কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট ব্যক্তিবর্গের তালিকা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
আশুতোষ মুখোপাধ্যায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কিংবদন্তি উপাচার্য। কলেজ স্ট্রিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষাপ্রাঙ্গনটি এই বিশিষ্ট শিক্ষাবিদের নামাঙ্কিত
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্কযুক্ত বিশিষ্ট ব্যক্তিবর্গের তালিকা এই পৃষ্ঠায় দেওয়া হল।
সূচিপত্র |
[সম্পাদনা] অধ্যাপক ও উপাচার্য
- অবনীন্দ্রনাথ ঠাকুর, বাগেশ্বরী অধ্যাপক
- স্যার আশুতোষ মুখোপাধ্যায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবাদপ্রতিম উপাচার্য তথা বিশিষ্ট শিক্ষাবিদ
- খগেন্দ্রনাথ মিত্র, রামতনু লাহিড়ী অধ্যাপক, কলকাতা বিশ্ববিদ্যালয়
- জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়, গুরুপ্রসাদ সিং রসায়ন অধ্যাপক
- দেবপ্রসাদ সর্বাধিকারী, উপাচার্য
- নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, গুরুপ্রসাদ সিং কৃষিবিদ্যা অধ্যাপক
- ডক্টর মেঘনাদ সাহা, গুরুপ্রসাদ সিং পদার্থবিদ্যা অধ্যাপক
- রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা ভাষার বিশেষ অধ্যাপক
- শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, জননেতা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
- সুনীতিকুমার চট্টোপাধ্যায়, গুরুপ্রসাদ সিং ভাষাতত্ত্ব অধ্যাপক
[সম্পাদনা] প্রাক্তনী
[সম্পাদনা] রাজনীতি
নেতাজি সুভাষচন্দ্র বসু
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- মহম্মদ হামিদ আনসারি, ভারতের উপরাষ্ট্রপতি
- কর্নেল হিজ হাইনেস মহারাজা স্যার নৃপেন্দ্র নারায়ণ ভূপবাহাদুর, কোচবিহারের মহারাজ
- মমতা বন্দ্যোপাধ্যায়, ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী
- রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভারতীয় জাতীয় কংগ্রেসের একাদশ সভাপতি তথা বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী
- জ্যোতি বসু, প্রবাদপ্রতিম ভারতীয় মার্কসবাদী কমিউনিস্ট নেতা তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী
- বিমান বসু, পশ্চিমবঙ্গ বামফ্রন্ট চেয়ারম্যান
- কৃষ্ণা বসু, ভারতের লোকসভা সদস্য
- শিশির বসু, ভারতের লোকসভা সদস্য
- বুদ্ধদেব ভট্টাচার্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
- মোহাম্মদ আলী বগুড়া, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী
- লোকপ্রিয় গোপীনাথ বরদোলই, বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী তথা অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী
- ভূপেন্দ্রনাথ বসু, ভারতীয় জাতীয় কংগ্রেসের ২৯তম সভাপতি তথা বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী
- নেতাজি সুভাষচন্দ্র বসু, প্রবাদপ্রতিম ভারতীয় স্বাধীনতা যোদ্ধা, আজাদ হিন্দ সরকারের সর্বাধিনায়ক, ভারতীয় জাতীয় কংগ্রেসের ৫৩তম সভাপতি তথা ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা
- শরৎচন্দ্র বসু, দিল্লিতে কেন্দ্রীয় অন্তর্বর্তী সরকারের শ্রম, খনি ও শক্তি সদস্য
