হ্যালি বেরি (ইংরেজি: Halle Berry — উচ্চারণ: হ্যালি বেরী) (জন্ম: ১৪ আগস্ট, ১৯৬৬)[১] একজন মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী, প্রাক্তন ফ্যাশন মডেল, এবং বিউটি কুইন। ইন্ট্রোডিউসিং ডরোথি ড্যানড্রিজ[২] চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি এমি, গোল্ডেন গ্লোব, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড এবং এবং এনএএসিপি ইমেজ পুরস্কার অর্জন করেন। এছাড়া মনস্টারস বল চলচ্চিত্রের জন্য তিনি ২০০১ সালে সেরা অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন ও বাফটা পুরস্কারের জন্য মনোনীত হন। তিনি-ই প্রথম আফ্রিকান-আমেরিকান বংশদ্ভূত অভিনেত্রী যিনি সেরা অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন। তিনি হলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী এবং তিনি রেভলনের একজন মুখোপাত্রও।[৩][৪] এছাড়া তাঁর কয়েকটি চলচ্চিত্র নির্মাণে অভিনেত্রী ছাড়াও অন্যান্য অংশের সাথে তিনি যুক্ত ছিলেন।
- প্রকাশনা
- Banting, Erinn. Halle Berry, Weigl Publishers, 2005 - ISBN 1-59036-333-7
- Gogerly, Liz. Halle Berry, Raintree, 2005 - ISBN 1-4109-1085-7
- Naden, Corinne J. Halle Berry, Sagebrush Education Resources, 2001 - ISBN 0-613-86157-4
- O'Brien, Daniel. Halle Berry, Reynolds & Hearn, 2003 - ISBN 1-903111-38-2
- Sanello, Frank. Halle Berry: A Stormy Life, Virgin Books, 2003 - ISBN 1-85227-092-6
- Schuman, Michael A. Halle Berry: Beauty Is Not Just Physical, Enslow, 2006 - ISBN 0-7660-2467-9