জন লক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জন লক
পাশ্চাত্য দার্শনিক
১৭শ শতকের দার্শনিক
(আধুনিক দর্শন)
JohnLocke.png

জন লক

পূর্ণ নাম জন লক
জন্ম আগস্ট ২৯, ১৬৩২
রিংটন, সামারসেট, যুক্তরাজ্য
মৃত্যু অক্টোবর ২৮, ১৭০৪ (৭২ বছর)
এসেক্স, যুক্তরাজ্য
দার্শনিক ধারা অভিজ্ঞতাবাদ, সামাজিক চুক্তি, প্রাকৃতিক আইন
প্রধান উৎসাহ অধিবিদ্যা, জ্ঞানতত্ত্ব, রাজনৈতিক দর্শন, মনস্তত্ত্ববিদ্যা, শিক্ষা
অবদান tabula rasa, রাজনৈতিক সমাজ; প্রকৃতির রাজ্য; ব্যক্তিগত অধিকার, স্বাধীনতা এবং সম্পত্তি
স্বাক্ষর Locke sig.png


জন লক (ইংরেজি John Locke, আগস্ট ২৯, ১৬৩২অক্টোবর ২৮, ১৭০৪) ইংরেজ দার্শনিক, অর্থনীতিবিদ আলোকিত যুগের অন্যতম চিন্তাবিদ, এবং রাজনৈতিক ভাষ্যকার। জ্ঞানতত্ত্বের আলোচনায় পদ্ধতিগত দিক থেকে নতুনভাবে অভিজ্ঞতাবাদের প্রয়োগ করেছেন এবং বস্তুবাদী দার্শনিক চিন্তাধারাতে মৌলিক প্রশ্ন উত্থাপন করেছেন। তার লেখনী যেমন আধুনিক রাজনৈতিক দর্শনের আকর গ্রন্থসমূহ রূপে বিবেচিত, তৎকালীন রাজনৈতিক পালাবদলের একজন সক্রিয় কর্মী হিসাবে নাগরিক অধিকার ও বুর্জোয়া শ্রেণীর ক্রমবিকাশে তেমনি রয়েছে তার প্রত্যক্ষ্ অবদান। পুরুষতান্ত্রিক সামাজিক কাঠামোতে নারীর অবস্থান ও ভূমিকা বিষয়ে লকের মতামত ছিল আধুনিক নারীবাদী চিন্তার অনুকূল, এবং পরবর্তীকালের অসংখ্য দার্শনিক ও রাষ্ট্রচিন্তাবিদের উপর রয়েছে তার আসামান্য প্রভাব।

[সম্পাদনা] জীবনপঞ্জি

১৬৩২ সালে ব্রিস্টলের নিকটবর্তী রিংটনে জন্মগ্রহন করেন। তার পিতার নামও ছিল জন লক এবং তিনি ছিলেন একজন সফল আইনজীবি। ১৬৪৭ সালে লক বিখ্যাত ওয়েস্ট মিনিস্টার সকুলে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন শুরু করেন। ১৬৫২ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্রাইস্ট চার্চ কলেজে ভর্তি হন। অক্সফোর্ডে লক দর্শন, রসায়ন, পদার্থবিদ্যা, চিকিৎসাশাস্ত্র প্রভৃতি বিষয়ে শিক্ষা লাভ করেন। ১৬৫৯ সালে ক্রাইস্ট চার্চ কলেজে সিনিয়র স্টুডেন্টশীপ লাভ করেন। পরের বছর গ্রিক ভাষার অধ্যাপক নিযুক্ত হন। পরে অলঙ্কার শাস্ত্রের রিডার ও দর্শন শাস্ত্রের অধ্যাপক পদ লাভ করেন। পেশাগত জীবনে অধ্যাপনা, চিকিৎসা সহ রাজকিয় কূটনৈতিক ও বানিজ্য পরিষদের নানা গুরত্বপূর্ণ পদে আধিষ্টিত ছিলেন। ১৬৭১ সালের দিকে তিনি মানবিক জ্ঞান ও রাষ্ট্র সমাজ সম্পর্কিত তার প্রবন্ধাবলী রচনা শুরু করেন। ১৬৯০ তে তার বিখ্যাত ‘মানবিক জ্ঞান বিষয়ক প্রবন্ধ’ (ইংরেজি ভাষায়: An Essay Concerning Human Understanding) প্রথম সংস্করন বের হয়। লকের জীবদ্দশাতেই এই গ্রন্থের আরো তিনটি সংস্করন প্রকাশিত হয়। একই বছর আরও একটি বিখ্যাত গ্রন্থ ‘সমাজ সরকার সম্পর্কিত দুটি গবেষনা পত্র’ (ইংরেজি ভাষায়: Two Treatise on Civil Government) প্রকাশিত হয়। ১৬৯৩ তে বের হয় ‘শিক্ষা বিষয়ক কিছু চিন্তা’ (ইংরেজি ভাষায়: Some Thoughts Concerning Education)। জীবনের শেষ দিকে তার স্বাস্থ্য বেশ খারাপ হয়ে যায় এবং ১৭০৪ সালে মৃত্যু বরন করেন। ব্যক্তিগত জীবনে লক ছিলেন অকৃতদার এবং তার কোন সন্তান ছিল না।

[সম্পাদনা] বহিঃসংযোগ

Wikiquote-logo-en.png
উইকিউক্তিতে নিচের বিষয় সম্পর্কে সংগৃহীত উক্তি আছে: