রঞ্জিত মল্লিক
| রঞ্জিত মল্লিক | |
|---|---|
নাতি অরিজিৎ ও ঋত্বিকের সাথে রঞ্জিত মল্লিক। |
|
| জন্ম | ২৮ সেপ্টেম্বর, ১৯৪৪ কলকাতা, ভারত |
| বাসস্থান | ভবানীপুর |
| নাগরিকত্ব | |
| কার্যকাল | ১৯৭০-বর্তমান |
| দাম্পত্য সঙ্গী | দীপা মল্লিক |
| সন্তান | কোয়েল মল্লিক |
| পুরস্কার | বঙ্গ বিভূষণ |
রঞ্জিত মল্লিক (English: Ranjit Mullick) [১] (জন্ম: ২৮ সেপ্টেম্বর, ১৯৪৪) একজন খ্যাতনামা বাঙালি অভিনেতা । তিনি বহু সিনেমায় নায়ক হিসাবে এবং পরবর্তীকালে একজন সফল পার্শ্বচরিত্রকার হিসাবে অভিনয় করেছেন । তাঁর মেয়ে কোয়েল মল্লিক একজন সফল বাংলা সিনেমার নায়িকা ।
পরিচ্ছেদসমূহ |
প্রথম জীবন[সম্পাদনা]
রঞ্জিত মল্লিক ২৮শে সেপ্টেম্বর, ১৯৪৪ সালে পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ভবানীপুরের মল্লিক বাড়ি তে জন্মগ্রহন করেন। এই বাড়ি দুর্গা পূজার জন্য বিখ্যাত। [২] তাঁর ডাকনাম রঞ্জু। তিনি আশুতোষ কলেজ এবং পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শ্যামাপ্রসাদ কলেজ থেকে পাস করেন। [৩]
চলচ্চিত্র জীবন[সম্পাদনা]
রঞ্জিত মল্লিক ১৯৭১ সালে মৃণাল সেনের ইন্টারভিউ চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্র জীবন শুরু করেন। তিনি আন্তর্জাতিক ক্যালভি পুরষ্কারে (Karlovy Vary) ভূষিত হন। ১৯৭০ সাল থেকে তিনি একজন খ্যাতিমান রোমান্টিক অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। বিখ্যাত মৌচাক, দেবী চৌধুরানী, রাগ অনুরাগ, সায়ং সিদ্ধ প্রভৃতি চলচ্চিত্রে সাফল্যের সাথে অভিনয় করেন। সত্যজিৎ রায় পরিচালিত শাখা-প্রশাখায়ও তিনি অভিনয় করেন।
চলচ্চিত্র[সম্পাদনা]
|
|
|
পুরষ্কার ও সম্মাননা[সম্পাদনা]
- কলাকার পুরষ্কার [৪]
- বঙ্গ বিভূষণ (২০১২)
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Calcuttaweb - Ranjit Mallick"। www.calcuttaweb.com। সংগৃহীত 2008-10-24।
- ↑ The Half-Millennium Old Mullick Bari Durga Puja, http://www.washingtonbanglaradio.com/content/103410211-half-millenium-old-mullick-bari-durga-puja-wbri-kolkata-bonedi-barir-pujo-special
- ↑ Timeless attraction
- ↑ "Kalakar award winners"। Kalakar website। সংগৃহীত 16 October 2012।