টালিগঞ্জ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টালিগঞ্জ
—  কলকাতার অঞ্চল  —
স্থানাঙ্ক: 23°48′N 88°15′E / 23.8°N 88.25°E / 23.8; 88.25
দেশ  ভারত
রাজ্য পশ্চিমবঙ্গ
শহর কলকাতা
ওয়ার্ড
মেট্রো স্টেশন টালিগঞ্জ
সময় অঞ্চল ভারতীয় সময় (ইউটিসি+৫.৩০)
PIN
এলাকা কোড +৯১ ৩৩

টালিগঞ্জ দক্ষিণ কলকাতার একটি অঞ্চল। এর উত্তরসীমায় পূর্ব রেলওয়ের দক্ষিণ শহরতলি লাইন, পূর্বে লেক গার্ডেন্স ও গলফ গ্রিন দক্ষিণে পশ্চিম পুটিয়ারি ও পূর্ব পুটিয়ারি এবং পশ্চিমে নিউ আলিপুরবেহালা অবস্থিত। বর্তমানে এই অঞ্চল কলকাতার একটি দ্রুত বর্ধিষ্ণু নগরাঞ্চল।

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] ইতিহাস

কলকাতার দ্য ফার্দিনান্দ দে লেসপ্স মেজর উইলিয়াম টলির নামে টালিগঞ্জের নামকরণ হয়। এই টলি সাহেবই ১৭৭৫-৭৬ সালে কলকাতার সঙ্গে অসমপূর্ববঙ্গের যোগসূত্র হিসাবে টালির নালা খনন ও ড্রেজ করার কাজ শুরু করেন। প্রসঙ্গত উল্লেখ্য এই টালির নালাটিও টলি সাহেবের নামেই নামাঙ্কিত। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি টলি সাহেবকে এই নালা দিয়ে যাতায়াতকারী নৌকাগুলি থেকে টোল আদায় ও নালার ধারে একটি গঞ্জ বা বাজার স্থাপনের অনুমতি দিয়েছিল। ১৭৭৬ সালে তাঁর এই স্বপ্নের প্রকল্পটি সম্পন্ন হয় এবং পরের বছরেই এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। তারপর থেকেই এই সতেরো মাইল দীর্ঘ খালটি টালির নালা (ইংরেজিতে টলি’জ ক্যানেল) ও তাঁর প্রতিষ্ঠিত বাজারটি টালিগঞ্জ নামে পরিচিত হয়। নালার পূর্ব পাড়ে বর্তমান টালিগঞ্জ রোডের কাছেই কোথাও এই বাজারটি অবস্থিত ছিল। বর্তমানে টালির নালার দুধারে একটি বিস্তীর্ণ অঞ্চল টালিগঞ্জ নামে অভিহিত হয়ে থাকে।

আজ টালিগঞ্জ কলকাতার অন্যতম প্রধান একটি অঞ্চল। পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্র শিল্পের কেন্দ্র টলিউড এই অঞ্চলে অবস্থিত এবং টালিগঞ্জ ও হলিউড নামের মিশ্রণে নামাঙ্কিত।

[সম্পাদনা] যোগাযোগ ব্যবস্থা

টালিগঞ্জ রেলওয়ে স্টেশনটি কলকাতা শহরতলি রেলওয়ের বজবজ শাখার লাইনে অবস্থিত। কলকাতার ভূগর্ভস্থ রেলপথ কলকাতা মেট্রোর দক্ষিণ প্রান্তিক স্টেশনও হল টালিগঞ্জ। এই রেলপথের দক্ষিণ দিকের দ্বিতীয় স্টেশন রবীন্দ্র সরোবরও টালিগঞ্জেই অবস্থিত। এছাড়া টালিগঞ্জ থেকে গড়িয়া পর্যন্ত মেট্রোর একটি ভূতলস্থ সম্প্রসারণের কাজও চলছে। বালিগঞ্জবিবাদীবাগের সঙ্গে সংযোগ স্থাপনকারী একটি ট্রাম পরিষেবাও টালিগঞ্জে উপলব্ধ। শহরের উত্তর শহরতলি অঞ্চলে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে টালিগঞ্জের সহজ যোগসূত্র স্থাপিত হয়েছে মহানগরের পরিবহণ সংস্থাগুলির চালু করা নিয়মিত বাতানুকূল বাসগুলির দৌলতে।

[সম্পাদনা] প্রসিদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ

  • স্যার নৃপেন্দ্রনাথ ইনস্টিটিউট
  • মনসুর হাবিবুল্লাহ মেমোরিয়াল স্কুল
  • গঙ্গাপুরী শিক্ষা সদন
  • রাজেন্দ্রনাথ বিদ্যাভবন
  • কালীধন ইনস্টিটিউশন
  • নব নালন্দা স্কুল
  • অশোকনগর বয়েজ হাইস্কুল
  • মিলনগড় গার্লস হাইস্কুল
  • জি ডি বিড়লা সেন্টার ফর এডুকেশন
  • ক্যালকাটা ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট
  • অ্যাসেম্বলি ফর গড চার্চ স্কুল
  • নাকতলা হাইস্কুল
  • বি ডি মেমোরিয়াল ইনস্টিটিউট
  • নর্মদা হাইস্কুল
  • এনএসএইচএম বিজনেস স্কুল

[সম্পাদনা] দ্রষ্টব্য স্থানসমূহ

  • রবীন্দ্র সরোবর জাতীয় হ্রদ (পূর্বনাম ঢাকুরিয়া লেক)
  • টালিগঞ্জ ক্লাব
  • রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাব (আরসিজিসি)
  • আইটিসি সঙ্গীত রিসার্চ অ্যাকাডেমি
  • ইন্দ্রপুরী ফিল্ম স্টুডিও
  • টেকনিশিয়ানস স্টুডিও (এনটি ১ ও এনটি ২)
  • নেতাজি সুভাষচন্দ্র বসু রোডে শ্বেতাম্বর জৈন মন্দির
  • মালঞ্চ সিনেমা হল
  • চার্নক সিটি ২
  • এম জি রোডে করুণাময়ী কালী মন্দির
  • স্পেনসার্স রিটেল স্টোর – ডেইলি অ্যান্ড এক্সপ্রেস
  • প্রিন্স আনোয়ার শাহ রোডে সাউথ সিটি শপিং মল
  • মেনকা সিনেমা হল
  • টালিগঞ্জ রোডে সাধু তারাচরণের আশ্রম
  • মধুবন সিনেমা হল
  • নাট্যকার ও অভিনেতা উৎপল দত্তের বাসভবন
  • উত্তমকুমারের মর্মর মূর্তি

[সম্পাদনা] ক্রীড়া

১৯৪৩ সালে রসা অগ্রগামী সমিতি টালিগঞ্জের প্রসিদ্ধ ফুটবল ক্লাব টালিগঞ্জ অগ্রগামী প্রতিষ্ঠা করেন। ১৯৫৫ সাল থেকে টালিগঞ্জ অগ্রগামী নামে পরিচিত এই দল কলকাতা প্রিমিয়ার লিগ বা ভারতীয় জাতীয় ফুটবল লিগে মোহনবাগানইস্টবেঙ্গলের প্রবল প্রতিদ্বন্দ্বী। এই ক্লাবের হোম গ্রাউন্ড বা ঘরোয়া মাঠ হল ১৭,০০০ দর্শকাসন বিশিষ্ট রবীন্দ্র সরোবর স্টেডিয়াম, যেটি টালিগঞ্জ অঞ্চলের একটি উল্লেখনীয় খেলার মাঠ।

[সম্পাদনা] রাজনীতি

২০০৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ আসন থেকে জয়লাভ করেন তৃণমূল কংগ্রেসের অরূপ বিশ্বাস। তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) (সিপিআইএম) মনোনীত প্রার্থী পার্থপ্রতিম বিশ্বাসকে পরাস্ত করেন। এর আগে তৃণমূল কংগ্রেসের পঙ্কজ বন্দ্যোপাধ্যায় ২০০১ সালে সিপিআইএম-এর গৌতম বন্দ্যোপাধ্যায়কে ও ১৯৯৬ সালে সিপিআইএম-এর আশিষ রায়কে পরাস্ত করেছিলেন। তারও আগে সিপিআইএম-এর প্রশান্ত শূর ১৯৯১১৯৮৭ সালে কংগ্রেসের পঙ্কজ বন্দ্যোপাধ্যায়, ১৯৮২ সালে কংগ্রেসের অসীম দত্ত ও ১৯৭৭ সালে কংগ্রেসের পঙ্কজ বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করেছিলেন। [১]

টালিগঞ্জ দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের একটি অংশ। এই কেন্দ্রটি থেকে বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের সংসদে নির্বাচিত জনপ্রতিনিধি। [২]

[সম্পাদনা] বিশিষ্ট অধিবাসী

  • উৎপল দত্ত, নাট্যকার ও অভিনেতা
  • এ সি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, ইসকনের প্রতিষ্ঠাতা

[সম্পাদনা] পাদটীকা

  1. 150 - Tollygunge Assembly Constituency. Partywise comparison since 1977. প্রকাশক: Election Commission of India. http://www.eci.gov.in/electionanalysis/AE/S25/partycomp150.htm। সংগৃহীত হয়েছে: 2008-01-30. 
  2. General election to the Legislative Assembly, 2001 – List of Parliamentary and Assembly Constituencies. West Bengal. প্রকাশক: Election Commission of India. http://archive.eci.gov.in/se2001/background/S25/WB_ACPC.pdf। সংগৃহীত হয়েছে: 2007-10-08. 

[সম্পাদনা] আরও দেখুন

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