জার্মানি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| Bundesrepublik Deutschland
সংযুক্ত প্রজাতন্ত্রী জার্মানি
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| নীতিবাক্য "Einigkeit und Recht und Freiheit" "ঐক্য এবং ন্যায়বিচার এবং মুক্তি" |
||||||
| জাতীয় সঙ্গীত Das Lied der Deutschen (third stanza) also called Einigkeit und Recht und Freiheit |
||||||
| রাজধানী | বার্লিন |
|||||
| বৃহত্তম নগরী | রাজধানী | |||||
| রাষ্ট্রভাষা (সমূহ) | জার্মান1 | |||||
| সরকার | সংসদীয় সংযুক্ত প্রজাতন্ত্র | |||||
| - | রাষ্ট্রপতি | Horst Köhler | ||||
| - | চ্যান্সেলর | এঙ্গেলা মার্কেল (সিডিইউ) | ||||
| গঠন | ৮৪৩ | |||||
| - | পূর্ব ফ্রাঙ্কিয়া | ৮৪৩ | ||||
| - | পবিত্র রোমান সম্রাজ্য | ৯৬২ | ||||
| - | জার্মান কনফেডারেশন | জুন ৮ ১৮১৫ | ||||
| - | জার্মান সম্রাজ্য | জানুয়ারি ১৮ ১৮৭১ | ||||
| - | সংযুক্ত প্রজাতন্ত্র | মে ২৩ ১৯৪৯ | ||||
| - | পুনরায় একত্রীকরণ | অক্টোবর ৩ ১৯৯০ | ||||
| ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্তি | মার্চ ২৫ ১৯৫৭ | |||||
| আয়তন | ||||||
| - | মোট | ৩৫৭,০২১ বর্গকিমি (৬৩তম) ১৩৭,৮৫৮ বর্গমাইল |
||||
| - | জলভাগ (%) | ২.৪১৬ | ||||
| জনসংখ্যা | ||||||
| - | ডিসেম্বর ২০০৬ আনুমানিক | ৮২,৩১৪,৯০০[১] (১৪তম) | ||||
| - | ২০০০ আদমশুমারি | ৮২,৭৯৭,৪০৮ (জুলাই ২০০৭ অনুমিত) | ||||
| - | ঘনত্ব | ২৩০.৯ /বর্গকিমি (৫০তম) ৫৯৮.৫ /বর্গমাইল |
||||
| মোট আভ্যন্তরীণ উৎপাদন (মুদ্রার ক্রয়ক্ষমতা) | ২০০৬ আনুমানিক | |||||
| - | মোট | $২.৫৮৫ ট্রিলিয়ন (৫ম) | ||||
| - | মাথাপিছু | $৩১,৪০০ (১৭তম) | ||||
| জিডিপি (নামমাত্র) | ২০০৬ আনুমানিক | |||||
| - | মোট | $২.৮৯ ট্রিলিয়ন (৩য়) | ||||
| - | মাথাপিছু | $৩৫,০৭২ (১৯তম) | ||||
| জিনি সহগ? (২০০০) | ২৮.৩ (নিম্ন) | |||||
| মানব উন্নয়ন সূচক (২০০৪) | ||||||
| মুদ্রা | ইউরো (€) (ইইউআর) |
|||||
| সময় স্থান | সিইটি (ইউটিসি+১) | |||||
| - | গ্রীষ্মকালীন (ডিএসটি) | সিইএসটি (ইউটিসি+২) | ||||
| ইন্টারনেট টিএলডি | .ডিই | |||||
| কলিং কোড | +৪৯ | |||||
| 1 | ডেনীয়, নিম্ন জার্মান, সোরবীয়, রোমানি এবং ফ্রিসিয়ান নামক ভাষাগুলোকে জার্মানিতে সরকারীভাবে স্বীকৃত। | |||||
জার্মানি (জার্মান ভাষায়: Deutschland, ডয়চ্লান্ট্, আ-ধ্ব-ব: [dɔʏtʃlant]), মধ্য ইউরোপের একটি রাষ্ট্র। এর সরকারী নাম ফেডারেল জার্মান প্রজাতন্ত্র (জার্মান ভাষায়: Bundesrepublik Deutschland বুন্ডেস্রেপুব্লিক ডয়চ্লান্ট্)। জার্মানি ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ। এটি ১৬টি রাজ্য নিয়ে গঠিত একটি ফেডারেল ইউনিয়ন। এটির উত্তর সীমান্তে উত্তর সাগর, ডেনমার্ক ও বাল্টিক সাগর, পূর্বে পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র, দক্ষিণে অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড এবং পশ্চিম সীমান্তে ফ্রান্স, লুক্সেমবুর্গ, বেলজিয়াম এবং নেদারল্যান্ড্স অবস্থিত। জার্মানির ইতিহাস জটিল এবং এর সংস্কৃতি সমৃদ্ধ, তবে ১৮৭১ সালের আগে এটি কোন একক রাষ্ট্র ছিল না। ১৮১৫ থেকে ১৮৬৭ পর্যন্ত জার্মানি একটি কনফেডারেসি এবং ১৮০৬ সালের আগে এটি অনেকগুলি স্বতন্ত্র ও আলাদা রাজ্যের সমষ্টি ছিল।
আয়তনের দিক থেকে জার্মানি ইউরোপের ৭ম বৃহত্তম রাষ্ট্র। উত্তর উত্তর সাগর ও বাল্টিক সাগরের উপকূলীয় নিম্নভূমি থেকে মধ্যভাগের ঢেউ খেলানো পাহাড় ও নদী উপত্যকা এবং তারও দক্ষিণে ঘন অরণ্যাবৃত পর্বত ও বরফাবৃত আল্পস পর্বতমালা দেশটির ভূ-প্রকৃতিকে বৈচিত্র্যময় করেছে। দেশটির মধ্য দিয়ে ইউরোপের অনেকগুলি প্রধান প্রধান নদী যেমন রাইন, দানিউব, এলবে প্রবাহিত হয়েছে এবং দেশটিকে একটি বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে সাহায্য করেছে।
জার্মানিতে নগরায়নের হার অত্যন্ত উঁচু। বার্লিন দেশের রাজধানী ও বৃহত্তম শহর। তবে প্রাক্তন পশ্চিম রাজধানীর রাজধানী বন শহরে এখনও বেশ কিছু সরকারী অফিস রয়েছে। জার্মান ভাষা এখানকার প্রধান ভাষা। দুই-তৃতীয়াংশ লোক হয় রোমান ক্যাথলিক অথবা প্রোটেস্টান্ট খ্রিস্টান।
জার্মানরা পশ্চিমা সংস্কৃতিতে বহু অবদান রেখেছে। জার্মানিতে বহু অসাধারণ লেখক, শিল্পী, স্থপতি, সঙ্গীতজ্ঞ এবং দার্শনিক জন্মগ্রহণ করেছেন। এদের মধ্যে সম্ভবত ইয়োহান সেবাস্টিয়ান বাখ ও লুডভিগ ফান বেইটহোফেন সারা বিশ্বে সবচেয়ে বেশি পরিচিত। ফ্রিডরিশ নিচা, ইয়োহান ভোলফগাং ফন গ্যোটে এবং টমাস মান জার্মান সাহিত্যের দিকপাল।
জার্মানি বিশ্বের একটি প্রধান শিল্পোন্নত দেশ। এটির অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের পরে বিশ্বের ৩য় বৃহত্তম। জার্মানি লোহা, ইস্পাত, যন্ত্রপাতি, সরঞ্জাম এবং মোটরগাড়ি রপ্তানি করে। জার্মানি ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রধান অর্থনৈতিক চালিকাশক্তি।
জার্মানি ইউরোপের মধ্যভাগে অবস্থিত বলে ইতিহাস জুড়ে এখানে বহু জাতির লোক, আদর্শ ও সামরিক শক্তির আগমন ঘটেছে। বর্তমান জার্মানি অঞ্চলটি ৮৪৩ অব্দে ক্যারোলিঙ্গিয়ান সাম্রাজ্যের বিভাজনের ফলে সৃষ্টি হয়। সাম্রাজ্যটিতে ফ্রান্সও অন্তর্ভুক্ত ছিল। এরপর বহু শতাব্দী যাবৎ জার্মানি ছিল দুর্বলভাবে একত্রিত জমিদারিভিত্তিক কতগুলি দেশের সমষ্টি। ১৬শ শতকের পর থেকে জার্মান রাষ্ট্রগুলি ইউরোপের যুদ্ধ ও ধর্মীয় সংঘাতে ক্রমশ বেশি করে জড়িয়ে পড়তে শুরু করে। ১৯শ শতকের শুরুতে ফ্রান্স জার্মান রাষ্ট্রগুলি দখল করলে জাতিগতভাবে একত্রিত এক জার্মানির জন্য জনমত প্রবল হয় এবং ১৮১৫ সালে প্রুশিয়ার নেতৃত্বে জার্মান রাষ্ট্রগুলি একটি কনফেডারেশন গঠন করে, যা ১৮৬৭ সাল পর্যন্ত স্থায়ী ছিল।
