ইবনুল আসির
| মুসলিম ইতিহাসবিদ ইজ্জউদ্দিন আবুল হাসান ইবনুল আসির | |
|---|---|
| উপাধি | ইবনুল আসির |
| জন্ম | ১১৬০ খ্রিষ্টাব্দ, সেলজুক সাম্রাজ্য (বর্তমান তুরস্ক) |
| মৃত্যু | ১২৩৩ খ্রিষ্টাব্দ, মসুল, ইরাক[১] |
| জাতিভুক্ত | আরব বা কুর্দি |
| যুগ | ইসলামি স্বর্ণযুগ |
| মাজহাব | সুন্নি |
| মূল আগ্রহ | ইতিহাস |
| লক্ষণীয় কাজ | আল কামিল ফিল তারিখ ও উসদ আল-গাবাহ মা'রিফাত আস-সাহাবা |
যাদেরকে প্রভাবিত করেছেন
| |
আবুল হাসান আলি ইবনে মুহাম্মদ ইবনে মুহাম্মদ আল শায়বানি বা আলি ইজ্জউদ্দিন ইবনুল আসির আল-জাজারি ( আরবি: عز الدین بن الاثیر الجزري; ১২৩৩–১১৬০ খ্রি.) ছিলেন একজন বিশিষ্ট হাদিসবিশারদ, ইতিহাসবিদ ও জীবনীকার। তিনি ইবনুল আসির আল জাযারি উপনামে অধিক প্রসিদ্ধ। তিনি আরব[২][৩] বা কুর্দি[৪][৫][৬][৭] বংশোদ্ভূত ছিলেন এবং আরবি ভাষায় রচনা করতেন। তিনি প্রসিদ্ধ ইবনুল আসির পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন।
তিনি উচ্চতর শিক্ষা অব্যাহত রাখার উদ্দেশ্যে মাত্র ২১ বছর বয়সে নিজের পিতার সঙ্গে মসুলে স্থায়ীভাবে বসবাস শুরু করেন । সেখানে তিনি ইতিহাস ও ইসলামি ঐতিহ্য (বিশেষত হাদিস ও রিজালশাস্ত্র) অধ্যয়নে আত্মনিয়োগ করেন এবং নিজেকে সম্পূর্ণরূপে জ্ঞানচর্চায় নিবেদিত করেন।
জীবনী
[সম্পাদনা]ইবনুল আসীর বৃহৎ ও প্রভাবশালী আরব গোত্র বনু বকরের শায়বান বংশের অন্তর্ভুক্ত ছিলেন।[৮][৯][১০][১১] যারা উত্তর মেসোপটেমিয়া অঞ্চলে বসবাস করত এবং তাদের নাম অনুসারেই দিয়ার বকর (বকরের অঞ্চল) শহরের নামকরণ করা হয়।[১২][১৩][১৪] কিছু সূত্রে তাকে কুর্দি বংশোদ্ভূত বলেও উল্লেখ করা হয়েছে।[১৫]
ঐতিহাসিক নাজি মা‘রূফ তাঁর বিশ্লেষণে উল্লেখ করেন যে, শারাফনামা গ্রন্থের রচয়িতা আমির শরফ খান বিদলিসি স্পষ্ট ভাষায় একাধিক আলেম ও পরিবারকে আরব বংশোদ্ভূত হিসেবে চিহ্নিত করেন এবং তাঁদের বংশপরিচয় নির্দ্বিধায় তুলে ধরেছেন। মূল ফারসি গ্রন্থে তাঁদের আরব পরিচয় স্পষ্টভাবে উল্লেখ থাকলেও এর আরবি অনুবাদে একই ব্যক্তিদের এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে পাঠকের মনে তাঁদের কুর্দি বলে ধারণা জন্মাতে পারে। অথচ মূল পাঠে তাঁদের আরব বংশোদ্ভূত হওয়ার বিষয়টি পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। নাজি মা‘রূফের মতে, শারফনামায় উল্লিখিত ব্যক্তিত্বদের মধ্যে অর্ধেকেরও বেশি আরব বংশোদ্ভূত; যদিও গ্রন্থটির মূল আলোচ্য বিষয় কুর্দি রাষ্ট্র ও কুর্দি আমিরাতসমূহের ইতিহাস। কুর্দি রাজনৈতিক ইতিহাস নিয়ে রচিত হওয়া সত্ত্বেও এতে আরব বংশোদ্ভূত বহু আলেম, ঐতিহাসিক ও প্রভাবশালী পরিবারের উল্লেখ রয়েছে এবং লেখক তাঁদের পরিচয় নির্দিষ্টভাবে আরব হিসেবেই তুলে ধরেছেন। উদাহরণ হিসেবে মা‘রূফ বিখ্যাত ঐতিহাসিক ইবনুল আসির আল-জাজারি ও তাঁর দুই ভাই জিয়াউদ্দীন ইবনুল আসির ও মাজদুদ্দীন ইবনুল আসিরের নাম উল্লেখ করেন। সকল প্রসিদ্ধ আরবি জীবনীগ্রন্থের সর্বসম্মত বক্তব্য অনুযায়ী, তাঁরা আরব ছিলেন এবং বনু শায়বান গোত্রের অন্তর্ভুক্ত। কিন্তু শারাফনামার আরবি সংস্করণে অনুবাদকের টীকার মধ্যে ইবনুল আসিরকে কুর্দি হিসেবে উপস্থাপন করা হয়, যা ঐতিহাসিকভাবে ভিত্তিহীন এবং শারাফ খান বিদলিসির নিজস্ব বক্তব্যেরও পরিপন্থী। [১৬]
উপরোক্ত বর্ণনা অনুযায়ী, ইবনুল আসির মাজদুদ্দীন ইবনুল আসির ও জিয়াউদ্দীন ইবনুল আসিরের ভাই ছিলেন। তিনি মূলত ইরাকের মসুলে গভীর পাণ্ডিত্যপূর্ণ ও গবেষণামূলক জীবন অতিবাহিত করেন। এছাড়া জ্ঞানচর্চা ও বিদ্যাশিক্ষার উদ্দেশ্যে তিনি প্রায়ই বাগদাদ সফর করতেন। এক পর্যায়ে তিনি সিরিয়ায় সালাহুদ্দিন আইয়ুবির সেনাবাহিনীর সঙ্গে ভ্রমণ করেন। সালাহুদ্দীন আইয়ুবির নেতৃত্বাধীন সামরিক অভিযানের সময় তিনি কাছ থেকে সমকালীন রাজনৈতিক ও সামরিক ঘটনাবলি প্রত্যক্ষ করার সুযোগ পান, যা পরে তাঁর ঐতিহাসিক রচনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। জীবনের পরবর্তী সময়ে তিনি আলেপ্পো ও দামেস্কে বসবাস করেন এবং সেখানেই বিদ্যাচর্চা অব্যাহত রাখেন। তাঁর সর্বাপেক্ষা বিখ্যাত ও প্রধান গ্রন্থ হলো আল-কামিল ফিল তারিখ (সম্পূর্ণ ইতিহাস), যা ইতিহাসের একটি সুবিস্তৃত সংকলন।
রচনা
[সম্পাদনা]- আল কামিল ফিল তারিখ[১৭]
- আল তারিখ আল বাহির ফি আল দাওলাহ আল আতাবাকিয়া বি আল মাওসিল
- উসদ আল গাবাহ ফি মারিফাত আল সাহাবা
- আল লুবাব ফি তাহজিব আল আনসাব
মৃত্য
[সম্পাদনা]ইবনুল আসির ১২৩২ /১২৩৩ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন এবং তাঁকে মসুল শহরের বাব সিনজার এলাকার একটি কবরস্থানে দাফন করা হয়।[১৮] পরবর্তীতে বিংশ শতাব্দীতে তাঁর কবরের উপর একটি সমাধি নির্মাণ করা হয়। তবে আধুনিকায়নের উদ্দেশ্যে যখন কবরস্থানটি পরিষ্কার করে সড়ক নির্মাণ করা হয়, তখন তাঁর সমাধিটি রাস্তার মাঝে।এসে পড়ে।[১৮]
সময়ের প্রবাহে এই সমাধিকে ঘিরে একটি ভ্রান্ত জনশ্রুতি ছড়িয়ে পড়ে। লোকমুখে একে একজন নারী সুফি সাধিকার কবর বলে মনে করা হতে থাকে।[১৯] ফলে পরবর্তীতে তাঁর কবরের উপর সরকারিভাবে একটি মার্বেল ফলক স্থাপন করা হয়, যাতে স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে, এটি প্রসিদ্ধ ইতিহাসবিদ ইবনুল আসিরেরই কবর।[২০][২১]
এছাড়াও স্থানীয় ইয়াজিদি লোককথায় এই সমাধিকে এমন এক কিশোরীর কবর হিসেবে বিবেচনা করা হত, যে মসুলের আমিরকে বিয়ে করেছিল এবং সে পরবর্তীতে বিষপ্রয়োগে মৃত্যুবরণ করে।[২২]
রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০১৪ সালে ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্য লেভান্ট তাঁর মাজারের ভবন ধ্বংস করে।[২৩]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Fourth to Seventh century
- ↑ Encyclopaedia Britannica, 2014. Ibn al-Athīr
- ↑ 1. Historiography of the Ayyubid and Mamluk epochs, Donald P. Little, The Cambridge History of Egypt, Vol.1, ed. M. W. Daly, Carl F. Petry, (Cambridge University Press, 1998), 415.
