কার্ল ফ্রিড্‌রিশ গাউস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইয়োহান কার্ল ফ্রিড্‌রিশ গাউস
Johann Carl Friedrich Gauss (1777–1855), painted by Christian Albrecht Jensen
Johann Carl Friedrich Gauss (1777–1855), painted by Christian Albrecht Jensen
জন্ম এপ্রিল ৩০, ১৭৭৭
ব্রাউনশ্‌ভাইগ, Electorate of Brunswick-Lüneburg, Holy Roman Empire
মৃত্যু ফেব্রুয়ারি ২৩, ১৮৫৫ (৭৭ বছর)
গটিংগেন, হানোভার
বাসস্থান হানোভার
জাতীয়তা জার্মানি
ক্ষেত্র গণিতপদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠান গেয়র্গ-আউগুস্ট বিশ্ববিদ্যালয়
যে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ছিলেন হেল্মষ্টেট বিশ্ববিদ্যালয়
পিএইচডি উপদেষ্টা ইয়োহান ফ্রিড্‌রিশ ফাফ
অন্যান্য শিক্ষা উপদেষ্টা Johann Christian Martin Bartels
পিএইচডি ছাত্র ফ্রিড্‌রিশ বেসেল
ক্রিস্টফ গূডারমান
Christian Ludwig Gerling
Richard Dedekind
Johann Encke
Johann Listing
Bernhard Riemann
Christian Peters
Moritz Cantor
অন্যান্য গুরুত্বপূর্ণ ছাত্র August Ferdinand Möbius
Julius Weisbach
L. C. Schnürlein
যেজন্য পরিচিত [ সংখ্যা তত্ত্ব
গাউসীয়
চুম্বকত্ব
যার দ্বারা প্রভাবিত Sophie Germain
উল্লেখযোগ্য পুরস্কার Copley Medal (1838)
ধর্মীয় অবস্থান Lutheran
স্বাক্ষর
ইয়োহান কার্ল ফ্রিড্‌রিশ গাউস's signature

ইয়োহান কার্ল ফ্রিড্‌রিশ গাউস (: য়োহান্‌ কাল্‌ ফ্রিড্‌রিশ্‌ গাউস্‌; জার্মান ভাষায়: Johann Carl Friedrich Gauß) (এপ্রিল ৩০, ১৭৭৭ - ফেব্রুয়ারি ২৩, ১৮৫৫) অসামান্য প্রতিভাবান জার্মান গণিতবিদ এবং বিজ্ঞানী, যার গণিত এবং বিজ্ঞানের প্রায় সকল বিভাগে অবদান আছে । তাকে "গণিতের যুবরাজ" ও "সর্বকালের সেরা গণিতবিদ" বলা হয়। গণিতের যে সব বিষয়ে তার অবদান আছে সেগুলোর মধ্যে আছে সংখ্যা তত্ত্ব, গাণিতিক বিশ্লেষণ, অন্তরক জ্যামিতি, চুম্বকের ধর্ম, আলোকবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, ইত্যাদি। গণিত এবং বিজ্ঞানের বহু শাখায় তার প্রশংসাযোগ্য প্রভাব ছিল, যে কারণে তাঁকে ইতিহাসের অন্যতম প্রভাবশালী গণিতবিদদের একজন হিসেবে বিবেচনা করা হয়।

গাউস ছোটবেলা থেকেই অসম্ভব প্রতিভাবান ছিলেন । ছোটবেলার তার গাণিতিক প্রতিভা নিয়ে অনেক গল্প শোনা যায়। তিনি কৈশোরেই তাঁর প্রথম গুরুত্বপূর্ণ গাণিতিক আবিষ্কারগুলো সম্পাদন করেন। ১৭৯৮ সালে মাত্র ২১ বছর বয়সে তিনি তাঁর জীবনের সর্বশ্রেষ্ঠ কাজ Disquisitiones Arithmeticae লেখা সমাপ্ত করেন, যা ১৮০১ সালে প্রকাশিত হয়। তাঁর এই কাজ গণিতের একটি পৃথক শাখা হিসেবে সংখ্যাতত্ত্বের ভিত্তি স্থাপন করে এবং আজও এর প্রভাব অপরিসীম।


গাউসের সমাধি স্তম্ভ
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন