২০২০ বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস
| ৯ম বাংলাদেশ গেমস | |
|---|---|
| নীতিবাক্য | হদয়ে খেলার স্পন্দন |
| অংশগ্রহণকারী ক্রীড়াবিদ | ৫,৩০০ |
| আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন | বাংলাদেশ অলিম্পিক সংস্থা |
২০২০ নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস হচ্ছে বাংলাদেশ গেমসের ৯ম তম আসর যেটি ২০২১ সালের ১ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন জেলার ২৯টি ভেন্যুতে ৩১টি ডিসিপ্লিনে অনুষ্ঠিত হয়েছিলো।[১][২] এই গেমসের আয়োজন করেন বাংলাদেশ অলিম্পিক সংস্থা সংগঠনটি। এবং মুজিব বর্ষ উপলক্ষ্যে শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হয়।[৩] এই খেলায় ৫৩০০ জন ক্রীড়াবিদ ৩৭৮ টি স্বর্ণ পদক সহ ১২৭১টি পদকের জন্য লড়বেন। গেমটির আনু. বাজেট ছিলো ২০ কোটি টাকা।[৪]
ইতিহাস
[সম্পাদনা]এই ২০১৩ সালের পর ৪ বছর অন্তর অন্তর ২০১৭ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো, কিন্তু বিভিন্ন কারণে আয়োজন করতে পারেনি সরকার। এর ২০২০ সালের ১ এপ্রিল গেমসটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গেমসটি উদ্বোধন হয়নি। সর্বশেষে ১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি গেমসের উদ্বোধন করেন।
বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের মশাল বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গীপাড়ায় তার সমাধিস্থলে প্রজ্বলন করবেন বিওএর সভাপতি ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ। এরপর বঙ্গবন্ধু স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে মশাল প্রজ্বলন করবেন গলফার সিদ্দিকুর রহমান এবং সাঁতারু মাহফুজা খাতুন শিলা।[৪]
পুরস্কারের তালিকা
[সম্পাদনা]নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ২০২০ এর সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন, তাদের তালিকা।[৫]
| নং | দল | সোনা | রুপা | ব্রোঞ্জ | সর্বমোট |
|---|---|---|---|---|---|
| ১ | বাংলাদেশ সেনাবাহিনী | ১১৫ | ৯৯ | ৮৩ | ২৯৭ |
| ২ | বাংলাদেশ আনসার | ১৩২ | ৮০ | ৫৭ | ২৬৯ |
| ৩ | বাংলাদেশ নৌবাহিনী | ৬৩ | ৩৯ | ২৫ | ১২৭ |
| ৪ | বাংলাদেশ পুলিশ | ৮ | ১৪ | ৩৫ | ৫৭ |
| ৫ | বর্ড়ার গার্ড বাংলাদেশ | ১৪ | ১৬ | ২৬ | ৫৬ |
| ৬ | বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান | ১০ | ১৭ | ২৩ | ৫০ |
| ৭ | চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা | ৩ | ৫ | ৯ | ১৭ |
| ৮ | নৌবাহিনী শুটিং ক্লাব | ৩ | ৪ | ৪ | ১১ |
| ৯ | বাংলাদেশ বিমানবাহিনী | ২ | ৪ | ৫ | ১১ |
| ১০ | কোয়ান্টাম কসমো বান্দরবান | ২ | ৪ | ০ | ৬ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ১-১০ এপ্রিল"। জাগো নিউজ। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২১।
- ↑ "বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস"। Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২১।
- ↑ "২০২০ সালের 'বাংলাদেশ গেমস' উৎসর্গ করা হবে বঙ্গবন্ধুকে --Somoy Tv News"। Somoy News। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২১।
- 1 2 Dhakatimes24.com। "বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস শুরু ১ এপ্রিল"। Dhakatimes News। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২১।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ "বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের চূড়ান্ত পদক তালিকা (শীর্ষ দশ)"। Jugantor। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২১।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |