আবদুল মান্নান হাওলাদার
আবদুল মান্নান হাওলাদার | |
|---|---|
| বরিশাল-৫ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ৭ এপ্রিল ১৯৭৩ – ৬ নভেম্বর ১৯৭৫ | |
| পূর্বসূরী | আসন শুরু |
| উত্তরসূরী | সুনিল কুমার গুপ্ত |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | বরিশাল জেলা |
| মৃত্যু | ২৯ ডিসেম্বর ১৯৮৬ হলি ফ্যামিলি হাসপাতাল ঢাকা |
| রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
| সন্তান | ১ ছেলে ১ মেয়ে |
আবদুল মান্নান হাওলাদার বাংলাদেশের বরিশাল জেলার রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক ও তৎকালীন বরিশাল-৫ আসনে সংসদ সদস্য ছিলেন।[১][২]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]আবদুল মান্নান হাওলাদার বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের নারাঙ্গোল গ্রামে হাওলাদার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা হাশেম হাওলাদার।[২][৩] বড় ভাই আব্দুল লতিফ হাওলাদার। স্কুল জীবনে ষষ্ঠ শ্রেণী তে অধ্যায়নরত অবস্থায় তিনি তার চাচা নাজেম হাওলাদারের সাথে ঢাকায় চলে আসেন। পরবর্তীতে ঢাকা থেকেই তার রাজনৈতিক জীবন শুরু হয়।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]আবদুল মান্নান হাওলাদার বরিশাল জেলার মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন।[২]।[৪] তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন বরিশাল-৫ আসন থেকে জাসদের মেজর জলিল কে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।[৫] তিনি লাল বাহিনীর প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন ও শ্রমিক নেতা ছিলেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুবই আস্থাভাজন ছিলেন। বঙ্গবন্ধু তাকে লাল ঘোড়া বলে সম্বোধন করত। এমনকি বঙ্গবন্ধু তার কারাগারের রোজনামচা বইতে লিখেছেন যে " মান্নান কখনও অন্যায়ের সাথে আপোষ করত না"। তিনি বলতেন বাংলাদেশের জাতীয় পোশাক লুঙ্গি তাই তিনি লুঙ্গি পরেই জাতীয় সংসদের অধিবেশনে যোগদান করতেন।
মৃত্যু
[সম্পাদনা]আবদুল মান্নান হাওলাদার ২৯ শে ডিসেম্বর ১৯৮৬ সালে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে মৃত্যুবরণ করেন।[৪] পরবর্তীতে ঢাকার জুরাইন এর কেনা কবরস্থানে তাকে সমাধিস্থ করা হয়
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- 1 2 3 সপ্তম খণ্ড। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র। পৃ. ৪৯৭।
- ↑ "প্রখ্যাত ব্যক্তিত্ব, আগৈলঝাড়া উপজেলা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২১ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২০।
- 1 2 "Obituary"। www.observerbd.com। ২২ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২০।
- ↑ জাতীয় ডেস্ক (১১ ডিসেম্বর ২০১৮)। "বরিশালের ১ থেকে ৬ আসনে লড়বেন যারা"। ব্রেকিংনিউজ.কম.বিডি। ২১ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০০২।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |