বিষয়বস্তুতে চলুন

২০১৩ শাপলা চত্বর বিক্ষোভ

স্থানাঙ্ক: ২৩°৪৩.৫৯′ উত্তর ৯০°২৫.৩০′ পূর্ব / ২৩.৭২৬৫০° উত্তর ৯০.৪২১৬৭° পূর্ব
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৩ শাপলা চত্বর বিক্ষোভ
২০১৩ সালের বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার অংশ
শাপলা চত্ত্বর, মতিঝিল
তারিখবিকাল, ০৫ মে ২০১৩ থেকে ভোর, ০৬ মে ২০১৩ পর্যন্ত
অবস্থান
কারণ২০১৩ সালের বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা
লক্ষ্য
  • ধর্ম অবমাননার বিরুদ্ধে আইন প্রণয়ন;
  • ইসলামের সমালোচনার উপর নিষেধাজ্ঞা.
পদ্ধতি
  • অবস্থান ধর্মঘট
  • শাপলা চত্বরের দখল
ফলাফল
পক্ষ
নেতৃত্ব দানকারী
ক্ষয়ক্ষতি
নিহত

২০১৩ শাপলা চত্বর বিক্ষোভ ছিল ২০১৩ সালের ৫ ও ৬ মে বাংলাদেশের রাজধানী ঢাকায় সংঘটিত একটি বিক্ষোভ ও অবরোধ-কর্মসূচি,[৫][৬][৭][৮] [৯][১০] যা হেফাজতে ইসলাম বাংলাদেশের আহ্বানে ও নেতৃত্বে আয়োজিত হয়।[১১][৯] বাংলাদেশে ইসলাম ও নবী অবমাননাকারীদের বিচারের দাবিতে হেফাজতে ইসলাম ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে এই বিক্ষোভ ও গণসমাবেশের ডাক দেয়।[১২][১৩][১৪] এই আন্দোলনের উদ্দেশ্য ছিল ইসলামের নবি মুহাম্মদ সম্পর্কে অপ্রীতিকর মন্তব্য করার শাস্তি হিসেবে একটি ব্লাসফেমি আইন প্রণয়ন এবং প্রকাশ্য নারী পুরুষের অবৈধ মেলামেশা ও কর্মকাণ্ড নিষিদ্ধ করার জন্য সরকারকে আহ্বান জানানো। [১৫][১৬][১৭]

৫ মে আন্দোলনে অংশগ্রহণকারীরা শাপলা চত্বরে অবস্থান গ্রহণ করেন। বিক্ষোভ দমনের লক্ষে তৎকালীন সরকারের নির্দেশনায় পুলিশ, র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও বর্ডার গার্ড বাংলাদেশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী অপারেশন সিকিউর শাপলা নামে একটি অভিযান পরিচালনা করে।[১৮] এরপর ৬ মে ভোরে উস্কানিমূলক আচরণের অভিযোগে সরকার বিরোধীদলীয় গোষ্ঠীর মালিকানাধীন টিভি চ্যানেল দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ করে দেয়, যা যৌথবাহিনীর অপারেশানের কার্যকলাপ সরাসরি সম্প্রচার করেছিল।[১৯][২০][২১]

