মহাবোধি সোসাইটি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বৌদ্ধধর্ম

Dharma Wheel.svg

ইতিহাস

বৌদ্ধধর্ম সম্মেলন

মুখ্য চরিত্রাবলি

শাক্যমুনি বুদ্ধ
শিষ্যগণ

বিশ্বাস ও অনুশীলন

চতুরার্থ সত্য
অষ্টাঙ্গিক মার্গ
প্রতীত্যসমুৎপাদ
সংসারপরিনির্বাণ
স্কন্ধ
কর্মজন্মান্তর

ধর্মচর্চা এবং বোধিলাভ

দেশানুসারে বৌদ্ধধর্মএবং অঞ্চলসমূহ

বৌদ্ধধর্মের শাখাসমূহ

থেরবাদমহাযান
বজ্রযান

ধর্মগ্রন্থ

ত্রিপিটকজাতক

অন্যান্য বিষয়সমূহ

তুলনামূলক পাঠ
সাংস্কৃতিক উপাদান

মহাবোধি সোসাইটি হল সিংহলি বৌদ্ধ ধর্মপ্রচারক অনাগরিক ধর্মপাল কর্তৃক প্রতিষ্ঠিত একটি দক্ষিণ এশিয় বৌদ্ধ সংগঠন। এই সংগঠনটির স্বকৃত দাবি অনুসারে ভারতে বৌদ্ধধর্ম পুনরুজ্জীবিত করা এবং বুদ্ধগয়া, সারনাথ এবং কুশীনগরে অবস্থিত বৌদ্ধ উপাসনালয়গুলির সংস্কার করাই হল সংগঠনটির মূল লক্ষ্য।[১]

পরিচ্ছেদসমূহ

উদ্ভব [সম্পাদনা]

১৮৯১ খ্রিস্টাব্দে একবার তীর্থভ্রমণার্থ বুদ্ধগয়ার মহাবোধি মন্দিরে আগমন করেন সিংহলি বৌদ্ধ ভিক্ষু অনাগরিক ধর্মপাল। সেখানে উপনীত হয়ে তিনি আবিষ্কার করেন যে অধুনা সংস্কারপ্রাপ্ত মহাবোধি মন্দিরটি সম্পূর্ণ শৈব পুরোহিতগণের নিয়ন্ত্রণাধীন এবং ভগবান বুদ্ধের উপাসনার পরিবর্তে তৎস্থলে ব্রাহ্মণ্য ধর্মানুসারে পূজার্চনা অনুষ্ঠিত হয়। এই দৃশ্য দর্শনমাত্র তিনি অত্যন্ত বিস্মিত এবং মর্মাহত হন। এই ঘটনার প্রতিবাদে তিনি একটি আন্দোলন গড়ে তোলেন।[২] অনাগরিক ধর্মপাল কর্তৃক প্রবর্তিত এই বৌদ্ধ নবজাগরণ বহুক্ষেত্রে রক্ষণশীল আখ্যায়িত হয়েছে কারণ ভারতে বৌদ্ধধর্মের অবলুপ্তির কারণ হিসেবে তিনি মুসলিম শাসনকে দায়ী করেছেন।[৩]

১৮৯১ খ্রিস্টাব্দে কলম্বোয় প্রতিষ্ঠিত হয় মহাবোধি সোসাইটি। কিন্তু এর পরের বছরেই অর্থাৎ ১৮৯২ খ্রিস্টাব্দে সংগঠনটির মূল কার্যালয় কলম্বো থেকে স্থানান্তরিত হয় কলকাতায়। সেইসময় মহাবোধি সোসাইটির মুখ্য উদ্দেশ্যই ছিল বুদ্ধগয়ায় অবস্থিত মহাবোধি মন্দিরের পুনরুদ্ধার করা।[৪][৫] এই কার্য সম্পাদন করার লক্ষ্যে ধর্মপাল আইনের আশ্রয় গ্রহণ করেন এবং বহু শতাব্দী ধরে মহাবোধি মন্দিরের নিয়ন্ত্রক ব্রাক্ষণ পুরোহিতগণের বিরুদ্ধে মামলা দায়ের করেন।[৪][৫] এইভাবে সুদীর্ঘ সংগ্রামের পর ১৯৪৯ খ্রিস্টাব্দে অনাগরিক ধর্মপাল তাঁর লক্ষ্যে সফল হন এবং মহাবোধি মন্দিরের নিয়ন্ত্রণাধিকার লাভ করেন।[৪][৫]

মহাবোধি মন্দির [সম্পাদনা]

মূল নিবন্ধ : মহাবোধি মন্দির

সারনাথ [সম্পাদনা]

মূল নিবন্ধ : সারনাথ

কুশীনগর [সম্পাদনা]

মূল নিবন্ধ : কুশীনগর

নেতৃত্ব [সম্পাদনা]

তথ্যসূত্র [সম্পাদনা]

  1. মহাবোধি সোসাইটি
  2. Sean O'Reilly, James O'Reilly, Pilgrimage: Adventures of the Spirit, Travelers' Tales, 2000,ISBN 1885211562 পৃষ্ঠা ৮১-৮২
  3. A Close View of Encounter between British Burma and British Bengal
  4. ৪.০ ৪.১ ৪.২ Arnold Wright, Twentieth Century Impressions of Ceylon: its history, people, commerce, industries, and resources, "Angarika Dharmapala", Asian Educational Services, 1999, ISBN 812061335X pg.119
  5. ৫.০ ৫.১ ৫.২ C. J. Bleeker, G. Widengren, Historia Religionum, Volume 2 Religions of the Present: Handbook for the History of Religions, Brill Academic Publishers, 1971, ISBN 9004025987 pg. 453

বহিঃসংযোগ [সম্পাদনা]