সেরেস
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সেরেস সৌর জগতের সর্বাতিক্ষুদ্র এবং গ্রহানু বলয়ের একমাত্র বামন গ্রহ। ইতালীয় জ্যোতির্বিদ গুইসেপ্পি পিয়াজ্জি ১৮০১ খ্রীস্টাব্দের প্রথম দিনে (১লা জানুয়ারী)এটি আবিস্কার করেন,[১]। সেরেস নামের উৎস হচ্ছেন রোমান দেবী সেরেস যিনি অংকুরোদ্গম, ফসল ফলানো এবং মাতৃ স্নেহের দেবী।
৯৫০ কিলোমিটার ব্যাসের অধিকারী সেরেস গ্রহানু পুঞ্জের সবচেয়ে বড় জ্যোতিষ্ক । গ্রহানু পুঞ্জের সকল গ্রহানুর মোট ভরের প্রায় এক-তৃতীয়াংশ ভর রয়েছে সেরেসের একারই । সাম্প্রতিক পর্যবেক্ষন সমূহ থেকে জানা যায়, সেরেসের পৃষ্ঠ সম্ভবত পানি, বরফ ও পানিতে দ্রবীভূত বিভিন্ন খনিজ পদার্থের মিশ্রন দিয়ে তৈরি । ধারনা করা হয় এর পাথুরে কেন্দ্র এবং তার চারপাশে ঘিরে থাকা তরল পানির মহাসাগর রয়েছে ।
তথ্যসূত্রঃ [সম্পাদনা]
- ↑ Piazzi, Giuseppe (1801) (in Italian). Risultati delle osservazioni della nuova Stella scoperta il dì 1 gennajo all'Osservatorio Reale di Palermo. Palermo.