- ব্রাজিলীয় প্রবাসী পুরুষ ফুটবলার
- সাও পাওলোর ফুটবলার
- ইতালিতে প্রবাসী পুরুষ ফুটবলার
- ইতালিতে ব্রাজিলীয় প্রবাসী ক্রীড়াবিদ
- ব্রাজিল জাতীয় ফুটবল দলের ম্যানেজার
- সেরিয়ে আ-এর খেলোয়াড়
- পুরুষ ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়
- ব্রাজিলীয় পুরুষ ফুটবলার