১৮৭১ সালে অটো ফন বিসমার্কের অধীনে একত্রিত হবার পর জার্মানিতে দ্রুত শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে। বিংশ শতাব্দীর শুরুতে জার্মানি ইউরোপে আধিপত্য স্থাপনের চেষ্টা চালালে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়। ১৯১৮ সালে যুদ্ধে জার্মানির পরাজয় ঘটলে রাজনৈতিক ও অর্থনৈতিক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এর উগ্র জাতীয়তাবাদী প্রতিক্রিয়ার ফলে নাৎসি পার্টির আবির্ভাব ঘটে। নাৎসি পার্টি ১৯৩০-এর দশকে আডলফ হিটলারের নেতৃত্বে ক্ষমতায় আসে। ১৯৩৯ সালে জার্মানির আগ্রাসনের ফলে দ্বিতীয়বারের মত বিশ্বযুদ্ধ হয়।
১৯৪৫ সালে মিত্রশক্তি যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, এবং সোভিয়েত ইউনিয়ন জার্মানিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত করে। মিত্র দেশগুলি দেশটিকে চারটি অঞ্চলে ভাগ করে: ব্রিটিশ, ফরাসি, মার্কিন ও সোভিয়েত সেনারা একেকটি অঞ্চলের দায়িত্বে ছিল। সোভিয়েত ইউনিয়ন এবং পশ্চিমা শক্তিগুলির মধ্যকার মিত্রতা ১৯৪০-এর দশকের শেষে ভেঙে গেলে সোভিয়েত অঞ্চলটি জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্র তথা পূর্ব জার্মানিতে পরিণত হয়। পশ্চিম-নিয়ন্ত্রিত বাকী তিন অঞ্চল একত্রিত হয়ে পশ্চিম জার্মানি গঠন করে। যদিও জার্মানির ঐতিহাসিক রাজধানী বার্লিন পূর্ব জার্মানির অনেক অভ্যন্তরে অবস্থিত ছিল, তা সত্ত্বেও এটিকেও দুই দেশের মধ্যে ভাগ করে দেওয়া হয়। কিন্তু বহু লক্ষ পূর্ব জার্মান অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও গণতান্ত্রিক পশ্চিম জার্মানিতে অভিবাসী হওয়া শুরু করলে ১৯৬১ সালে পূর্ব জার্মানি সরকার বার্লিনে একটি প্রাচীর তুলে দেয় এবং দেশের সীমান্ত জোরদার করে।
১৯৮৯ সালে পূর্ব ও পশ্চিম বার্লিনের বাসিন্দারা বার্লিন প্রাচীর ভেঙে ফেলে। এই ঘটনাটিকে পূর্ব ইউরোপে সাম্যবাদের পতন ও জার্মানির পুনঃএকত্রীকরণের প্রতীক হিসেবে গণ্য করা হয়। আনন্দ উৎসবের মধ্য দিয়ে ১৯৯০ সালের ৩রা অক্টোবর দুই জার্মানি একত্রিত হয়ে জার্মান ফেডারেল প্রজাতন্ত্র গঠন করে। তবে দুই জার্মানির ভিন্ন সংস্কৃতি ও রীতিনীতির মিলন একত্রিত জার্মানির সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থায় সমস্যার সৃষ্টি করে; উচ্চ বেকারত্ব এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হ্রাস এদের মধ্যে অন্যতম।
