আজারবাইজানের জাতীয় পতাকা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
আজারবাইজানের জাতীয় পতাকায় তিনটি সমান আকারের অনুভূমিক ডোরা আছে, যাদের বর্ণ যথাক্রমে নীল (উপরে), লাল (মাঝে), ও সবুজ (নিচে)। একটি সাদা বর্ণের নতুন চাঁদ, এবং ৮-কোনা একটি তারকা মাঝের লাল ডোরাটির উপরে অবস্থিত।
৮-কোনা তারকাটি তুর্কী জাতির ৮টি শাখাকে নির্দেশ করছে। নীল বর্ণের ডোরাটি তুর্কীদের প্রতীকি বর্ণ, সবুজ বর্ণটি ইসলাম ধর্মের প্রতীক, আর লাল বর্ণটি প্রগতিকে নির্দেশ করছে। এই পতাকাটি ১৯১০ এর দশকের শেষভাগে স্বাধীন আজারবাইজানে ব্যবহৃত হয়েছিল, তবে ১৯২০ সালে সোভিয়েত ইউনিয়ন আজারবাইজানকে দখল করার পর এর ব্যবহার বন্ধ হয়ে যায়। সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর আজারবাইজান স্বাধীন রাষ্ট্র হিসাবে আবার আত্ম প্রকাশ করে, এবং ১৯৯১ সালের ৫ই ফেব্রুয়ারি তারিখ হতে আবার এই পতাকাটি চালু হয়।
|
|||||