উসেইন বোল্ট
২০০৯-এ বার্লিনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে বোল্ট |
|
| ব্যক্তিগত তথ্য | |
|---|---|
| ডাকনাম | লাইটনিং বোল্ট |
| জাতীয়তা | জ্যামাইকান |
| জন্ম | ২১ আগস্ট ১৯৮৬ ট্রিলনি, জ্যামাইকা[১] |
| বাসস্থান | কিংস্টন, জ্যামাইকা |
| উচ্চতা | ১.৯৫ মিটার (৬’–৫”)[২] |
| ওজন | ৯২ কেজি (২০০ পাউন্ড)[২] |
| ক্রীড়া | |
| ক্রীড়া | ট্র্যাক এন্ড ফিল্ড |
| ঘটনাসমূহ | স্প্রিন্ট |
| ক্লাব | রেসার্স ট্র্যাক ক্লাব |
| সাফল্য ও খেতাব | |
| ব্যক্তিগত সেরা |
১০০ মি: ৯.৫৮ WR (বার্লিন 2009)[৩] |
|
পদক রেকর্ড
|
|
সম্মানীয় উসেইন সেন্ট লিও বোল্ট, ওজে, সি.ডি. (
/ˈjuːseɪn/);[৯] (ইংরেজি: Usain Bolt (জন্ম: ২১ আগস্ট, ১৯৮৬) জ্যামাইকায় জন্মগ্রহণকারী খ্যাতিমান দৌড়বিদ। তিনি পাঁচবার বিশ্বরেকর্ড গড়েন। এছাড়াও, তিনবার অলিম্পিক স্বর্ণপদক লাভ করেন।[১০] তিনি ১০০ মিটার, ২০০ মিটার এবং দলীয় সঙ্গীদেরকে নিয়ে ৪×১০০ মিটার রীলে দৌড়ে বিশ্বরেকর্ড ও অলিম্পিক রেকর্ডের অধিকারী। তিনি এ তিনটি বিষয়ে অলিম্পিক চ্যাম্পিয়ন এবং বিশ্বের ৭ম দৌড়বিদ হিসেবে যুব, জুনিযর এবং সিনিয়র বিভাগের অ্যাথলেটিক ইভেন্টের বিশ্ব চ্যাম্পিয়নশীপ জয় করেন।
ক্রীড়াপ্রেমী ব্যক্তিবর্গ মনে করেন যে, বোল্ট পৃথিবীর সর্বকালের দ্রুততম মানব হিসেবে পরিচিত। তিনি ১০০ মিটার দৌড় ৯.৫৮ সেকেণ্ডে এবং ২০০ মিটার দৌড় ১৯.১৯ সেকেণ্ডে শেষ করেন। বোল্ট নিজের করা বিশ্বরেকর্ড ২০১০ সালে ভেঙ্গে ফেলেন। খুব সম্ভবতঃ তিনি ২০১২ সালের লন্ডন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করবেন।
পরিচ্ছেদসমূহ |
প্রারম্ভিক জীবন [সম্পাদনা]
২১ আগস্ট, ১৯৮৬ সালে জ্যামাইকার ছোট্ট শহর ট্রিলনি পারিশের শেরউড কনটেন্ট এলাকায় জন্মগ্রহণ করেন।[১১] সেখানে তিনি পিতা-মাতা ওয়েলেসলি এবং জেনিফার বোল্ট ও ভাই সাদেকী ও বোন শিরাইন-কে নিয়ে বড় হন।[১২][১][১৩] তাঁর পিতা-মাতা গ্রাম্য এলাকায় মুদির দোকান পরিচালনা করতেন। বোল্ট তার ভাইকে সাথে নিয়ে ক্রিকেট এবং ফুটবল খেলে সময় ব্যয় করতেন।[১৪] পরবর্তীকালে তিনি বলেছেন যে,[১৫]
| “ | যখন কিশোর ছিলাম তখন আমি খেলা ভিন্ন অন্য কোন কিছুই কখনও কল্পনা করিনি। | ” |
শৈশবে তিনি ওয়াল্ডেনসিয়া প্রাইমারী এন্ড অল-এজ স্কুলে ভর্তি হন। বার্ষিক জাতীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রতিযোগিতায় তার দৌড়ের দক্ষতা ফুটে ওঠে।[১৬] বার বছর বয়সেই ১০০ মিটার দূরত্বের দৌড়ে বোল্ট বিদ্যালয়ের সবচেয়ে দ্রুততম দৌড়বিদ হিসেবে পরিচিতি লাভ করেন।[১৭]
উইলিয়াম নিব মেমোরিয়াল হাই স্কুলে ভর্তি হবার পর বোল্ট অন্যান্য ক্রীড়ার দিকেও মনোনিবেশ করতে থাকেন। কিন্তু ক্রিকেট কোচ পীচে তার দ্রুতগতির বল নিক্ষেপ করার বিষয়টি লক্ষ্য করে তাকে ট্র্যাক এন্ড ফিল্ডের খেলাগুলোতে মনোনিবেশ করতে বলেন।[১৮] সাবেক অলিম্পিক দৌড়বিদ পাবলো ম্যাকনিল[১৯] এবং ওয়েন ব্যারেট বোল্টকে প্রশিক্ষণ দিতে থাকেন ও অ্যাথলেটিকে তার সক্ষমতায় উদ্দীপনা যোগাতে যথেষ্ট সহায়তা করেন। মাইকেল গ্রীন নামীয় দৌড়বিদের ন্যায় খেলোয়াড় সৃষ্টিতে বিদ্যালয়টির স্বর্ণোজ্জ্বল ইতিহাস রয়েছে।[১৬]
সম্মাননা [সম্পাদনা]
অ্যাথলেটিকে বোল্টের অবিস্মরণীয় সাফল্যের প্রেক্ষাপটে ২০০৯ ও ২০১০ সালে তিনি লরিয়াস বছরের সেরা বিশ্ব খেলোয়াড় পুরস্কার লাভ করেন।[২০][২১]
- আইএএএফ বছরের সেরা বিশ্ব অ্যাথলেট: ২০০৮-২০০৯
- বছরের সেরা ট্র্যাক এন্ড ফিল্ড অ্যাথলেট: ২০০৮-২০০৯
- লরিয়াস বছরের সেরা বিশ্ব খেলোয়াড় পুরস্কার: ২০০৯-২০১০
- বিবিসি বহিঃর্বিশ্ব বছরের সেরা ক্রীড়াব্যক্তিত্ব: ২০০৮-২০০৯
নিজের সেরা [সম্পাদনা]
| বিষয় | সময়ে (সেকেন্ড) | মাঠ | তারিখ | রেকর্ড | |
|---|---|---|---|---|---|
| ১০০ মিটার | ৯.৫৮ | বার্লিন, জার্মানি | ১৬ আগস্ট, ২০০৯ | ||
| ১৫০ মিটার | ১৪.৩৫ | ম্যানচেস্টার, যুক্তরাজ্য | ১৭ মে, ২০০৯ | বিশ্বের সেরা[৪] | |
| ২০০ মিটার | ১৯.১৯ | বার্লিন, জার্মানি | ২০ আগস্ট, ২০০৯ | ||
| ৩০০ মিটার | ৩০.৯৭ | অস্ত্রাভা, চেক প্রজাতন্ত্র | ২৭ মে, ২০১০ | ||
| ৪০০ মিটার | ৪৫.২৮[১৬] | কিংস্টন, জ্যামাইকা | ৫ মে, ২০০৭ | ||
| ৪ × ১০০ মিটার রীলে | ৩৭.০৪ | দাইগু, দক্ষিণ কোরিয়া | ৪ সেপ্টেম্বর, ২০১১ |
আন্তর্জাতিক প্রতিযোগিতায় রেকর্ড [সম্পাদনা]
| বছর | প্রতিযোগিতা | ঘটনাস্থল | স্থান | ঘটনা | নোট |
|---|---|---|---|---|---|
| ২০০২ | বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশীপ | কিংস্টন, জামাইকা | ১ম | ২০০ মিটার | ২০.৬১ |
| ২য় | ৪×১০০ মিটার রীলে | ৩৯.১৫ | |||
| ২য় | ৪×৪০০ মিটার রীলে | ৩:০৪.০৬ | |||
| ২০০৩ | বিশ্ব যুব চ্যাম্পিয়নশীপ | শেরব্রুক, কানাডা | ১ম | ২০০ মিটার | ২০.৪০ |
| ২০০৩ | প্যান আমেরিকান জুনিয়র চ্যাম্পিয়নশীপ | ব্রীজটাউন, বার্বাডোজ | ১ম | ২০০ মিটার | ২০.১৩ |
| ২য় | ৪×১০০ মিটার রীলে | ৩৯.৪০ | |||
| ২০০৪ | ক্যারিফটা গেমস | হ্যামিলটন, বার্মুদা | ১ম | ২০০ মিটার | ১৯.৯৩ |
| ২০০৫ | মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান চ্যাম্পিয়নশীপ | নাসাউ, বাহামা | ১ম | ২০০ মিটার | ২০.০৩ |
| ২০০৬ | বিশ্ব অ্যাথলেটিক ফাইনাল | স্টুটগার্ট, জার্মানি | ৩য় | ২০০ মিটার | ২০.১০ |
| ২০০৬ | আইএএএফ বিশ্বকাপ | এথেন্স, গ্রীস | ২য় | ২০০ মিটার | ১৯.৯৬ |
| ২০০৭ | বিশ্ব চ্যাম্পিয়নশীপ | ওসাকা, জাপান | ২য় | ২০০ মিটার | ১৯.৯১ |
| ২০০৮ | অলিম্পিক গেমস | বেইজিং, চীন | ১ম | ১০০ মিটার | ৯.৬৯ WR OR |
| ১ম | ২০০ মিটার | 19.30 WR OR | |||
| ১ম | ৪×১০০ মিটার রীলে | ৩৭.১০ WR OR | |||
| ২০০৯ | বিশ্ব চ্যাম্পিয়নশীপ | বার্লিন, জার্মানি | ১ম | ১০০ মিটার | ৯.৫৮ WR |
| ১ম | ২০০ মিটার | ১৯.১৯ WR | |||
| ১ম | ৪×১০০ মিটার রীলে | ৩৭.৩১ | |||
| 2011 | বিশ্ব চ্যাম্পিয়নশীপ | দাইগু, দক্ষিণ কোরিয়া | যোগ্যতা অর্জন করেননি | ১০০ মিটার | — |
| ১ম | ২০০ মিটার | ১৯.৪০ | |||
| ১ম | ৪×১০০ মিটার রীলে | ৩৭.০৪ WR | |||
| ২০১২ | অলিম্পিক গেমস | লন্ডন, যুক্তরাজ্য | ১ম | ১০০ মিটার | ৯.৬৩ |
| ১ম | ২০০ মিটার | ১৯.৩২ |
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ ১.০ ১.১ Helps, Horace (16 August 2008)। "Bolt's gold down to yam power, father says"। Reuters। http://africa.reuters.com/sport/news/usnBAN656276.html। সংগৃহীত 2011-03-27।
- ↑ ২.০ ২.১ UsainBolt.com, profile page, accessed 6 September 2011
- ↑ YouTube এর Usain Bolt beats Gay and sets new Record – from Universal Sports
- ↑ ৪.০ ৪.১ কিন্তু আইএএএফ এ দূরত্বকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি
- ↑ YouTube এর New World Best over 150m for Usain Bolt from Universal Sports
- ↑ YouTube এর New World Record over 200m for Usain Bolt – from Universal Sports
- ↑ "Usain Bolt IAAF profile"। IAAF। http://www.iaaf.org/athletes/biographies/letter=0/athcode=184599/index.html। সংগৃহীত 2008-08-17।
- ↑ উদ্ধৃতি ত্রুটি: অবৈধ
<ref>ট্যাগ;bftbনামের refগুলির জন্য কোন টেক্সট প্রদান করা হয়নি - ↑ Ellington, Barbara (2008-08-31). He is a happy person, says Usain's mother. Jamaica Gleaner. Retrieved on 2009-08-05.
- ↑ "Bolt grabs third gold and record"। BBC Sport। 2008-08-22। http://news.bbc.co.uk/sport2/hi/olympics/athletics/7576737.stm। সংগৃহীত 2012-07-21।
- ↑ Ferdinand, Rio (2009-02-01). "Local heroes: Usain Bolt". The Observer. Retrieved on 2009-02-03.
