কাতারের জাতীয় পতাকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
FIAV 111111.svg অনুপাত: ১১:২৮
Qatar embassy.JPG

কাতারের জাতীয় পতাকার অনুপাত ১১:২৮। এটি মেরুন বর্ণের; এর পতাকাদন্ডের দিকের অংশে একটি চওড়া খাঁজকাটা সাদা অংশ রয়েছে।

[সম্পাদনা] তাৎপর্য

কাতারের পতাকার বর্ণগুলির তাৎপর্য হলো ১: সাদা বর্ণটি শান্তির প্রতীক ২:মেরুন বর্ণটি কাতারের বিভিন্ন যুদ্ধের প্রতীক ৩:নয়টি সাদা শীর্ষযুক্ত খাঁজকাটা রেখাটি নির্দেশ করে যে, কাতার হলো ১৯১৬ সালের কাতারী-ব্রিটিশ চুক্তি অনুসারে পারস্য উপসাগরের আমির-শাসিত রাজ্যগুলির মধ্যে নবম।

[সম্পাদনা] ইতিহাস

পতাকাটি চালু হয় ১৯৭১ সালের জুলাই ৯ তারিখে। এটির নকশা বাহরাইনের জাতীয় পতাকার অনুরূপ, কেবল অনুপাত ও বর্ণগুলি আলাদা। মেরুন বর্ণের অংশটি আসলে লাল ছিলো, কিন্তু প্রথম পতাকাটি রঙ করার পর রোদে শুকাতে দেয়া হয়, এবং লাল অংশটি ফিকে হয়ে মেরুন হয়ে যায়। পতাকার প্রারম্ভিক নির্মাতার কাছে এই মেরুন বর্ণটি ভালো লাগায় সেটাকেই পতাকার মূল বর্ণ হিসাবে বেছে নেয়া হয়।[১]

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. Flag of Qatarhttp://www.crwflags.com/fotw/flags/qa.html#ori। সংগৃহীত হয়েছে: 2008-02-07 


নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