ইন্দোনেশিয়ার জাতীয় পতাকা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
ইন্দোনেশিয়ার জাতীয় পতাকা ইন্দোনেশীয় ভাষায় সাং মেরাহ পুতিহ নামে পরিচিত। এটি ১৩শ শতকের মাজাপাহিৎ সাম্রাজ্যের পতাকা অনুসারে তৈরি করা হয়েছে। ১৯৪৫ সালের আগস্ট ১৭ তারিখে ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবসে এটি সর্বপ্রথম উত্তোলন করা হয়।
পতাকাটির নকশাতে দুইটি অনুভূমিক ডোরা ব্যবহার করা হয়েছে, যার উপরেরটি লাল ও নীচেরটি সাদা। পোল্যান্ডের জাতীয় পতাকার সাথে এর মিল রয়েছে, এবং এটি মোনাকোর জাতীয় পতাকার অনুরূপ (তবে অনুপাত আলাদা)। এছাড়া সিঙ্গাপুরের পতাকাতেও একই রকম নকশা ব্যবহার করা হয়েছে। লাল বর্ণটি রক্ত ও আত্মত্যাগ, এবং সাদা বর্ণটি মানুষের আত্মাকে নির্দেশ করছে।
আরও দেখুন [সম্পাদনা]
|
|||||