ৱ
অবয়ব

ৱ বা অন্তঃস্থ ব (অসমীয়া নাম: ওয় বা ওয় "ব") হলো অসমীয়া বর্ণমালার ২৯তম অক্ষর। বর্ণটির উচ্চারণ ফুসফুস থেকে আগত বায়ু ঠোঁট ও দন্তমূলের মাঝে ঘষা লেগে মাধ্যমে বাধাপ্ৰাপ্ত হয়; এক্ষেত্রে স্বরতন্ত্র সঞ্চালিত হতেও পারে বা নাও হতে পারে।[১] আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় বর্ণটির উচ্চারণের মান /w/ তথা ঘোষ ওষ্ঠ্য-পশ্চাত্তালব্য নৈকট্যধ্বনি। বাংলায় এর হুবহু উচ্চারণ পাওয়া যায় ওয়্ বা কিছু ক্ষেত্রে উয়্ দ্বিবর্ণের মাধ্যমে[২], তবে সংস্কৃত ব্যাকরণ অনুসারে ৱ বর্ণটি প্রথাগত নিয়মে বাংলায় ব বর্ণে প্রতিবর্ণী হয়ে যায়।
অসমীয়া স্বরবর্ণের সঙ্গে যুক্ত হলে
[সম্পাদনা]| স্বরবৰ্ণ | 'ৱ' এর সঙ্গে যুক্ত হলে |
|---|---|
| অ | ৱ |
| আ | ৱা |
| ই | ৱি |
| ঈ | ৱী |
| উ | ৱু/ৱু |
| ঊ | ৱূ/ৱূ |
| ঋ | ৱৃ |
| এ | ৱে |
| ঐ | ৱৈ |
| ও | ৱো |
| ঔ | ৱৌ |
'ৱ' যুক্ত শব্দ
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]- অসমীয়া র (ৰ), অসমীয়া ভাষার 'র'
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ xobdo.org তে ৱ্যঞ্জন বৰ্ণ (অসমীয়া) এর অনুসন্ধান ফলাফল
- ↑ উইকিপিডিয়া:বাংলা ভাষায় অসমীয়া শব্দের প্রতিবর্ণীকরণ হতে প্রাপ্ত