- সোমনাথ চট্টোপাধ্যায়, ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার প্রাক্তন অধ্যক্ষ
- হিজ রয়্যাল হাইনেস রাজা মাউং সিউ প্রু চৌধুরি, পার্বত্য চট্টগ্রামের বোমাং উপজাতির প্রাক্তন রাজা
- তারকনাথ দাস, স্বাধীনতা সংগ্রামী
- অসীম দাশগুপ্ত, পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী
- প্রিয়রঞ্জন দাশমুন্সী, ভারতের প্রাক্তন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী
- রমেশচন্দ্র দত্ত, আইসিএস, ভারতীয় জাতীয় কংগ্রেসের ১৬শ সভাপতি
- ফুলরেণু গুহ, ভারতের প্রাক্তন সমাজকল্যাণ মন্ত্রী, ১৯৭২-৭৭
- বি. কে. হান্ডিক, কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী, ভারত সরকার
- এ. কে. ফজলুল হক, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী
- বনোয়ারিলাল জোশী, মেঘালয়ের প্রাক্তন গভর্নর
- হুমায়ুন কবির, ভারতের প্রাক্তন শিক্ষামন্ত্রী
- বৃন্দা কারাট, সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য
- ব্রিংটন বুহাই লিংডো, মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী
- মহারাজাধিরাজ বাহাদুর স্যার উদয়চন্দ মহতাব, বর্ধমানের জমিদার
- বা মাও, ব্রহ্মদেশের (অধুনা মায়ানমার) প্রথম প্রিমিয়ার (প্রধানমন্ত্রী), ১৯৩৭-৪৩, ব্রহ্মদেশের প্রথম রাষ্ট্রপতি, ১৯৪৩-৪৫
- বিষ্ণুরাম মেধী, অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী
- অশোক মিত্র, পশ্চিমবঙ্গের প্রাক্তন অর্থমন্ত্রী
- মহম্মদ মহসিন, নেপালি জাতীয় পরিষদের সাম্মানিক চেয়ারম্যান তথা নেপাল রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির সদস্য
- হরেন্দ্রকুমার মুখোপাধ্যায়, পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল
- শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কেন্দ্রীয় অন্তর্বর্তী সরকারের প্রাক্তন শিল্প ও সরবরাহ সদস্য
- অজয় কুমার মুখোপাধ্যায়, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী
- হীরেন মুখোপাধ্যায়, ভারতের লোকসভা সদস্য
- প্রণব মুখোপাধ্যায়, ভারতের বর্তমান অর্থমন্ত্রী তথা প্রাক্তন বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রী
- সুব্রত মুখোপাধ্যায়, পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী
- মহারাজ সোমেন্দ্রচন্দ্র নন্দী, কাশিমবাজারের জমিদার
- বিশ্বেশ্বরপ্রসাদ কৈরালা, নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী
- রাজেন্দ্র প্রসাদ, ভারতের প্রথম রাষ্ট্রপতি
- অজিতকুমার পাঁজা, ভারতের প্রাক্তন বিদেশ প্রতিমন্ত্রী
- সর্বপল্লী রাধাকৃষ্ণণ, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি
- জগজীবন রাম, ভারতের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ রাষ্ট্রের জাতির জনক, সেদেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
- কিরণশঙ্কর রায়, পশ্চিমবঙ্গের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী
- সৌগত রায়, ভারতের কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেতা
- সিদ্ধার্থশঙ্কর রায়, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পাঞ্জাবের প্রাক্তন রাজ্যপাল
- সুদর্শন রায়চৌধুরী, পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা মন্ত্রী
- বিধানচন্দ্র রায়, পশ্চিমবঙ্গের রূপকার নামে অভিহিত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী
- মহম্মদ সেলিম, ভারতের লোকসভার প্রাক্তন সদস্য, পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী
- আবদুস সাত্তার, বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি
- প্রফুল্লচন্দ্র সেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী
- মহারাজা ভূপেন্দ্রচন্দ্র সিংহ, সাসুঙ্গার জমিদার
- যুবরাজ গজেন্দ্রচন্দ্র সিং, নয়াগড়ের যুবরাজ
- বিমল সিংহ, পশ্চিমবঙ্গের প্রাক্তন ভূমিসংস্কার মন্ত্রী
- অশোক সেন, ভারতের প্রাক্তন আইনমন্ত্রী
- অনুগ্রহ নারায়ণ সিনহা, বিহারের প্রথম অর্থমন্ত্রী
- অতীশ সিংহ, পশ্চিমবঙ্গের প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী
- হুসেন শহীদ সোহরাবর্দী, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী
- জর্জ গিলবার্ট সোয়েল,ভারতের রাজ্যসভা সদস্য
- রামবরণ যাদব, নেপালের প্রথম রাষ্ট্রপতি
[সম্পাদনা] ধর্ম
- অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস সংস্থার প্রতিষ্ঠাতা
- স্বামী গম্ভীরানন্দ, রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রাক্তন অধ্যক্ষ মহারাজ
- স্বামী জগদীশ্বরানন্দ, রামকৃষ্ণ মিশনের বিশিষ্ট সন্ন্যাসী ও অনুবাদক
- দুর্গামোহন দাশ, ব্রাহ্মসমাজের নেতা
- পরমহংস যোগানন্দ, হিন্দু যোগী, পাশ্চাত্যে ক্রিয়াযোগ চিন্তার অন্যতম প্রধান অগ্রণী প্রচারক
- স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণের প্রধান শিষ্য তথা রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠাতা
- মহেন্দ্রনাথ গুপ্ত, শ্রীরামকৃষ্ণের সাক্ষাতশিষ্য তথা শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত গ্রন্থের রচয়িতা
- রেভারেন্ড লালবিহারী দে, ফ্রি চার্চ অফ স্কটল্যান্ডের ধর্মতাত্ত্বিক
- সীতানাথ তত্ত্বভূষণ, সাধারণ ব্রাহ্মসমাজের ধর্মতাত্ত্বিক
[সম্পাদনা] সশস্ত্র বাহিনী
- জয়ন্ত নাথচৌধুরী, ভারতীয় সেনাবাহিনীর জেনারেল
- সুব্রত মুখার্জি, প্রথম এয়ার চিফ মার্শাল, ভারতীয় বিমানবাহিনী
- শঙ্কর রায়চৌধুরী, ভারতীয় সেনাবাহিনীর প্রধান
[সম্পাদনা] সরকার ও প্রশাসন
- আলাপন বন্দ্যোপাধ্যায়, আইএএস, কলকাতার মুখ্য পৌর কমিশনার
- দেবব্রত বন্দ্যোপাধ্যায়, আইএএস, ভারতের কৃষিসচিব
- আনন্দরাম বড়ুয়া, আইসিএস, অবিভক্ত বাংলার নোয়াখালি জেলার জেলাশাসক
- অশোক চট্টোপাধ্যায়, আইএএস, পশ্চিমবঙ্গ রাজস্ব বোর্ডের প্রাক্তন সদস্য
- চম্পক চট্টোপাধ্যায়, আইএএস, ভারতের শিক্ষাসচিব
- গুরুসদয় দত্ত, আইসিএস, পশ্চিমবঙ্গের স্থানীয় সরকার ও গণস্বাস্থ্য বিভাগীয় সচিব ও ব্রতচারী আন্দোলনের প্রবক্তা
- রণজিৎ দত্ত, বিদ্যাসাগর সেতু নির্মাণকারী সংস্থা ব্রেথওয়েট, বার্ন অ্যান্ড জেশপ লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর
- বসন্ত কুমার দে, বেঙ্গল-নাগপুর রেলওয়ের কমর্শিয়াল ট্র্যাফিক ম্যানেজার
- ব্রজেন্দ্রনাথ দে, আইসিএস, বর্ধমানের কমিশনার
- শিবচন্দ্র দেব, অবিভক্ত বাংলার ডেপুটি কালেক্টর
