শ্রীলঙ্কার জাতীয় পতাকা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (অক্টোবর ২০১১) |
শ্রীলঙ্কার জাতীয় পতাকাকে বলা হয়ে থাকে সিংহ খচিত পতাকা। এর মাঝখানে রয়েছে দণ্ডায়মান স্বর্ণ সিংহ, যা ডান দিকে থাবাতে একটি তরবারী ধরে আছে। সিংহটি রক্তিম পটভূমির কেন্দ্রে রয়েছে, এবং এই চতুষ্কোণের চারটি কোনে চারটি সোনালী বো-পাতা রয়েছে। রক্তিম চতুষ্কোণের চারিদিকে হলুদ বর্ণের কিনারা আছে। খুঁটির দিকে রয়েছে সমান্তরাল দুটি উলম্ব ডোরা অংশ, যার একটি গেরুয়া এবং অন্যটি সবুজ। পতাকাটি শ্রীলঙ্কার প্রথম প্রধানমন্ত্রী ডি এস সেনানায়েকের গঠিত একটি কমিটি ১৯৫০ সালে যে সুপারিশ প্রদান করে, তার ভিত্তিতে গৃহীত হয়।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
|
|||||