2. Ibn al-Athir, The A to Z of Islam, ed. Ludwig W. Adamec, (Scarecrow Press, 2009), 135.
3. Peter Partner, God of Battles: Holy wars of Christianity and Islam, (Princeton University Press, 1997), 96.
4. Venice and the Turks, Jean-Claude Hocquet, Venice and the Islamic world: 828-1797, edited by Stefano Carboni, (Editions Gallimard, 2006), 35 n17.
5. Marc Ferro, Colonization: A Global History, (Routledge, 1997), 3. – via Questia (সদস্যতা প্রয়োজনীয়)
6. Martin Sicker, The Islamic World in Ascendancy: From the Arab Conquests to the Siege of Vienna, (Praeger Publishers, 2000), 69. – via Questia (সদস্যতা প্রয়োজনীয়) - ↑ the Kurdish Islamic scholar, Majd od-Din Mubarak Ibn Mohammad Ibn al-Athir al-Jazari, passed away in Mosul... ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে Today in Islamic History (30th of Zil-Hijjah)
- ↑ Michael M. Gunter, "The A to Z of the Kurds", Scarecrow Press Inc, 2003, আইএসবিএন ৯৭৮০৮১০৮৬৩৩৪৭, p. 127. Kurdish historian and biographer Ibn al-Athir wrote in Arabic...
- ↑ Yasir Suleiman, "Language and identity in the Middle East and North Africa", Curzon Press, 1996, আইএসবিএন ০৭০০৭০৪১০৮, p. 154. Ibn al-Athir, (d.1233), a Kurdish historian and biographer...
- ↑ Mohammed M. A. Ahmed, Michael M. Gunter, "The evolution of Kurdish nationalism", Mazda Publishers, 2007, p. 6. Kurdish historian and biographer Ibn al-Athir wrote in Arabic
- ↑ Kamaruzaman, A.F., Jamaludin, N., Fadzil, A.F.M., 2015. [Ibn Al-Athir’s Philosophy of History in Al-Kamil Fi Al-Tarikh https://www.researchgate.net/publication/281910057_Ibn_Al-Athir's_Philosophy_of_History_in_Al-Kamil_Fi_Al-Tarikh]. Asian Social Science 11(23).
- ↑ "Ibn al-Athīr"। Oxford Reference। Oxford University Press। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২৫।
- ↑ Donner, Fred McGraw. “The Bakr B. Wā'il Tribes and Politics in Northeastern Arabia on the Eve of Islam.” Studia Islamica, no. 51, 1980, pp. 5–38. JSTOR, www.jstor.org/stable/1595370.
- ↑ "Ibn al-Athir"। Encyclopædia Britannica। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২৫।
- ↑ Trudy Ring, Noelle Watson, Paul Schellinger. 1995. International Dictionary of Historic Places. Vol. 3 Southern Europe. Routledge. P 190.
- ↑ Canard, M., Cahen, Cl., Yinanç, Mükrimin H., and Sourdel-Thomine, J. ‘Diyār Bakr’. Encyclopaedia of Islam, Second Edition. Ed. P. Bearman et al. Brill Reference Online. Web. 16 Nov. 2019. Accessed on 16 November 2019.
- ↑ a. Historiography of the Ayyubid and Mamluk epochs, Donald P. Little, The Cambridge History of Egypt, Vol.1, ed. M. W. Daly, Carl F. Petry, (Cambridge University Press, 1998), 415. b. Ibn al-Athir, The A to Z of Islam, ed. Ludwig W. Adamec, (Scarecrow Press, 2009), 135. c. Peter Partner, God of Battles: Holy wars of Christianity and Islam, (Princeton University Press, 1997), 96. d. Venice and the Turks, Jean-Claude Hocquet, Venice and the Islamic world: 828–1797, edited by Stefano Carboni, (Editions Gallimard, 2006), 35 n17. e. Marc Ferro, Colonization: A Global History, (Routledge, 1997), 6. f. Martin Sicker, The Islamic World in Ascendancy: From the Arab Conquests to the Siege of Vienna, (Praeger Publishers, 2000), 69.
- ↑ 1. Philip G. Kreyenbroek , Oral Literature of Iranian Languages al-Athir..a historian and biographer of Kurdish origin 2. Yasir Suleiman, "Language and identity in the Middle East and North Africa", Curzon Press, 1996, আইএসবিএন ০৭০০৭০৪১০৮, p. 154. Ibn al-Athir, (d.1233), a Kurdish historian and biographer...
- ↑
- Ma'ruf, Naji (১৯৭৭)। عروبة العلماء المنسوبين إلى البلدان الأعجمية في بلاد الروم، الجزيره،و شهرزور،و اذربيجان [The Arab Origins of Scholars Attributed to Non-Arabs in the lands of the Romans, Al-Jazira, Shahrizor, and Azerbaijan] (আরবি ভাষায়)। খণ্ড ৩। al-Shaʿb Press। পৃ. ১১০।
لقد ذكر الامير شرف خان البدليسي في كتابه «الشرفنامة» عددا من العلماء ، والاسر العربية واشار بصراحة الى نسبهم العربي ، غير أن من يقرأ الشرفنامة في ترجمتها العربية يتوهم انهم من الاكراد وهم في الواقع عرب خلص كما نص البدليسي نفسه على ذلك ، وهم يؤلفون أكثر من نصف الكتاب بل يزيد عدد الامراء العرب كثيرا على عدد الامراء الآخرين كما سيلاحظ القارىء ذلك فيما يأتي على الرغم من أن كتاب الشرفنامة يبحث في تاريخ الدول والامارات الكردية . وأما تعليقات المترجم فلم يكن لأكثرها سند تاريخي ذلك انه كان يعجبه أن يضفي كلمة كردي» على كل رجل عربي وعلى كل اسرة عربية ولم يقل مثل ذلك البدليسي نفسه من ذلك : ما جاء في ص ۲۳ الحاشية (٥) عن عز الدين ابن الاثير الجزري فقد اعتبره المترجم كرديا مع انه عربي صميم من قبيلة شيبان هو واخواه ضياء الدين ومجد الدين كما تؤيد ذلك المصادر العربية كافة المدونة في تراجمهم في هذا الجزء
[In his book “Al-Sharafnama”, Prince Sharaf Khan Al-Bedlisi mentioned a number of scholars and Arab families and explicitly indicated their Arab lineage. However, whoever reads the Sharafnama in its Arabic translation would imagine that they were Kurds, but in reality they were pure Arabs, as Al-Bedlisi himself stated. They comprise more than half of the book. Indeed, the number of Arab princes far exceeds the number of other princes, as the reader will notice in what follows, despite the fact that the book “Al-Sharafnama” deals with the history of the Kurdish states and emirates. As for the translator’s comments, most of them had no historical basis, as he liked to attribute the word “Kurdish” to every Arab man and every Arab family. Al-Bedlisi himself did not say the same regarding: What is stated on page 23, footnote 5, about Izz al-Din Ibn al-Athir al-Jazari, the translator considered him a Kurd, although he was a pure Arab from the Shaiban tribe, he and his brothers Diya’ al-Din and Majd al-Din, as is supported by all the Arab sources recorded in their biographies in this section.]
- Ma'ruf, Naji (১৯৭৭)। عروبة العلماء المنسوبين إلى البلدان الأعجمية في بلاد الروم، الجزيره،و شهرزور،و اذربيجان [The Arab Origins of Scholars Attributed to Non-Arabs in the lands of the Romans, Al-Jazira, Shahrizor, and Azerbaijan] (আরবি ভাষায়)। খণ্ড ৩। al-Shaʿb Press। পৃ. ১১০।
- ↑ ابن الأثير؛ علي بن محمد بن عبد الكريم بن عبد الواحد الشيباني الجزري، أبو الحسن عز الدين ابن الأثير। WAQkamilt (Arabic ভাষায়)।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক) - 1 2 "عز الدين بن الاثير وقبر البنت"। omferas.com। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "قبر البنت في باب سنجارفي الموصل"। منتديات برطلي (মার্কিন ইংরেজি ভাষায়)। ২১ নভেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২৩।
- ↑ "الموصل بعد 150 عاماً !"। almadapaper.net। ২০ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২৩।
- ↑ "عز الدين بن الاثير وقبر البنت"। omferas.com। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "قبر البنت في باب سنجارفي الموصل"। منتديات برطلي (মার্কিন ইংরেজি ভাষায়)। ২১ নভেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২৩।
- ↑ Isra' al-Rubei'i. "Iraqi forces ready push after Obama offers advisers." Reuters, June 20, 2014. ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে
বহিঃসংযোগ
[সম্পাদনা]- http://www.britannica.com/eb/article-9041903
- Ibn al-Athīr's Accounts of the Rūs: A Commentary and Translation by William E. Watson from Canadian/American Slavic Studies
- https://web.archive.org/web/20060708214517/http://www.lib.umich.edu/area/Near.East/islhist.html
- http://www.bogvaerker.dk/Bookwright/rijal.html
- Kurds and Kurdistan[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ], Encyclopaedia of Islam.