- শ্যামল ঘোষ, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের ওয়ার্কিং গ্রুপ অন ইন্টারনেট গভর্নেন্সের প্রাক্তন চেয়ারম্যান
- শায়স্তা সুহরাওয়ার্দি ইক্রামুল্লাহ, মরক্কোর পাকিস্তানি রাষ্ট্রদূত
- অশোক মিত্র, আইসিএস, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রয়াত অধ্যাপক
- প্রসাদরঞ্জন রায়, আইএএস, পশ্চিমবঙ্গের প্রাক্তন স্বরাষ্ট্রসচিব
- জহর সরকার, আইএএস, ভারত সরকারের সংস্কৃতি সচিব
- সুকুমার সেন, আইসিএস, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার
- রথীন্দ্রনাথ সেনগুপ্ত, আইএএস, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যসচিব
- নীতিশ সেনগুপ্ত, আইএএস, ভারতের রাজস্ব সচিব
- সত্যেন্দ্রনাথ ঠাকুর, প্রথম ভারতীয় আইসিএস, গুজরাটের জেলা জজ, পারিবারিক সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের মেজদাদা
- বিনয় রঞ্জন সেন, আইসিএস, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত
- চন্দেশ্বর প্রসাদ নারায়ণ সিং, জাপান ও নেপালে ভারতীয় রাষ্ট্রদূত ও পাঞ্জাব ও উত্তরপ্রদেশের প্রাক্তন গভর্নর
[সম্পাদনা] বিচার ব্যবস্থা
- ফণিভূষণ চক্রবর্তী, কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় মুখ্য বিচারপতি
- গুরুদাস বন্দ্যোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের বিচারপতি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য
- উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি
- আনন্দময় ভট্টাচার্য, বোম্বাই হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি
- মঞ্জুলা বসু, কলকাতা হাইকোর্টের বিচারপতি
- পান্নালাল বসু, বিশিষ্ট জুরি
- সুধীরঞ্জন দাশ, ভারতের প্রধান বিচারপতি
- হরচন্দ্র ঘোষ, কলকাতার স্মল কজ কোর্টের প্রথম বাঙালি বিচারপতি
- মনোমোহন ঘোষ, কলকাতা হাইকোর্টের প্রথম অনুশীলনকারী ভারতীয় ব্যারিস্টার
- শরৎকুমার ঘোষ, রাজস্থানের প্রধান বিচারপতি
- আলতামাস কবির, ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি
- আশুতোষ মুখোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের বিচারপতি তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাঁচ বারের উপাচার্য, বাংলার বাঘ নামে অভিহিত
- চিত্ততোষ মুখোপাধ্যায়, কলকাতা ও বোম্বাই হাইকোর্টের প্রধান বিচারপতি
- রমাপ্রসাদ মুখোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের বিচারপতি
- সব্যসাচী মুখোপাধ্যায়, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
- শক্তিনাথ মুখোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট
- বি কে মুখার্জি, ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি
- রাধাবিনোদ পাল, কলকাতা হাইকোর্টের বিচারপতি
- হামুদুর রহমান, পাকিস্তানের প্রাক্তন প্রধান বিচারপতি
- অজিত নাথ রায়, ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি
- গণেন্দ্র নারায়ণ রায়, ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি
- অমল কুমার সরকার, ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি
- অমরেন্দ্রনাথ সেন, ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি
- দীপক সেন, পটনা হাইকোর্টের প্রধান বিচারপতি
- জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর, ১৮৬২ সালে প্রথম এশীয় ব্যারিস্টার
[সম্পাদনা] শিল্পোদ্যোগ
- জগমোহন ডালমিয়া, এম. এল.ডালমিয়া অ্যান্ড কোং-এর চেয়ারম্যান
- লর্ড ধরম বীর 'বিল' লাল অফ উডসল্যান্ড, যুক্তরাজ্যের বিশিষ্ট শিল্পপতি
- মণিলাল ভৌমিক, এক্সিমার লেসারের আবিষ্কর্তা
- রমাপ্রসাদ গোয়াঙ্কা, আরপিজি গ্রুপের চেয়ারম্যান এমারিটাস
- রামগোপাল ঘোষ, আর. জি. ঘোষ অ্যান্ড কোং নামক সংস্থার প্রতিষ্ঠাতা তথা ধনী শিল্পপতি
- কাশীনাথ মেমনি, আর্নস্ট অ্যান্ড ইয়াং ইন্ডিয়া সংস্থার প্রাক্তন চেয়ারম্যান
- স্যার রাজেন মুখোপাধ্যায়, বার্নপুরে ইন্ডিয়ান আইরন অ্যান্ড স্টিল কোম্পানির প্রতিষ্ঠাতা
- লক্ষ্মীনিবাস মিত্তাল, কোটিপতি ইস্পাত ব্যবসায়ী ও শিল্পপতি
- রাজা সুবোধচন্দ্র মল্লিক, লাইফ অ্যান্ড এশিয়া ইনস্যুরেন্স কোম্পানির প্রতিষ্ঠাতা
- প্রফুল্লচন্দ্র রায়, বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাকিউটিক্যালসের প্রতিষ্ঠাতা
- অরবিন্দ রায়, মার্টিন বার্ন লিমিটেডের চেয়ারম্যান
- রাহুল সেন, গিল্যান্ডার্স অরবুথনট অ্যান্ড কোম্পানি লিমিটডের ম্যানেজিং ডিরেক্টর
[সম্পাদনা] চিকিৎসা
- লেফট্যানেন্ট কর্নেল জ্যোতিষচন্দ্র দে, আই.এম.এস, কলকাতা মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল
- সুভাষ মুখোপাধ্যায়, ইন ভিট্রো ফার্টিলাইজেশন ব্যবহারকারী প্রথম ভারতীয় চিকিৎসক (বিশ্বে দ্বিতীয়)
- সুর্যকুমার গুডিভ চক্রবর্তী, মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কলকাতা ১৮৪৯ সালে ভারতীয় হিসেবে প্রথম বিশ্ববিদ্যালয় কলেজ লন্ডন থেকে ডক্টর অফ মেডিসিন বা এমডি ডিগ্রিপ্রাপ্ত
[সম্পাদনা] বিদ্যাচর্চা
আচার্য জগদীশচন্দ্র বসু
জাতীয় অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসু
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. অমর্ত্য সেন
চিত্র:Meghnad saha.jpg
বিজ্ঞানী মেঘনাদ সাহা
- রাখালদাস বন্দ্যোপাধ্যায়, ঐতিহাসিক তথা হরপ্পা সংস্কৃতির প্রধান কেন্দ্র মহেঞ্জোদাড়োর আবিষ্কর্তা
- শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, বাংলা ও ইংরেজি সাহিত্য বিশেষজ্ঞ
- চন্দ্রমুখী বসু, ব্রিটিশ সাম্রাজ্যের প্রথম দুইজন মহিলা স্নাতকের অন্যতম তথা দক্ষিণ এশিয়ার কোনো স্নাতকোত্তর শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম মহিলা প্রধান
- গিরীন্দ্রশেখর বসু, ইন্ডিয়ান সাইকোঅ্যানালিটিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা
- জগদীশচন্দ্র বসু, স্বনামধন্য বৈজ্ঞানিক
- নির্মলকুমার বসু, ভারতের জনগণনা কমিশনার
- সত্যেন্দ্রনাথ বসু, পদার্থবিদ, বসু-আইনস্টাইন সংখ্যায়নের অন্যতম আবিষ্কর্তা
- সব্যসাচী ভট্টাচার্য, চেয়ারম্যান, আইসিএইচআর, দিল্লি
- মণিলাল ভৌমিক, বিশিষ্ট পদার্থবিদ
- উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, চিকিৎসক, ১৯২৯ সালে চিকিৎসা বিভাগে নোবেল পুরস্কার মনোনয়নপ্রাপ্ত
- মানিক চাকী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগীয় প্রধান
- সুখময় চক্রবর্তী, সদস্য, ভারতের কেন্দ্রীয় যোজনা কমিশন
- রমাপ্রসাদ চন্দ, ঐতিহাসিক, নৃতত্ত্ববিদ ও
- সুনীতিকুমার চট্টোপাধ্যায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভাষাবিদ
- নীরদচন্দ্র চৌধুরী, ঐতিহাসিক ও সংস্কৃতি বিশারদ
- জাহাঙ্গির কোয়াজি, অর্থনীতিবিদ
- শমী দাস, হেডমাস্টার, দ্য দুন স্কুল
- অশীন দাশগুপ্ত, প্রাক্তন উপাচার্য, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন
- বরুণ দে, চেয়ারম্যান, পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন, কলকাতা
- মহাশ্বেতা দেবী, সমাজকর্মী, ঔপন্যাসিক, মার্কসবাদী নারীবাদী
- কে. ডেভিড, নূতন নিয়ম বিশারদ
- ড. মহাদেব দত্ত, কলকাতা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগীয় প্রধান
- অম্লান দত্ত, প্রাক্তন উপাচার্য, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন
- ভবতোষ দত্ত, পশ্চিমবঙ্গের প্রাক্তন অর্থসচিব
- মিরসা এলিয়াদ, বিশিষ্ট ধর্মীয় পণ্ডিত ও দার্শনিক
- জ্ঞানচন্দ্র ঘোষ, রসায়নবিদ
- প্রফুল্লচন্দ্র ঘোষ, ইংরেজি সাহিত্য বিশারদ
- শঙ্কর ঘোষ ইয়েল বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট বিজ্ঞানী
- সুরজিৎ ঘোষ, বিজ্ঞানী
- বিরজাশঙ্কর গুহ, প্রথম ডিরেক্টর ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ
- কে. এস. কৃষ্ণন, দার্শনিক
- প্রশান্তচন্দ্র মহলানবিশ, প্রতিষ্ঠাতা, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউট
- রমেশচন্দ্র মজুমদার, প্রসিদ্ধ ঐতিহাসিক, প্রাক্তন উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়
- অশেষপ্রসাদ মিত্র, প্রাক্তন ডিরেক্টর সিএসআইআর ইন্ডিয়া
- ধনগোপাল মুখোপাধ্যায়, সামাজিক-সাংস্কৃতিক সমালোচক, বিংশ শতাব্দীর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম কৃতি বাঙালি
- ব্রতীন মুখোপাধ্যায়, প্রাচীন ইতিহাসের অধ্যাপক, কলকাতা বিশ্ববিদ্যালয়
- ড. সম্বিত নাগ, বিশিষ্ট গণিতবিদ
- গণেশ প্রসাদ , গণিতবিদ
- সি. আর. রাও, কিংবদন্তী ভারতীয় সংখ্যাতত্ত্ববিদ
- রজতকান্ত রায়, উপাচার্য, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন
- সতীশচন্দ্র রায়, ধ্রুপদী সাহিত্যবিদ ও শিক্ষক
- তপন রায়চৌধুরী, ভারতীয় ইতিহাস ও সভ্যতার শিক্ষক, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
- হেমচন্দ্র রায়চৌধুরী, প্রাক্তন উপাচার্য, পটনা বিশ্ববিদ্যালয়
- সত্যব্রত রায়চৌধুরী, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানবিদ, ফেলো, লন্ডন বিশ্ববিদ্যালয়
- কামিনী রায়, ব্রিটিশ সাম্রাজ্যের প্রথম মহিলা সাম্মানিক স্নাতক তথা ভারতের প্রথম নারীবাদী লেখক
- প্রফুল্লচন্দ্র রায়, রসায়নবিদ
- মেঘনাদ সাহা, পদার্থবিদ
- সুনন্দ সান্যাল, অর্থনীতির অধ্যাপক, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, নতুন দিল্লি
- বিনয়কুমার সরকার, অর্থনীতিবিদ
- সুমিত সরকার, ইতিহাসের অধ্যাপক, দিল্লি বিশ্ববিদ্যালয়
- সুশোভন সরকার, অধ্যাপক ও ইতিহাস বিভাগীয় প্রধান, প্রেসিডেন্সি কলেজ, কলকাতা
- স্যার যদুনাথ সরকার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য