- ↑ Foster, Anthony (2008-11-24). "Bolt tops them again". Jamaica Gleaner. Retrieved on 2009-02-03.
- ↑ Layden, Tim (16 August 2008)। "The Phenom"। Sports Illustrated। http://sportsillustrated.cnn.com/2008/writers/tim_layden/07/23/usain.bolt0728/। সংগৃহীত 2008-08-17।
- ↑ Sinclair, Glenroy (15 August 2008)। "Bolts bonded"। Jamaica Gleaner। http://www.jamaica-gleaner.com/gleaner/20080815/news/news1.html। সংগৃহীত 2008-08-28।
- ↑ Longmore, Andrew (24 August 2008)। "Brilliant Usain Bolt is on fast track to history"। The Times (UK)। http://www.timesonline.co.uk/tol/sport/olympics/article4596711.ece। সংগৃহীত 2008-08-27।
- ↑ ১৬.০ ১৬.১ ১৬.২ Lawrence, Hubert; Samuels, Garfield (20 August 2007)। "Focus on Jamaica – Usain Bolt"। Focus on Athletes (International Association of Athletics Federations)। http://www.iaaf.org/news/athletes/newsid=36356.html। সংগৃহীত 2008-06-01।
- ↑ Frater, Adrian (5 August 2008)। "Bolt's Sherwood on 'gold alert'"। Jamaica Gleaner। http://www.jamaica-gleaner.com/gleaner/20080805/news/news6.html। সংগৃহীত 2008-08-28।
- ↑ Williams, Ollie (5 August 2008)। "Ten to watch: Usain Bolt"। BBC Sport। http://news.bbc.co.uk/sport1/hi/olympics/7540279.stm। সংগৃহীত 2008-08-18।
- ↑ Luton, Daraine (18 August 2008)। "Pablo McNeil – the man who put the charge in Bolt"। Jamaica Gleaner। http://www.jamaica-gleaner.com/gleaner/20080818/lead/lead7.html। সংগৃহীত 2008-08-26।
- ↑ "Fastest man on Earth Usain Bolt wins Laureus World Sportsman of the Year Award"। http://www.laureus.com/press_releases?article_id=1652। সংগৃহীত 2009-11-06।
- ↑ "2010 Laureus World Sports Awards Winners are Announced"। http://www.laureus.com/press_releases?article_id=1975। সংগৃহীত 2010-03-10।
বহিঃসংযোগ [সম্পাদনা]
- অফিসিয়াল ওয়েবসাইট
- টুইটার এ উসেইন বোল্ট
- Usain Bolt timeline via The Daily Telegraph
- Lightning Strikes Twice – slideshow by The First Post
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
টেমপ্লেট:Footer Olympic Champions 100 m Men
টেমপ্লেট:Footer Olympic Champions 200 m Men টেমপ্লেট:Footer Olympic Champions 4x100 m Men টেমপ্লেট:Footer World Champions 100 m Men টেমপ্লেট:Footer World Champions 200 m Men টেমপ্লেট:Footer World Champions 4 × 100 m Men টেমপ্লেট:Laureus World Sportsman of the Year
- Articles containing explicitly cited English language text
- অসম্পূর্ণ
- দৌড়বিদ
- ১৯৮৬-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- পুরুষ দৌড়বিদ
- জ্যামাইকার দৌড়বিদ
- ২০০৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের দৌড়বীদ (অ্যাথলেট)
- ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকের দৌড়বীদ (অ্যাথলেট)
- ২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিকের দৌড়বীদ (অ্যাথলেট)
- লারিযাস ওয়ার্ল্ড স্পোর্টস পুরস্কার বিজয়ী
- জ্যামাইকার অলিম্পিক ক্রীড়াবিদ
- জ্যামাইকার জন্য অলিম্পিকে স্বর্ণপদক প্রাপক
- শরীরচর্চায় বিশ্বরেকর্ডধারী (অ্যাথলেট)
- শরীরচর্চায় অলিম্পিক পদকপ্রাপ্ত ব্যক্তি (অ্যাথলেট)
- অর্ডার অব জ্যামাইকার সদস্য
- ট্রিলনি পারিসের ব্যক্তি