সূচিপত্র |
[সম্পাদনা] ইতিহাস
[সম্পাদনা] জার্মানীয় জাতিগোষ্ঠীসমূহ
ধারণা করা হয় সুপ্রাচীন নর্ডীয় ব্রোঞ্জ যুগ অথবা প্রাক-রোমান লৌহ যুগে জার্মানিতে আদি জাতিগোষ্ঠীগুলোর বসবাস শুরু হয়েছে। দক্ষিণ স্ক্যান্ডিনেভিয়া এবং উত্তর জার্মানি থেকে এই গোষ্ঠীগুলো দক্ষিণ, পূর্ব ও পশ্চিম দিকে বসতি স্থাপন শুরু করে খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে। এই সম্প্রসারণের ফলে তারা গলের কেল্টীয় গোষ্ঠী এবং পূর্ব ইউরোপের ইরানীয়, বাল্টিক ও স্লাভিক গোষ্ঠীগুলোর সান্নিধ্যে আসে। জার্মানির সেই প্রাচীন ইতিহাস সম্বন্ধে খুব অল্পই জানা গেছে। এখন পর্যন্ত মানুষ যা জানতে পেরেছে তা হলো ঐ জাতিগুলোর সাথে রোমান সম্রাজ্যের কিছু লিখিত যোগাযোগের দলিল প্রমাণাদির মাধ্যমে। প্রত্নতাত্ত্বিক গবেষণায় এই তথ্যগুলোর অনেকাংশই উদ্ঘাটিত হয়েছে।
অগাস্টাসের রাজত্বকালে রোমান জেনারেল পুবলিয়াস কুইঙ্কটিলিয়াস ভ্যারাস জার্মানিয়াতে (রাইন থেকে উরাল পর্যন্ত অঞ্চলকে রোমানরা মাঝেমধ্যেই এই নামে ডাকতো) আগ্রাসন চালানো শুরু করে। এই আগ্রাসন চলাকালেই জার্মানির গোষ্ঠীগুলো রোমানদের যুদ্ধকৌশল সম্বন্ধে জানতে পারে। এই গোষ্ঠীগুলো নিজেদের স্বাতন্ত্র বজায় রেখেই রোমান যুদ্ধ কৌশলের অনেকাংশ রপ্ত করতে সক্ষম হয়। ৯ খ্রিস্টাব্দে টেউটোবুর্গ বনের যুদ্ধে জার্মানির চেরুস্কান নেতা আরমিনিউস, রোমান জেনারেল ভ্যারাসের নেতৃত্বে পরিচালিত নয় লেজিয়নের এক সৈন্যদলকে পরাজিত করে। এর ফলে আধুনিক জার্মানি তথা রাইন এবং দানিয়ুব রোমান সম্রাজ্যের বাইরেই থেকে যায়।
[সম্পাদনা] রাজনীতি
[সম্পাদনা] প্রশাসনিক অঞ্চলসমূহ
[সম্পাদনা] ভূগোল
[সম্পাদনা] অর্থনীতি
[সম্পাদনা] জনসংখ্যা
[সম্পাদনা] সংস্কৃতি
[সম্পাদনা] আরও দেখুন
|
|
|---|
| ইতিহাস • প্রশাসনিক অঞ্চল • ভূগোল • অর্থনীতি • রাজনীতি • সরকার ব্যবস্থা • জনসংখ্যার পরিসংখ্যান • সংস্কৃতি • পরিবহন ব্যবস্থা • পর্যটন • সামরিক বাহিনী • ভাষা • ধর্মবিশ্বাস • সংবাদপত্র • বিশ্ববিদ্যালয়সমূহ • জাতীয় পতাকা • জাতীয় সঙ্গীত • শহর • শিল্পকলা |
|
|
|---|
| অস্ট্রিয়া • বেলজিয়াম • বুলগেরিয়া • সাইপ্রাস • চেক প্রজাতন্ত্র • ডেনমার্ক • এস্তোনিয়া • ফিনল্যান্ড • ফ্রান্স • জার্মানি • গ্রিস • হাঙ্গেরি • আয়ারল্যান্ড • ইতালি • লাটভিয়া • লিথুয়ানিয়া • লুক্সেমবুর্গ • মাল্টা • নেদারল্যান্ডস • পোল্যান্ড • পর্তুগাল • রোমানিয়া • স্লোভাকিয়া • স্লোভেনিয়া • স্পেন • সুইডেন • যুক্তরাজ্য |
[সম্পাদনা] বহিঃসংযোগ