ক্যাম্বোডিয়ার জাতীয় পতাকা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
নির্বাচনের মাধ্যমে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পর ১৯৯৩ সালে ক্যাম্বোডিয়ার জাতীয় পতাকা পুনর্বহাল হয়। ১৮৫০ সাল হতে ক্যাম্বোডীয় পতাকার মাঝে অ্যাংকর ভাটের চিত্র দৃশ্যমান। বর্তমান পতাকার মাঝে লাল এবং দুইদিকে নীল (আনুভূমিক ডোরার অনুপাত ১:২:১), যা ১৯৪৮ সালে ক্যাম্বোডিয়ার স্বাধীনতার সময় নির্বাচিত হয়েছিল। ১৯৭০ সালের ৯ই অক্টোবর পর্যন্ত এই পতাকা ব্যবহৃত হয়, যখন লন নলের খ্মের সাম্রাজ্যের জন্য নতুন পতাকা নির্বাচন করা হয়। পরবর্তী ১৯৭৫ থেকে ১৯৭৯ সময়কালীন প্রজাতান্ত্রিক কমপুচা লাল জমিনে হলুদ রঙের অ্যাংকর ভাট চিত্রিত পতাকা নির্বাচিত করে। ১৯৭৯ সালে গণপ্রজাতন্ত্রী কমপুচা প্রতিষ্ঠার পর পতাকার কিছু পরিবর্তন সাধিত হয়। পরবর্তীতে ১৯৮৯-১৯৯১ এবং ১৯৯২-১৯৯৩ দুই দফায় ভিন্ন পতাকা ব্যবহৃত হয়।
[সম্পাদনা] ঐতিহাসিক পতাকা
| পতাকা | সময়কাল | ব্যবহার |
|---|---|---|
| ১৮৬৩-১৯৪৮ | Flag of Cambodia under French protection | |
| ১৯৪২-১৯৪৫ | Flag of Cambodia under Japanese occupation | |
| ১৯৪৮-১৯৭০, ১৯৯৩-বর্তমান | Flag of the Kingdom of Cambodia | |
| ১৯৭০-১৯৭৫ | Flag of the Khmer Republic | |
| ১৯৭৫-১৯৭৯ | Flag of Democratic Kampuchea | |
| ১৯৭৯-১৯৮৯ | Flag of the People's Republic of Kampuchea | |
| ১৯৮৯-১৯৯১ | Flag of the State of Cambodia | |
| ১৯৯২-১৯৯৩ | Flag of Cambodia under the United Nations Transitional Authority in Cambodia (UNTAC) | |
| ১৯৯৩-বর্তমান | Flag of Kingdom of Cambodia |
|
|||||