অমরেন্দ্রনাথ ঘোষ
অবয়ব
অমরেন্দ্রনাথ ঘোষ | |
|---|---|
| জন্ম | ২ অগ্রহায়ণ ১২৮১ বঙ্গাব্দ |
| মৃত্যু | ১০ পৌষ ১৩৫০ বঙ্গাব্দ |
| নাগরিকত্ব | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) পাকিস্তান (১৯৬৪ সাল পর্যন্ত) ভারত |
| পেশা | রাজনীতিবিদ |
| পরিচিতির কারণ | ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী |
| রাজনৈতিক দল | অনুশীলন সমিতি |
| আন্দোলন | ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন, |
অমরেন্দ্রনাথ ঘোষ মোক্তার (২ অগ্রহায়ণ ১২৮১ - ১০ পৌষ ১৩৫০) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন রাজনীতিবিদ, আইনজীবী এবং সমাজসেবী। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রেরণায় আইন ব্যবসা ছেড়ে রাজনীতিতে যোগ দেন। ঢাকা ষড়যন্ত্র মামলা, অসহযোগ আন্দোলন ও আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণের কারণে দীর্ঘদিন কারারুদ্ধ ছিলেন। যুগান্তর ও স্বরাজ দলের অন্যতম সংগঠক। তিনি টাঙ্গাইল পৌরসভার চেয়ারম্যান এবং বঙ্গীয় ব্যবস্থাপক পরিষদে স্বরাজ দলের ডিপুটি চিফ হুইপ ছিলেন।[১] তিনি ব্রিটিশ রাজের জেলে কয়েক বছর বন্দি জীবন অতিবাহিত করেন।[২]
জন্ম ও শিক্ষা
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 দরজি আবদুল ওয়াহাব, ময়মনসিংহের চরিতাভিধান, ময়মনসিংহ জেলা দ্বিশতবার্ষিকী উদ্যাপন কর্তৃপক্ষ, ময়মনসিংহ, বাংলাদেশ, এপ্রিল ১৯৮৯, পৃষ্ঠা ৯।
- 1 2 ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, জেলে ত্রিশ বছর, পাক-ভারতের স্বাধীনতা সংগ্রাম, ধ্রুপদ সাহিত্যাঙ্গণ, ঢাকা, ঢাকা বইমেলা ২০০৪, পৃষ্ঠা ২১৩।