পিনদারো ডি কার্ভালহো রড্রিগুয়েজ
|
| |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| জন্ম | ১ জুন ১৮৯২ | ||
| জন্ম স্থান | সাঁউ পাউলু, ব্রাজিল | ||
| মৃত্যু | ৩০ আগস্ট ১৯৬৫ (বয়স ৭৩) | ||
| মৃত্যুর স্থান | রিউ দি জানেইরু, ব্রাজিল | ||
| জ্যেষ্ঠ পর্যায়* | |||
| বছর | দল | ম্যাচ | (গোল) |
| ১৯১০-১৯১১ | ফ্লুমিনেন্সে | ৯ | (৩) |
| ১৯১২-১৯২২ | ফ্লেমিঙ্গো | ৮২ | |
| জাতীয় দল | |||
| ১৯১৪-১৯১৯ | ব্রাজিল | ৮ | (০) |
| পরিচালিত দল | |||
| ১৯৩০ | ব্রাজিল | ||
| * কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে | |||
পিনদারো ডি কার্ভালহো রডরিগুয়েজ(পর্তুগিজ: Píndaro de Carvalho Rodrigues; জন্ম: ১ জুন, ১৮৯২ - মৃত্যু: ৩০ আগস্ট, ১৯৬৫) ব্রাজিলের সাঁউ পাউলুতে জন্মগ্রহণকারী ব্রাজিল জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবল খেলোয়াড়।
এছাড়াও তিনি ১৯৩০ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত ১ম বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল ফুটবল দলের ম্যানেজার ছিলেন। ৩০ আগস্ট, ১৯৬৫ তারিখে রিও ডি জেনেইরোতে মৃত্যুবরণ করেন।
খেলোয়াড়ী জীবন
[সম্পাদনা]পিনদারো ঘরোয়া ফুটবলে ফ্লুমিনেন্সে দলের পক্ষ হয়ে ১৯১০ থেকে ১৯১১ সাল পর্যন্ত নয়টি খেলায় অংশগ্রহণ করেছেন। অতঃপর ৩ মে, ১৯১২ থেকে ২ জুলাই, ১৯২২ সাল[১] পর্যন্ত ফ্লেমিঙ্গো দলের হয়ে ৮২ খেলায় অংশগ্রহণ করে দলের ৫২ জয়, ১৫ ড্র, ১৫ পরাজয়ের সঙ্গী হন এবং ৩ গোল করেন।[২] ১৯১৪, ১৯১৫, ১৯২০ ও ১৯২১ সালে ফ্লেমিঙ্গো দলের হয়ে রিও কাপ জয় করেন।
ব্রাজিল জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হিসেবে ১৯১৪ সালে কোপা রোকা কাপ ও ১৯১৯ সালে দক্ষিণ আমেরিকা কাপ জয়ী দলের খেলোয়াড় ছিলেন। ২০ সেপ্টেম্বর, ১৯১৪[৩] থেকে ২৯ মে, ১৯১৯ তারিখ পর্যন্ত ব্রাজিল জাতীয় ফুটবল দলের ৮ খেলায় অংশগ্রহণ করেন।[৪] ১ম বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের প্রথম কোচের দায়িত্ব পালন করেন। তাঁর পরিচালনায় দল পাঁচটি খেলার ৪টিতে বিজয়ী হয় ও ১টি পরাজিত হয়।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ http://www.flamengo.com.br/flapedia/Lista_de_Jogos_do_Píndaro_pelo_Flamengo title = List of Games Pindar Flamengo
- ↑ http://www.flamengo.com.br/flapedia/P =% C3% ADndaro_de_Carvalho_Rodrigues
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৫ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৩।
- ↑ http://paginas.terra.com.br/esporte/chancedegol/sel/brazil191422.htm[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Brazil squad: 1914-2006, page 334 - Book Search Google
বহিঃসংযোগ
[সম্পাদনা]ব্রাজিল দল – ১৯৩০ ফিফা বিশ্বকাপ
[সম্পাদনা]ব্রাজিল জাতীয় ফুটবল দল ১৯৩০ সালের ফিফা বিশ্বকাপ-এ অংশগ্রহণকারী দলগুলোর একটি ছিল। উরুগুয়েতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতাটি ছিল ফিফা বিশ্বকাপের প্রথম আসর এবং একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের প্রথম বিশ্বকাপ অংশগ্রহণ। দলটি গ্রুপ পর্বে অংশ নিয়ে একটি ম্যাচে জয় এবং একটি ম্যাচে পরাজয় বরণ করে।
অংশগ্রহণ ও পটভূমি
[সম্পাদনা]১৯৩০ ফিফা বিশ্বকাপে কোনো বাছাইপর্ব অনুষ্ঠিত হয়নি। ফিফার আমন্ত্রণে ব্রাজিল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সে সময় ব্রাজিলের খেলোয়াড়রা প্রধানত রিও ডি জেনেইরো ও সাও পাওলো অঞ্চলের শীর্ষ ক্লাবগুলো থেকে নির্বাচিত হন।
কোচ
[সম্পাদনা]- প্রধান কোচ: পিনদারো
স্কোয়াড
[সম্পাদনা]ব্রাজিল দল মোট ২৪ জন খেলোয়াড় নিয়ে গঠিত ছিল।
পজিশন সংক্ষিপ্ত রূপ
- গো – গোলরক্ষক
- র – রক্ষণভাগ
- ম – মিডফিল্ড
- আ – আক্রমণভাগ
কিট
[সম্পাদনা]ব্রাজিল দল ১৯৩০ বিশ্বকাপে ঐতিহ্যবাহী সাদা জার্সি ব্যবহার করে। বর্তমানে ব্যবহৃত হলুদ জার্সি ১৯৫০ সালের পর থেকে চালু হয়।
গ্রুপ পর্ব
[সম্পাদনা]ব্রাজিল দল গ্রুপ–২-এ প্রতিযোগিতা করে।
| তারিখ | প্রতিপক্ষ | ফলাফল |
|---|---|---|
| ১৪ জুলাই ১৯৩০ | যুগোস্লাভিয়া | ১–২ (পরাজয়) |
| ১৭ জুলাই ১৯৩০ | বলিভিয়া | ৪–০ (জয়) |
পরিসংখ্যান
[সম্পাদনা]- ম্যাচ: ২
- জয়: ১
- পরাজয়: ১
- গোল: ৫
- গোল হজম: ২
উল্লেখযোগ্য তথ্য
[সম্পাদনা]- প্রিগুইনহো ছিলেন ব্রাজিলের প্রথম বিশ্বকাপ গোলদাতা
- এটি ছিল ব্রাজিলের বিশ্বকাপ ইতিহাসের সূচনা
আরও দেখুন
[সম্পাদনা]সূত্র
[সম্পাদনা]- FIFA World Cup Official Report 1930
- RSSSF – World Cup 1930 Archive
- 1930 FIFA World Cup squads
- Brazil at the FIFA World Cup
- ১৮৯২-এ জন্ম
- ১৯৬৫-এ মৃত্যু
- সাও পাওলোর ফুটবলার
- ব্রাজিলীয় ফুটবল ম্যানেজার
- ব্রাজিলের পুরুষ আন্তর্জাতিক ফুটবলার
- ফ্লুমিনেন্সে ফুটবল ক্লাবের খেলোয়াড়
- ব্রাজিল জাতীয় ফুটবল দলের ম্যানেজার
- ব্রাজিলীয় পুরুষ ফুটবলার
- পুরুষ ফুটবল রক্ষণভাগের খেলোয়াড়
- ফ্লামেঙ্গো রেগাতাস ক্লাবের খেলোয়াড়
- ১৯৩০ ফিফা বিশ্বকাপের ম্যানেজার