মালয়েশিয়ার জাতীয় পতাকা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মালয়েশিয়ার জাতীয় পতাকা সর্বপ্রথম সেপ্টেম্বর ১৬, ১৯৬৩ তারিখে উত্তোলন করা হয়। এটির নকশা নেয়া হয়েছে মালয় ফেডারেশনের পতাকা হতে
মূল পতাকাটিতে ১১টি লাল ও সাদা ডোরা, এবং ১টি ১১কোণা তারকা, ও তার পাশে নীল পটভূমিতে একটি নতুন চাঁদের ছবি ছিল। এটি ১৯৫৭ সালের আগস্ট ৩১ তারিখে যুক্তরাজ্য হতে স্বাধীনতার মূহুর্তে উত্তোলন করা হয়।
পরে মালয়েশীয় ফেডারেশন গঠনের সময় এর সামান্য পরিবর্তন করা হয়। তারকাটিকে ১৪ কোনা করা হয়, যা মালয়েশিয়ার ১৪টি অঙ্গরাজ্যকে নির্দেশ করে। এর মধ্যে সিঙ্গাপুর ১৯৬৫ সালে আলাদা হয়ে গেলেও পতাকার আর কোন পরিবর্তন আনা হয় নাই। বর্তমানে ডোরাগুলি ও তারকাটি ১৩টি রাজ্য ও কেন্দ্র-সরকারের অঞ্চলকে নির্দেশ করে।
২০০১ সালে মহাথির মোহাম্মদ এই পতাকার নাম দেন Jalur Gemilang ("মহিমার ডোরা") , যা মালয়েশিয়ার সাফল্য ও অগ্রযাত্রাকে নির্দেশ করছে।
[সম্পাদনা] আরও দেখুন
|
|
|---|
| ইতিহাস • প্রশাসনিক অঞ্চল • ভূগোল • অর্থনীতি • রাজনীতি • সরকার ব্যবস্থা • জনসংখ্যার পরিসংখ্যান • সংস্কৃতি • পরিবহন ব্যবস্থা • পর্যটন • সামরিক বাহিনী • ভাষা • ধর্মবিশ্বাস • সংবাদপত্র • বিশ্ববিদ্যালয়সমূহ • জাতীয় পতাকা • জাতীয় সঙ্গীত • শহর • শিল্পকলা |
|
|
|---|
| আজারবাইজান • আফগানিস্তান • ইন্দোনেশিয়া • ইয়েমেন • ইরাক • ইরান • ইসরায়েল • উজবেকিস্তান • উত্তর কোরিয়া • ওমান • ক্যাম্বোডিয়া • কুয়েত • কাজাকিস্তান • কাতার • কিরগিজিস্তান • চীন • জর্ডান • জাপান • তুর্কমেনিস্তান • তুরস্ক • তাজিকিস্তান • থাইল্যান্ড • দক্ষিণ কোরিয়া • নেপাল • পূর্ব তিমুর • পাকিস্তান • ফিলিপাইন • ব্রুনাই • বাংলাদেশ • বাহরাইন • ভুটান • ভারত • ভিয়েতনাম • মঙ্গোলিয়া • মায়ানমার • মালদ্বীপ • মালয়েশিয়া • লাওস • লেবানন • শ্রীলংকা • সংযুক্ত আরব আমিরাত • সাইপ্রাস • সিঙ্গাপুর • সিরিয়া • সৌদি আরব |

