আইয়ুব বাচ্চু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আইয়ুব বাচ্চু
আরও যে নামে পরিচিত AB
জন্ম আগস্ট ১৬, ১৯৬২ (1962-08-16) (বয়স ৫০)
চট্টগ্রাম, পূর্ব পাকিস্তান (এখন বাংলাদেশ)
ধরন Hard rock, blues, psychedelic rock, soft rock, alternative rock [১]
পেশা Guitarist, শিল্পী, musician, songwriter, composer
বাদ্যযন্ত্র গীটার, vocals, bass, keyboards
কার্যকাল 1977–present
লেবেল AB Kitchen
ওয়েবসাইট www.ablrb.net
উল্লেখযোগ্য বাদ্যযন্ত্র
Ibanez, ESP

আইয়ুব বাচ্চু একজন বাংলাদেশী পপ সঙ্গীত শিল্পী। তাঁর জন্ম চট্টগ্রাম শহরে। তিনি বাংলাদেশের ব্যান্ড জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন। আইয়ুব বাচ্চু ১৯৯১ সালে জন্ম নেওয়া এল আর বি ব্যান্ড দলের লিড গিটারিস্ট এবং ভোকাল। এর আগে তিনি দশ বছর সোলস ব্যান্ডের সাথে যুক্ত ছিলেন। অত্যন্ত গুণী এই শিল্পী তাঁর শ্রোতা-ভক্তদের কাছে এবি (AB) নামে পরিচিত। তাঁর ডাক নাম রবিন। আইয়ুব বাচ্চু একাধারে গীতিকার, সুরকার,সঙ্গীত পরিচালক। মুলত রক ঘরানার কন্ঠের অধিকারী হলেও আধুনিক গান, ক্লাসিকাল সঙ্গীত এবং লোকগীতি দিয়েও শ্রোতাদের মুগ্ধ করেছেন। তিনি তাঁর সংগীত জীবনে সবসময়ই পরিবারের সমর্থন পেয়েছেন। [২] আইয়ুব বাচ্চুর কন্ঠ দেয়া প্রথম গান "হারানো বিকেলের গল্প"। গানটির কথা লিখেছিলেন শহীদ মাহমুদ জঙ্গী।

রক্তগোলাপ আইয়ুব বাচ্চুর সর্ব প্রথম প্রকাশিত একক এলবাম। এই এলবামটি তেমন একটা সাফল্য পায়নি। আইয়ুব বাচ্চুর সফলতা র শুরু তার দ্বিতীয় এলবাম "ময়না" এর মাধ্যমে। তিনি অনেক বাংলা ছবিতে প্লে ব্যাক করেছেন।[৩]

পরিচ্ছেদসমূহ

একক এলবাম [সম্পাদনা]

তিনি অনেক একক অ্যালবাম বের করেছেন। সেগুলো হলঃ

  1. ময়না
  2. কষ্ট
  3. প্রেম তুমি কি
  4. দুটি মন
  5. সময়
  6. একা
  7. পথের গান
  8. ভাটির টানে মাটির গানে
  9. জীবন
  10. সাউন্ড অব সাইলেন্স
  11. রিমঝিম বৃষ্টি

জনপ্রিয় গান [সম্পাদনা]

তার গাওয়া জনপ্রিয় কয়েকটি গান হলঃ

  • ১.সেই তুমি কেন অচেনা হলে
  • ২.রূপালি গিটার
  • ৩.রাত জাগা পাখি হয়ে
  • ৪.কষ্ট পেতে ভালবাসি
  • ৫.মাধবি
  • ৬.ফেরারি মন
  • ৭.এখন অনেক রাত
  • ৮.ঘুমন্ত শহরে
  • ৯.বার মাস
  • ১০.হাসতে দেখ
  • ১১.এক আকাশের তারা
  • ১২ প্রেম তুমি কি?
  • ১৩ বেলা শেষে
  • ১৪. ঘর
  • ১৫. উড়াল দেব আকাশে

গিটারে তিনি সারা ভারতীয় উপমহাদেশে বিখ্যাত। জিমি হেন্ড্রিক্স এবং জো স্যাট্রিয়ানীর বাজনায় তিনি দারুনভাবে অনুপ্রাণিত। আইয়ুব বাচ্চুর নিজের একটি স্টুডিও আছে। ঢাকার মগবাজারে অবস্থিত এই মিউজিক স্টুডিওটির নাম এবি কিচেন ।তিনি ২০১০ সালে ঈদের জন্য নির্মিত ‘ট্রাফিক সিগন্যাল ও হলুদ বাতি’ শিরোনামের নাটকে অভিনয় করেন।[৪]

তথ্যসূত্র [সম্পাদনা]

  1. "New Age | Newspaper"। Newagebd.com। 2012-04-02। সংগৃহীত 2012-06-27 
  2. >http://glitz.bdnews24.com/details.php?catry=13&showns=1289
  3. http://www.amardeshonline.com/pages/details/2010/08/09/38177
  4. http://www.prothom-alo.com/detail/date/2010-11-07/news/107394

বহিঃসংযোগ [সম্পাদনা]