- অমর্ত্য সেন, মাস্টার, ট্রিনিটি কলেজ, কেমব্রিজ তথা ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজেতা
- অশোক সেন, স্ট্রিং থিওরিস্ট
- বিনয়চন্দ্র সেন, ঐতিহাসিক, গবেষক ও ভারততত্ত্ববিদ
- দীনেশচন্দ্র সেন, প্রাচীন ও মধ্যযুগীয় বাংলা সাহিত্য বিশারদ
- স্যার ব্রজেন্দ্রনাথ শীল, দার্শনিক
- ব্রজেন্দ্রনাথ শীল, উপাচার্য, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও মহীশূর বিশ্ববিদ্যালয়
- গায়ত্রী চক্রবর্তী স্পিকাভ, দার্শনিক সাহিত্যতত্ত্ববিদ
- নিখিলরঞ্জন সেন, গণিতজ্ঞ
- সুবোধচন্দ্র সেনগুপ্ত, অধ্যাপক ও ইংরেজি বিভাগীয় প্রধান প্রেসিডেন্সি কলেজ, কলকাতা
- অমলেশ ত্রিপাঠী, আধুনিক ভারতীয় ইতিহাসের আশুতোষ অধ্যাপক, কলকাতা বিশ্ববিদ্যালয়
- কুরুভিলা জাকারিয়া, অধ্যাপক ও ইতিহাস বিভাগীয় প্রধান প্রেসিডেন্সি কলেজ, কলকাতা
[সম্পাদনা] সাহিত্য
- জীবনানন্দ দাশ, প্রসিদ্ধ কবি ও সাহিত্যিক
- আচার্য কুবেরনাথ রাই বিশিষ্ট হিন্দি সাঠিত্যিক
- মনমোহন বসু, কবি ও নাট্যকার
- বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, কবি ও বেতার-ব্যক্তিত্ব, মহিষাসুরমর্দিনী বেতার অনুষ্ঠান খ্যাত
- পুলক বন্দ্যোপাধ্যায়, বাংলা আধুনিক গানের গীতিকার
- সত্যেন্দ্রনাথ দত্ত, কবি
- সুধীন্দ্রনাথ দত্ত, কবি ও গদ্যকার
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক তথা ভারতের জাতীয় স্তোত্র বন্দেমাতরম্-এর রচয়িতা
- বেঞ্জামিন ওয়াকার, লেখক
- ভারতী মুখোপাধ্যায়, লেখক
- বিমল কর, ঔপন্যাসিক
- বিমল মিত্র, ঔপন্যাসিক
- বিনয় মজুমদার, কবি
- চিত্রা বন্দ্যোপাধ্যায় দিবাকারুণী, লেখক
- দিব্যেন্দু পালিত, বিজ্ঞাপন নির্মাতা, পরে ঔপন্যাসিক
- কাদম্বিনী গাঙ্গুলি, ব্রিটিশ সাম্রাজ্যের প্রথম দুইজন মহিলা স্নাতকের অন্যতম তথা দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা চিকিৎসক যিনি ইউরোপীয় মেডিসিন ব্যবস্থায় শিক্ষিত হন
- মাইকেল মধুসূদন দত্ত, কবি ও নাট্যকার, বাংলা ভাষায় ব্ল্যাঙ্ক ভার্স বা অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক
- নির্মলকুমার গঙ্গোপাধ্যায়
- পরমহংস যোগানন্দ
- প্রেমেন্দ্র মিত্র, কবি ও লেখক
- পূর্ণেন্দু পত্রী, কবি, লেখক, চিত্র পরিচালক, প্রচ্ছদশিল্পী
- রাধানাথ শিকদার
- রাজশেখর বসু, লেখক
- সমরেশ মজুমদার, লেখক
- সঞ্জীব চট্টোপাধ্যায়, ঔপন্যাসিক
- শশীব্রত, লেখক
- শঙ্খ ঘোষ, কবি ও সমালোচক
- শীর্ষেন্দু মুখোপাধ্যায়, কবি ও লেখক
- সুনীল গঙ্গোপাধ্যায়, কবি ও লেখক
- সৈয়দ মুস্তাফা সিরাজ, ঔপন্যাসিক
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, লেখক
- সুভাষ মুখোপাধ্যায়, কবি
- বুদ্ধদেব গুহ, কথাসাহিত্যিক
- পার্বতীপ্রসাদ বড়ুয়া, সাহিত্যিক
- বাণী বসু, লেখক
- ফারুক আহমেদ, কবি
[সম্পাদনা] সাংবাদিকতা
- বরুণ সেনগুপ্ত, সম্পাদক, বর্তমান পত্রিকা
- ডেরেক ও’ব্রায়ান, জাতীয় স্তরে খ্যাতিপ্রাপ্ত ক্যুইজমাস্টার ও টেলিভিশন উপস্থাপক
- রামানন্দ চট্টোপাধ্যায়, বিশিষ্ট সাংবাদিক, প্রবাসী ও দ্য মর্ডান রিভিউ পত্রিকার সম্পাদক
- শঙ্করলাল ভট্টাচার্য, সাংবাদিক, লেখক ও জীবনীকার
- সঞ্জীব চট্টোপাধ্যায়, সাংবাদিক
- রতন ভট্টাচার্য , ফ্রিল্যান্স সাংবাদিক
