বিষয়বস্তুতে চলুন

আবদুল মান্নান (শিক্ষাবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধ্যাপক আবদুল মান্নান
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-এর ১২তম চেয়ারম্যান
কাজের মেয়াদ
৭ মে ২০১৫  ৭ মে ২০১৯
উত্তরসূরীইউসুফ আলী মোল্লা
ব্যক্তিগত বিবরণ
জন্মচট্টগ্রাম
জাতীয়তা বাংলাদেশ
সন্তানফারজানা মান্নান
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
হাওয়াই বিশ্ববিদ্যালয়
মায়ামি বিশ্ববিদ্যালয়
পেশাবিশ্ববিদ্যালয় শিক্ষক, অধ্যাপক

অধ্যাপক আবদুল মান্নান একজন বাংলাদেশী শিক্ষাবিদ। তিনি ২০১৫-২০১৯ সময়কালে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ১২তম চেয়ারম্যান এবং ১৯৯৯-২০০১ সাল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেছেন। ওই সময়ে তিনি বাংলাদেশের সর্বকনিষ্ঠ উপাচার্য হিসেবে পরিচিতি পান। []

শিক্ষা জীবন

[সম্পাদনা]

অধ্যাপক মান্নান লেখাপড়া চট্টগ্রামের সেন্ট প্লাসিড্স হাইস্কুল থেকে এসএসসি ও চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। [] তিনি [] ১৯৭৮ সালে হাওয়াই বিশ্ববিদ্যালয় এবং মিয়ামি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর পড়াশোনা শেষ করেন। ১৯৯৮ সালে তিনি ব্রিটিশ কাউন্সিল ফেলোশিপের অধীনে চেস্টার বিশ্ববিদ্যালয়ে ‘উচ্চ শিক্ষা প্রশাসন’-এর ওপরও বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন। [][]

কর্মজীবন

[সম্পাদনা]

অধ্যাপক মান্নান ১৯৭৩ সালে প্রভাষক হিসাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে যোগদানের মাধ্যমে শিক্ষকতায় পেশায় কর্মজীবন শুরু করেন। [] তিনি ১৯৮৯ সালে ওহাইও স্টেট বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে উন্নত গবেষণা করেন। [][]

১৯৯৬ সালে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগের সময় মান্নান দেশের কনিষ্ঠতম উপাচার্য হন। [] ২০০৫ সালে মান্নান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রাথমিক অবসর গ্রহণ করেন। এরপরে তিনি ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর বিজনেস স্কুল-এর একটি পূর্ণ-কালিন অধ্যাপক হন। তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় বিভাগ এবং অনুষদের ডিনে অধ্যাপক হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। []

সংগঠক

[সম্পাদনা]

অধ্যাপক মান্নান শামসুল হক শিক্ষা কমিশনের সদস্য ছিলেন। তিনি পরপর দু’বার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, একবার সভাপতি ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব নির্বাচিত হন। সংগঠক হিসেবে স্ট্যান্ডিং কমিটি অব ভাইস-চ্যান্সেলরস ও বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি নির্বাচত হন। এছাড়া তিনি লন্ডনের এ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজেস-এর নির্বাহী সদস্য ছিলেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের খণ্ডকালীন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। মান্নান সার্ক চার্টার প্রাপ্ত এ্যাসোসিয়েশন অব ম্যানজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিউটিউশেনের সাউথ ইস্ট এশিয়ার একজন প্রতিষ্ঠাতা সদস্য।

পারিবারিক জীবন

[সম্পাদনা]

অধ্যাপক মান্নান চট্টগ্রামের হাটহাজারি এলাকার বাসিন্দা। বাবা আবদুস সালাম, মা সালেমা খাতুন। তার একমাত্র সন্তান ফারজানা মান্নান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক । []

গ্রন্থ ও গবেষণা

[সম্পাদনা]

অধ্যয়ন ও গবেষণার বিষয় হচ্ছে কৌশলগত ব্যবস্থাপনা। তার ত্রিশটির মতো আন্তর্জাতিক ও দেশীয় প্রকাশনা রয়েছে। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়টি। তিনি বাংলাদেশ ও আন্তর্জাতিক অন্তত ৬টি দৈনিকে সমসাময়িক দেশীয় ও আন্তর্জাতিক বিষয়, অর্থনৈতিক বিশ্লেষণ নিয়ে লেখালেখি করন। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Professor Mannan made new UGC chairman"Nirapad News। ৭ মে ২০১৫। ২০ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৬
  2. 1 2 3 4 "Chairman, University Grants Commission of Bangladesh" (পিডিএফ)। UGC। ২০ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৬
  3. 1 2 3 4 "বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান"দৈনিক জনকণ্ঠ। ৭ মে ২০১৫। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৯
  4. "Abdul Mannan new UGC chairman"NTV। ৭ মে ২০১৫। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৬
  5. "Prof Mannan joins UGC as chairman"Bangladesh Sangbad Sangstha। ৭ মে ২০১৫। ২২ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৬

বহিঃসংযোগ

[সম্পাদনা]