বাসমতী
বাসমতী (ইংরেজি: Basmati, হিন্দি: बासमती, পাঞ্জাবি: ਬਾਸਮਤੀ, তামিল: பாஸ்மதி কন্নড়: ಭಾಸ್ಮತಿ,ওড়িয়া: ବାସୁମତୀ, উর্দু: باسمتی, তেলেগু: బాస్మతి) চালের একটি বিশেষ প্রকরন। লম্বা দানাদার এ চাল ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে উৎপন্ন হয়। সুগন্ধ ও সুস্বাদের জন্য এ চাল বিখ্যাত। সংস্কৃত শব্দ বাসমতী মানে সুগন্ধযুক্ত। সাদা বাসমতী চাল ছাড়াও বাদামী ধরনের বিশেষ বাসমতী চাল পাওয়া যায়।
পরিচ্ছেদসমূহ |
প্রকরন [সম্পাদনা]
বিভিন্ন প্রকরনের বাসমতী চালের মধ্যে উল্লেখযোগ্য: পাঞ্জাব, কের্নাল বাসমতী, ডেরাদুন, সফিদন, হরিয়ানা, কস্তুরি, বাসমতী ১৯৮, বাসমতী ২১৭[১] আরও কিছু বিভিন্ন গন্ধের চালকে এ ধরনের চাল বলে বাজারে পাওয়া যায়।[২][৩]
স্বত্ত্বযুদ্ধ [সম্পাদনা]
১৯৯৭ সালে রাইসটেক নামের মার্কিন প্রতিষ্ঠান টেক্সাসে বাসমিত চালের মার্কিন প্যাটেন্ট নং ৫,৬৬৩,৪৮৪ গ্রহন করে। রাইসটেকের স্বত্তাধিকারি হলেন লাইটেস্টটেনসটেইনের যুবরাজ। ভারত সরকার এ প্যাটেন্টের প্রতিবাদ জানায়। বিশ্ব বাণিজ্য সংস্থার হস্তক্ষেপে এ সমস্যার সমাধানের চেষ্টা করা হয়।[৪] প্যাটেন্ট তুলে নেয়া হয়।"[৫] তারপরেও কোম্পানি কিছু চাল প্রকরনের জন্য প্যাটেন্ট মর্যাদা লাভ করে।[৬]
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ foodstandards.gov.uk
- ↑ `Sugandh' set to take on Thai Jasmine rice. The Hindu. Monday, October 13, 2003.
- ↑ Two new aromatic rice for North-western plains. The Hindu. Thursday, October 2, 2003.
- ↑ Basmati Case Study
- ↑ "Bid for patent for basmati rice hits a hurdle", The Hindu, November 5, 2006
- ↑ "India-U.S. Fight on Basmati Rice Is Mostly Settled", The New York Times, August 25, 2001
বহিঃসংযোগ [সম্পাদনা]
- What is Basmati Rice
- About patent dispute
- Kannan, Shilpa (February 15, 2008)। "India and Pakistan link to protect Basmati"। BBC News। http://news.bbc.co.uk/2/hi/business/7246900.stm। সংগৃহীত April 26, 2010।
|
||||||||