সীম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নানা জাতের সীম

সীম (ইংরেজি: Bean) একটি অতি পরিচিত লতাজাতীয় বড়গাছের বীজ যা বিভিন্ন জাতের হয়ে থাকে ও এটি ফাবাসিয়া শ্রেণীভুক্ত। সীম মানুষ ও পশুর খাবার হিসেবে ব্যবহৃত হয়।

পেকে শুকিয়ে যাবার আগে যদি সীমের বীচি তোলা যায় তবে তা হয় সতেজ কাঁচা বা রান্না করে খাওয়ার মতো। সবুজ সীম মানে পেকে না যাওয়া সীম, এটা রঙ বোঝায় না।

পরিচ্ছেদসমূহ

প্রকারভেদ [সম্পাদনা]

সীম, সাধারণ, কৌটাজাত, চিনিমুক্ত
Nutritional value per ১০০ g (৩.৫ oz)
Energy ৩৩৪ kJ (৮০ kcal)
Carbohydrates ১০.৫ g
Fat ০.৫ g
Protein ৯.৬ g
Percentages are relative to US recommendations for adults.

পৃথিবীতে অনেক জাতের সীম আছে, যেমন:

  • ভিসিয়া
    • ফাবা বা বড় সীম
      ভিসা ফাবা বা বড় সীম আমেরিকাতে যা ফাবা সীম নামে পরিচিত
  • ভিগনা
    • মথ সীম
    • আজুকি সীম
    • ইউরাড সীম
    • মাংগ সীম
    • রাইস সীম
    • কাউপি
  • সিসার
    • গারব্যাঞ্জো সীম
  • পিসাম
    • মটর
  • লাথিরাস
  • ইন্ডিয়ান মটর
  • টুবারাস মটর
  • লেন্স
    • কালিনারিস
      লেন্টিলস
  • ল্যাবলাব
    • হাইয়াসিন্থ সীম
      হাইয়াসিন্থ সীম
  • ফাসিউলুস
    • টপারি সীম
    • রানার সীম
    • লিমা সীম
    • কমন সীম
  • গ্লাইসিন
    • সয়াবীন]
  • পসোফোকারপুস
    • পাখনাওয়ালা সীম
      পাখনাওয়ালা সীম
  • কাজানুস
    • কবুতর সীম
  • স্টিজোলোবিয়াম
    • ভেলভেট সীম
  • সাইয়াম্পোসিস
    • গুয়ার
  • কানাভালিয়া
    • জ্যাক সীম
    • তলোয়ার সীম
  • ম্যাক্রোটাইলোমা
    • ঘোড়া গ্রাম
  • লুপিন
    • টারুই
    • লুপিনি সীম
  • ইরাইথ্রিনা
    • কোরাল সীম

বিষাক্ততা [সম্পাদনা]

কিছু সীম আবার বিষাক্ত যেগুলো লাল রংযের এবং কিডনী সীম। এতে একটি বিষাক্ত পদার্থ ল্যাক্টিন আছে যা রান্না করার মাধ্যমে নষ্ট করা উচিত। প্রায় দশ মিনিট সিদ্ধ করে বিষাক্ত সীমকে খাবার উপযোগী করা যায়।[১] সীম রান্না একটি ধীর রান্না পদ্ধতি, কারণ এখানে কম তাপমাত্রা ব্যবহার করা হয়, যা বিষ ধ্বংস করতে পারে না যদিও সীমটা খেতে খারাপ লাগে না বা বাজে গন্ধ থাকে না।[১] (যদিও এটা সমস্যা হওয়া উচিত না যদি তা রান্নার সময় সিদ্ধ করা হয় ও আরো কিছুক্ষণ রেখে দেওয়া যায়।)

উৎপাদন [সম্পাদনা]

বিশ্বে শুকনো সীম উৎপাদনে শীর্ষ দেশ ব্রাজিল, ভারত, চীন। ইউরোপে সেরা হলো জার্মানী

শীর্ষ দশটি শুকনো সীম উৎপাদক — ১১ই জুন ২০০৮
দেশ উৎপাদন (টন) পাদটীকা
 ব্রাজিল ৩,৩৩০,৪৩৫
 ভারত ৩,০০০,০০০ F
 গণচীন ১,৯৫৭,০০০ F
 মায়ানমার ১,৭৬৫,০০০ F
 মেক্সিকো ১,৩৯০,০০০ F
 যুক্তরাষ্ট্র ১,১৫০,৮০৮
 কেনিয়া ৫৩৫,০০০ F
 উগান্ডা ৪৩৫,০০০
 আর্জেন্টিনা ৩২৮,২৪৯
 ইন্দোনেশিয়া ৩২০,০০০ F
 সারা বিশ্বে ১৯,২৮৯,২৩১ A
প্রতীক ছাড়া = আধিকারিক চিত্র, P = আধিকারিক চিত্র, F = ফাও-এর হিসাব, * = আধা-আধিকারিক তথ্য, C = গণনাকৃত চিত্র, A = একত্রিত (আধা-আধিকারিক তথ্য, আধিকারিক বা হিসাব অনুযায়ী);

উৎস: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা: অর্থনীতি ও সামাজিক বিভাগ: পরিসংখ্যান বিভাগ


সবুজ সীম উৎপাদনে শীর্ষ দেশ চীন, ইন্দোনেশিয়া এবং তুরস্ক

শীর্ষ দশটি সবুজ সীম উৎপাদক — ১১ই জুন ২০০৮
দেশ উৎপাদন (টন) পাদটীকা
 গণচীন ২,৪৮৫,০০০ F
 ইন্দোনেশিয়া ৮৩০,০০০ F
 তুরস্ক ৪৯৯,২৯৮
 ভারত ৪২০,০০০ F
 স্পেন ২২৫,০০০ F
 মিশর ২১৫,০০০ F
 ইতালি ১৮৭,১৯০
 বেলজিয়াম ১০৫,০০০ F
 মরোক্কো ১০০,০০০ F
 যুক্তরাষ্ট্র ১০০,০০০ F
 সারাবিশ্ব ৬,৩৭১,৩৩৩ A
প্রতীক ছাড়া = আধিকারিক চিত্র, P = আধিকারিক চিত্র, F = ফাও-এর হিসাব, * = আধা-আধিকারিক তথ্য, C = গণনাকৃত চিত্র, A = একত্রিত (আধা-আধিকারিক তথ্য, আধিকারিক বা হিসাব অনুযায়ী);

উৎস: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা: অর্থনীতি ও সামাজিক বিভাগ: পরিসংখ্যান বিভাগ

পাদটীকা [সম্পাদনা]

তথ্যসূত্র [সম্পাদনা]

বহিঃসংযোগ [সম্পাদনা]