[সম্পাদনা] চলচ্চিত্র, নাটক ও সংগীত
- অজিতকুমার চক্রবর্তী, সংগীতকার
- অঞ্জন চট্টোপাধ্যায়, সেতারশিল্পী
- অঞ্জন দত্ত, গায়ক ও সঙ্গীত পরিচালক
- অরুণকুমার সাহা, সংগীতকার
- ইন্দ্রাণী সেন, জনপ্রিয় গায়িকা
- উৎপল দত্ত, কিংবদন্তী চলচ্চিত্র ও নাট্যাভিনেতা এবং নাট্যকার
- উৎপলা সেন, জনপ্রিয় গায়িকা
- ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেত্রী
- কুমার শানু, গায়ক
- ক্ল্যারেন্স বার্লো, সংগীতকার
- ক্ল্যারেন্স বার্লো, সংগীতকার
- ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ, ঊনবিংশ শতাব্দীর জনপ্রিয় নাট্যব্যক্তিত্ব
- সৌমিত্র চট্টোপাধ্যায়, কিংবদন্তী চলচ্চিত্র ও নাট্যাভিনেতা এবং আবৃত্তিকার
- তন্ময় বসু, বিশিষ্ট তবলাবাদক
- তৃপ্তি মিত্র, নাট্যকার ও নাট্যাভিনেত্রী
- দীপ্তেন্দু প্রামাণিক, ইস্ট ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের প্রথম সেক্রেটারি
- দেবব্রত বিশ্বাস, রবীন্দ্রসংগীত শিল্পী
- নব্যেন্দু চট্টোপাধ্যায়, চিত্র পরিচালক
- নীল দত্ত, গায়ক ও সঙ্গীত পরিচালক
- পঙ্কজ মল্লিক, সংগীতকার, সঙ্গীত পরিচালক ও গায়ক
- পি. সি. সরকার, জুনিয়র, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুকর
- বাদল সরকার, নাট্যকার
- বুদ্ধদেব দাশগুপ্ত, চিত্র পরিচালক
- মনোজ মিত্র, কিংবদন্তী চলচ্চিত্র ও নাট্যাভিনেতা এবং নাট্যকার
- মাধব শর্মা, যুক্তরাজ্যভিত্তিক কমেডিয়ান ও অভিনেতা
- মান্না দে, কিংবদন্তি গায়ক
- মিঠুন চক্রবর্তী, জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী ভারতীয় চলচ্চিত্রাভিনেতা
- মৃণাল সেন, চিত্র পরিচালক
- রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, নন্দীকার নাট্যগোষ্ঠীর পরিচালক ও বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব
- সত্যজিৎ রায়, অস্কার বিজয়ী চিত্র পরিচালক
- সুচিত্রা মিত্র, কিংবদন্তী রবীন্দ্রসংগীত শিল্পী ও লেখক
- সুমিত্রা মুখোপাধ্যায়, অভিনেত্রী
- শিশিরকুমার ভাদুড়ি, বিশিষ্ট নট
[সম্পাদনা] চিত্রশিল্পী
- বিভাস চৌধুরী, চিত্রশিল্পী
- বুলবুল চৌধুরী, চিত্রশিল্পী
- আজমল হুসেন, চিত্রশিল্পী
- মুস্তাফা মনওয়ার, চিত্রশিল্পী
[সম্পাদনা] ক্রীড়াজগত
- তালিমেরন আও, ১৯৪৮ সালের অলিম্পিক গেমসে ভারতীয় ফুটবল দলের সদস্য
- সৌরভ গঙ্গোপাধ্যায়, ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক
- সূর্যশেখর গঙ্গোপাধ্যায়, এফআইডিই দাবা গ্র্যান্ডমাস্টার ও জাতীয় চ্যাম্পিয়ন
- গৌরগোপাল ঘোষ, ফুটবল খেলোয়াড়, মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব
- শৈলেন মান্না, ১৯৪৮ সালে লন্ডন অলিম্পিকসে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক ও ১৯৫১ সালের এশিয়ান গেমসের গোল্ড মেডেলিস্ট
- ধর্ম ভক্ত মাথেমা, নেপালি বডিবিল্ডার ও রাজনৈতিক কর্মী
- লিয়েন্ডার পেজ, অলিম্পিক ব্রোঞ্জ মেডালিস্ট, উইমবলডন ও ফরাসি ওপেন ডবলস চ্যাম্পিয়ন টেনিস খেলোয়াড়
- ভেস পেজ, প্রাক্তন অলিম্পিক হকি খেলোয়াড়
- নর্ম্যান প্রিচার্ড, প্রাক্তন অলিম্পিক সিলভার মেডালিস্ট
- সঞ্জয় রায়, অসম রঞ্জি ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড়