মরিন স্ট্যাপলেটন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মরিন স্ট্যাপলেটন
Maureen stapleton.jpg
জন্ম লুই মরিন স্ট্যাপলেটন
দাম্পত্য সঙ্গী ম্যাক্স অ্যালেনটাক (১৯৪৯-১৯৫৯)
ডেভিড রেফায়েল (১৯৬৩-১৯৬৬)

লুই মরিন স্ট্যাপলেটন (ইংরেজি: Lois Maureen Stapleton) (২১ জুন, ১৯২৫ – ১৩ মার্চ, ২০০৬) একজন মার্কিন অভিনেত্রী। তিনি বিভিন্ন মার্কিন চলচ্চিত্র, মঞ্চ ও টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। এছাড়া তিনি অ্যামেরিকান হল অফ ফেইম-দ্বারা নির্বাচিতও হয়েছিলেন।

পরিচ্ছেদসমূহ

প্রাথমিক জীবন [সম্পাদনা]

স্ট্যাপলেটনের জন্ম নিউ ইয়র্কের ট্রয় শহরে। তাঁর মায়ের নাম আইরিন (বিবাহ পরবর্তীতে: ওয়ালশ) এবং বাবার নাম জন পি. স্ট্যাপলেটন। তিনি বেড়ে উঠেছেন এক রক্ষণশীল আইরিশ আমেরিকান পরিবারে।[১][২] তাঁর বাবা অ্যালকোহল সেবন করতেন এবং প্রায় সময়ই মাতাল থাকতেন, ফলশ্রুতিতে স্ট্যাপলেটনের শিশু বয়সেই তাঁর মা-বাবার মাঝে বিবাহবিচ্ছেদ ঘটে।[৩][৪]

ব্যক্তিগত জীবন [সম্পাদনা]

স্ট্যাপলেটনের প্রথম স্বামীর নাম ছিলো ম্যাক্স অ্যালেনটাক। তিনি ছিলেন প্রযোজক কার্মিট ব্লুমগার্ডেনের ম্যানেজার। এবং তাঁর পরবর্তী স্বামীর ডেভি রেফায়েল ছিলেন একজন নাট্যকার। রেফায়েলের ঘরে স্ট্যাপলেটনের দুই সন্তান ছিলো। ড্যানিয়েল নামের একটি ছেলে, ও ক্যাথরিন নামের এক কন্যা।

তথ্যসূত্র [সম্পাদনা]

  1. Sean O’Driscol (March 2006)। "Stapleton, Oscar Winner, Dies at 80"Irish Abroadhttp://www.irishabroad.com/news/irishinamerica/entertainment/StapletonOscarWinnerDiesat80.asp। সংগৃহীত 2008-05-11
  2. Tom Vallance (15 March 2006)। "Maureen Stapleton"The Independenthttp://www.findarticles.com/p/articles/mi_qn4158/is_20060315/ai_n16218780। সংগৃহীত 2008-05-11
  3. The Associated Press (13 March 2006)। "Famed Actress Maureen Stapleton Dies"CBS Newshttp://www.cbsnews.com/stories/2006/03/13/entertainment/main1393376.shtml। সংগৃহীত 2008-05-11
  4. Robert Berkvist (19 March 2006)। "Maureen Stapleton; actress collected Oscar, Tonys, Emmy"The San Diego Union-Tribunehttp://www.signonsandiego.com/uniontrib/20060319/news_mz1p19passst.html। সংগৃহীত 2008-05-11

বহিঃসংযোগ [সম্পাদনা]