মতিঝিলের ঘটনাকে কেন্দ্র করে পরদিন সোমবার সকালে হেফাজতে ইসলামের নেতাকর্মী ও সাধারণ জনগণের বিরুদ্ধে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের প্রতিবাদে নারায়ণগঞ্জ, হাটহাজারী ও বাগেরহাটসহ দেশের বেশ কিছু স্থানে মিছিল হয়।[২২][২৩][২৪] বিভিন্ন সূত্র থেকে অপারেশনে সংঘটিত হতাহতের সংখ্যা ও পরিস্থিতিকে বিভিন্নভাবে তুলে ধরা হয়। অনেকগুলো সূত্র থকে ৩০ জনেরও অধিক নিহত হওয়ার প্রতিবেদন প্রকাশিত হয়।[২২][২৩][২৪][২৫][২৬] এদিকে হেফাজতে ইসলাম দাবি করে যে, তাদের হাজারেরও অধিক কর্মী আহত বা নিহত হয়েছেন, যা হিউম্যান রাইটস ওয়াচ, অধিকারের জুন মাসের প্রতিবেদন ও সরকারি বিবৃতিসহ কোনো মুক্ত গণমাধ্যমেই প্রকাশ করা হয়নি।[২২][২৭][২৮] ২০২৪ সালের ১৯ আগস্ট মানবাধিকার সংগঠন অধিকার ২০১৩ সালের ৫ ও ৬ মে মোট ৬১ জন নিহত উল্লেখ করে ব্যক্তিদের নামের একটি তালিকা প্রকাশ করে।[২৯] ২০২৫ সালের ২৫ মার্চ জিটিভির একটি প্রতিবেদনে আঞ্জুমান মুফিদুল ইসলামের ২০১৩ সালের মে মাসের উপাত্তের সাথে তার পূর্বের ও পরবর্তী অন্যান্য মাসের গড় উপাত্তের মৃতের সংখ্যার পার্থক্যের বরাতের ভিত্তিতে নিহত ব্যক্তির সংখ্যা ৩৩০ জন উল্লেখ করা হয়।[৩০] ২০২৫ সালে ৪ মে শাপলা চত্বরে একটি মহাসমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশ ৯৩ জন শহীদের তথ্য প্রকাশ করে। [৩১]

পটভূমি

[সম্পাদনা]

১৩ দফা দাবি

[সম্পাদনা]

২০১১ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশে সর্বক্ষেত্রে নারী ও পুরুষের সমাধিকার নিশ্চিতের লক্ষ্যে গঠিত নারী উন্নয়ন নীতির তীব্র বিরোধিতা করে প্রথমবার জাতীয় আলোচনায় আসে।[৩২][৩৩] ২০১৩ সালে সংগঠনটি ইসলাম ও রাসুলকে কটূক্তিকারী নাস্তিক ব্লগারদের ফাঁসি দাবি করে দেশব্যাপী ব্যাপক আন্দোলন ও সমাবেশ আয়োজন করে। এ প্রেক্ষিতে সংগঠনটি ১৩ দফা দাবি উত্থাপন করে।[৩৪][৩৫][৩৬] শুরুর দিকে এসব দাবির কয়েকটি দফা ব্যাপক সমালোচিত হলে পরবর্তীতে দলটি সংবাদ সম্মেলনে ১৩ দফার ব্যাখ্যা প্রদান করে।[৩৭]

হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি ছিল:

  1. সংবিধানে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন এবং কুরআন-সুন্নাহবিরোধী সব আইন বাতিল করা।
  2. আল্লাহ, রাসুল ও ইসলাম অবমাননা ও মুসলমানদের বিরুদ্ধে কুৎসা রোধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস।
  3. শাহবাগ আন্দোলনে নেতৃত্বদানকারী স্বঘোষিত নাস্তিক ও রাসুলের নামে কুৎসা রটনাকারী ব্লগার ও ইসলামবিদ্বেষীদের সব অপপ্রচার বন্ধসহ কঠোর শাস্তিদানের ব্যবস্থা করা।
  4. ব্যক্তি ও বাকস্বাধীনতার নামে বেহায়াপনা, অনাচার, ব্যভিচার, প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ, মোমবাতি প্রজ্বলনসহ সব বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করা।
  5. ইসলামবিরোধী নারীনীতি, ধর্মহীন শিক্ষানীতি বাতিল করে শিক্ষার প্রাথমিক স্তর থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত ইসলাম ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা।
  6. সরকারিভাবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং তাদের প্রচারণা ও ষড়যন্ত্রমূলক সব অপতৎপরতা বন্ধ করা।
  7. মসজিদের নগর ঢাকাকে মূর্তির নগরে রূপান্তর এবং দেশব্যাপী রাস্তার মোড়ে ও কলেজ-ভার্সিটিতে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন বন্ধ করা।
  8. জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ে বাধাবিপত্তি ও প্রতিবন্ধকতা অপসারণ এবং ওয়াজ-নসিহত ও ধর্মীয় কার্যকলাপে বাধাদান বন্ধ করা।
  9. রেডিও-টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে দাড়ি-টুপি ও ইসলামি কৃষ্টি-কালচার নিয়ে হাসিঠাট্টা এবং নাটক-সিনেমায় নেতিবাচক চরিত্রে ধর্মীয় লেবাস-পোশাক পরিয়ে অভিনয়ের মাধ্যমে তরুণ প্রজন্মের মনে ইসলামের প্রতি বিদ্বেষমূলক মনোভাব সৃষ্টির অপপ্রয়াস বন্ধ করা।
  10. পার্বত্য চট্টগ্রামসহ দেশব্যাপী ইসলামবিরোধী কর্মকাণ্ডে জড়িত এনজিও ও খ্রিষ্টান মিশনারিগুলোর ধর্মান্তকরণসহ সব অপতৎপরতা বন্ধ করা।
  11. রাসুলপ্রেমিক প্রতিবাদী আলেম-ওলামা, মাদ্রাসার ছাত্র ও সাধারণ জনতার ওপর হামলা, দমন-পীড়ন, নির্বিচারে গুলিবর্ষণ ও গণহত্যা বন্ধ করা।
  12. সারা দেশের কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষক, ওলামা-মাশায়েখ ও মসজিদের ইমাম-খতিবকে হুমকি-ধমকি, ভয়ভীতি দানসহ তাঁদের বিরুদ্ধে সব ষড়যন্ত্র বন্ধ করা।
  13. অবিলম্বে গ্রেপ্তারকৃত সব আলেম-ওলামা, মাদ্রাসার ছাত্র ও সাধারণ জনতাকে মুক্তিদান, দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং আহত-নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণসহ দুষ্কৃতকারীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান।[৩৪][৩৮]

হিউম্যান রাইটস্‌ ওয়াচের সতর্কতা

[সম্পাদনা]

২০১৩ সালের ৩ মে হিউম্যান রাইটস ওয়াচ বিভিন্ন দেশের দূতাবাস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সরকারকে একটি চিঠি দেয়।[৩৯] চিঠিতে বলা হয়, আগামী দিনে যদি বিক্ষোভ হয়, তাহলে সরকারকে বিক্ষোভকারীদের উপর অতিরিক্ত বল প্রয়োগ করা উচিত নয়। এছাড়া ফেব্রুয়ারি মাস থেকে সামরিক বাহিনীর হাতে নিহত নিরপরাধ মানুষদের মৃত্যুর ঘটনা তদন্ত করার জন্য একটি স্বাধীন কমিশন গঠন করার জন্য সরকারকে আহ্বান জানানো হয়। পাশাপাশি এসব ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের ব্যবস্থা করতেও বলা হয়।[৩৯]

ইতিহাস

[সম্পাদনা]

হেফাজতে ইসলাম ৫ মে একটি বিক্ষোভ কর্মসূচি আয়োজন করে, যেখানে সংগঠনটি ইসলাম ও নবী মুহাম্মদের ব্যাপারে বিদ্রুপাত্মক মন্তব্যকারীদের বিচারের দাবি জানায়।[১৫][১৬] [১৭][৪০] এর অংশ হিসেবে ২০১৩ সালের ৫ মে হেফাজতের কর্মীরা ভোর থেকে ঢাকার ছয়টি প্রবেশপথে অবস্থান গ্রহণ করে।[২] বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি নিয়ে হেফাজত কর্মীরা ঢাকায় প্রবেশ করে এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নামাজ আদায় করার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।[২] হেফাজতে ইসলামের কর্মীরা শাপলা চত্বরে যাওয়ার জন্য গুলশান রাস্তা ব্যবহার করেন। পথিমধ্যে আওয়ামি লীগের সশস্ত্র সন্ত্রাসীরা তাদের উপর হামলা করে।[৪১][৪২] প্রতিরক্ষার জন্য আন্দোলনকারীরা ইট দিয়ে পাল্টা হামলা করে।[৪১] এই সংঘর্ষের সময় হেফাজতে ইসলামের কর্মীদের ছোড়া ইটের আঘাতে ২ টিভি সাংবাদিক আহত হন।[৪১][৪৩] বিকাল ৩টার দিকে হেফাজতের নেতারা যখন শাপলা চত্বরের সমাবেশে বক্তৃতা দিচ্ছিলেন, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের ঢাকা ত্যাগ করার আহ্বান জানান।[৪৪] তৎকালীন প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জানায় যে, হেফাজতের ইসলামের নেতা কর্মীদের সমাবেশ করার এবং নিজেদের দাবি উত্থাপন করার গণতান্ত্রিক অধিকার রয়েছে।[৪১] সংঘর্ষ চলাকালীন হেফাজতে ইসলামের কর্মীরা মতিঝিলে অবস্থিত বাংলাদেশ কমিউনিস্ট পার্টির অফিসে হামলা করে বলে অভিযোগ করা হয়।[৪৫][৪৬] তবে হেফাজত দাবি করে যে, তাদের সকল কর্মী নিরস্ত্র ছিল এবং গুলশান, পুরানা পল্টন, বাইতুল মুকাররম ও মতিঝিলের কমিউনিস্ট পার্টির অফিসের সামনে পুলিশ ও বাংলাদেশ ছাত্র লীগের কর্মীরা তাদের উপর হামলা করে।[৪৭] হেফাজতে ইসলামের সমর্থকরা সমাবেশ চলাকালীন অন্তত ৫০টি গাড়ি ও বেশ কয়েকটি ভবন ভাঙচুর করে আওয়ামী লীগ দাবি করে।[৪৮] এছাড়াও আওয়ামীলীগ অভিযোগ করে যে, দলটির কর্মীরা ঢাকার পল্টনে আওয়ামী লীগের সদর দফতরের সামনে অন্যদের উপর নির্যাতন চালায় এবং বাইতুল মুকাররম মসজিদের কাছে বেশ কয়েকটি বইয়ের দোকানে আগুন দেয়।[৪৯]

৫ মে সন্ধ্যায় অনেক বিক্ষোভকারী ঢাকা ত্যাগ করলেও প্রায় ৫০,০০০-৭০,০০০ মানুষ তখনও শাপলা চত্বরে অবস্থান করছিল।[২৫] তারা রাতে সেখানে অবস্থান করে নামাজ পড়তে থাকে এবং তাদের নেতাদের ধর্মীয় বক্তব্য শুনছিল। এরপর ৬ মে রাত প্রায় ২ টার দিকে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী মতিঝিল এলাকার বিদ্যুৎ বন্ধ করে দেয়। রাত প্রায় আড়াইটা নাগাদ শাপলা চত্বর খালি করার উদ্দেশ্যে প্রায় ৫০০০ সদস্যের একটি যৌথ বাহিনী "অপারেশন শাপলা" বা "অপারেশন ফ্ল্যাশ আউট" শুরু করে।[২][২৫] এই বাহিনীতে বাংলাদেশ পুলিশ, র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও বিজিবি সদস্যরা অন্তর্ভুক্ত ছিল।[২] প্রথমে তারা মেগাফোন ব্যবহার করে বিক্ষোভকারীদের এলাকা ছেড়ে যেতে বলে। কিন্তু রাত গভীর হওয়ার কারণে তাদের পক্ষে শাপলা চত্বর ত্যাগ করা সম্ভব ছিল না। এছাড়াও আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসী দলের সদস্যরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে ওঁত পেতে ছিল বলে হেফাজতের নেতা কর্মীরা অভিযোগ করেন। এরপর যৌথ বাহিনী দৈনিক বাংলা, ফকিরাপুল ও বাংলাদেশ ব্যাংক চৌরাস্তা হয়ে তিন দিক থেকে এগিয়ে যায় এবং তাদের ছত্রভঙ্গ করার জন্য শুরুতে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও শব্দ বোমা ব্যবহার করে।[২] এরপর একপর্যায়ে যৌথ বাহিনীর সদস্যরা তাদের উপর নির্বিচারে গুলি চালানো শুরু করে। এর ফলে বেশিরভাগ লোক শাপলা চত্বর ত্যাগ করে অন্যত্র পালিয়ে যায়। তবে কিছু আন্দোলনকারী পার্শ্ববর্তী গলি ও ভবনে লুকাতে গেলে নিরাপত্তা বাহিনী সদস্যরা তাদের ওপর গুলি চালায়। এতে অনেকেই নিহত হন এবং শত শত মানুষ বুলেটের আঘাতে আহত হন। হেফাজতে ইসলাম অভিযোগ করে যে, নিহত ব্যক্তিদের মরদেহগুলি পরে আবর্জনা পরিবহনকারী ট্রাক দ্বারা তুলে নিয়ে শহরের বাইরে ফেলে দেওয়া হয়। এদিকে অভিযানের আগেই হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফিকে ঢাকার একটি মাদ্রাসা থেকে চট্টগ্রামে পাঠিয়ে দেওয়া হয়।[১৬] পরে পুলিশ দাবি করে যে, তিনি গ্রেফতার হননি, বরং স্বেচ্ছায় চট্টগ্রাম চলে যান।[১৬]

পরদিন সকালে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নারায়ণগঞ্জে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকরা বিক্ষোভ করে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। ফলে পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণ করে ২৭ জনকে হত্যা করে।[২২] হাটহাজারী উপজেলায় পুলিশের গুলিতে ছয়জন নিহত হয় এবং বাগেরহাটে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে একজন হেফাজত সদস্য নিহত হন।[২২]

হতাহত

[সম্পাদনা]
প্রতিবাদ ও গণহত্যা-পরবর্তী পরিস্থিতি

সরকারি হিসেবে, অভিযানে কয়েকজন পুলিশ সদস্যসহ ১১ জন হতাহত হয়।[২৭] অন্যদিকে ডেইলি স্টার মাত্র ৫ জনের মৃত্যুর খবর জানায়।[৩৯] বিরোধী দলগুলো প্রথমে দাবি করে যে, কমপক্ষে ২০০০-৩০০০ প্রতিবাদকারী নিহত হয়েছেন। হেফাজতে ইসলাম দাবি করে, অভিযানে সরকারি বাহিনীর গুলিতে প্রায় ১০০০ জন নিহত হয়েছেন।[৩৯] তবে হিউম্যান রাইটস ওয়াচ হেফাজতে ইসলামের এই দাবির সাথে দ্বিমত পোষণ করে।[২৭][৩৯]

এই সংঘর্ষে হতাহত কিছু ভুক্তভোগী পথচারী ছিলেন, যাদের মধ্যে বায়তুল মোকাররম মসজিদের নিকটবর্তী কয়েকজন দোকানদারও ছিলেন। তবে নিহতদের অধিকাংশই ছিলেন হেফাজতে ইসলামের কর্মী বা সমর্থক ও সাধারণ জনগণ, যাদের মধ্যে শিশুরাও ছিল। তাদের কেউ মাথায় আঘাতে এবং কেউ গুলির আঘাতে নিহত হন বলে জানা যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা নিশ্চিত করেন যে, মৃতদের অনেকেরই মাথায় গুলি করা হয়েছিল। [২৫] হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী জানা যায় যে, প্রত্যক্ষদর্শীরা নিশ্চিতভাবে মৃত ২৫-৩০টি লাশ শনাক্ত করে। এর মধ্যে ছিলেন ব্রিটিশ কর্মী ও সাংবাদিক ডেভিড বার্গম্যান, যিনি ২৪টি মৃতদেহ দেখেন।[২৫][৫০][৫১] এছাড়া দ্য গার্ডিয়ান ২২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এবং আল জাজিরা পরিচালিত একটি তদন্তে জানা যায় যে প্রতিবাদের পর ঢাকার সরকারি কবরস্থানে গুলির আঘাতে নিহত ১৪ জন "দাড়িওয়ালা ব্যক্তির" মরদেহ দাফন করা হয়েছিল।[৫২] মানবাধিকার সংস্থা অধিকার মোট ৬১ জন নিহতের খবর জানায়; কিন্তু তাদের পরিবারের নিরাপত্তা উদ্বেগের কারণে নিহতদের নাম প্রকাশ করতে রাজি হয়নি। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের হিসাব অনুযায়ী, এতে মোট মৃত্যুর সংখ্যা কোনোভাবেই ৫০-এর কম নয়। অনাথ শিশুসহ অনেক ব্যক্তি নিখোঁজ ছিলেন, যা হতাহতের সংখ্যার অমিলের একটি কারণ হতে পারে।[২]

বিভিন্ন মতের কারণে হিউম্যান রাইটস ওয়াচ বিক্ষোভের মৃত্যুর তদন্তের জন্য একটি স্বাধীন সংস্থা গঠনের আহ্বান জানায়।[৫১][৫৩][৫৪] অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায়, যাতে পুলিশের ক্ষমতার অপব্যবহারের বিষয়টি তদন্ত করতে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি অবিলম্বে গঠন করা হয়।[১]

২০২৪ সালের ১৯ আগস্ট মানবাধিকার সংস্থা অধিকার বিক্ষোভে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নিহত ৬১ জনের একটি তালিকা প্রকাশ করে।[৫৫]

২০২৫ সালে ৪ মে শাপলা চত্বরে অনুষ্ঠিত একটি সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশ ৯৩ জন শহীদের তথ্য প্রকাশ করে। [৫৬]

প্রতিক্রিয়া

[সম্পাদনা]

অভ্যন্তরীণ

[সম্পাদনা]

বাংলাদেশ সরকার

[সম্পাদনা]

গণহত্যার অভিযোগের প্রতিক্রিয়ায় পুলিশ দাবি করে যে, এই অভিযানে "কোনো হতাহতের ঘটনা ঘটেনি"। অন্যদিকে মহাজোটীয় নেতারা এটিকে "রক্তপাতবিহীন" বলে উল্লেখ করেন।[১] বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সরকারি পরিসংখ্যানে ভুল থাকার বিষয়টিকে তেমন গুরুত্ব না দিয়ে বলেন যে "দেশের বেশিরভাগ মানুষ মনেও করে না যে, এই বিষয়ে কোনো বিতর্ক ছিল।"[৫২] ১৯ জুন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে অভিযোগগুলো প্রত্যাখ্যান করে বলেন:

... সেই দিনের ঘটনা সম্পূর্ণরূপে টেলিভিশনে প্রচারিত হয়। আপনারা দেখেছেন কীভাবে তারা তাদের শরীরে লাল রং মেখে শুয়েছিল এবং পুলিশ এসে ডাকলে তারা উঠে পালিয়ে যায়... আমরা দেখেছি মৃতদেহগুলোও দৌড়ে পালিয়ে যাচ্ছে! সেখানে এই ধরনের নাটক তৈরি করা হয়েছিল।[৫৭]

তিনি বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে এই হামলার জন্য দায়ী করে বলেন, "তিনি (খালেদা) হলেন উস্কানিদাতা। তাঁর আদেশেই এই সংঘর্ষ হয়েছে আদেশ।"[১] আওয়ামী লীগের রাজনীতিবিদ কামরুল ইসলাম বিএনপি, জামায়াত ও আইএসআইকে এই বিক্ষোভের সমর্থনে থাকার জন্য দোষারোপ করেন।[১] অভিযানে আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক হামলার শিকার হওয়া অপ্রাপ্তবয়স্কদের মিছিলে উপস্থিত হওয়ার কারণেও হেফাজতে ইসলাম সমালোচিত হয়। [৫৮][৫৯][৬০][৬১]

বিরোধী দল

[সম্পাদনা]

তৎকালীন প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই হামলাগুলোকে ২৫ মার্চের পাকিস্তানি দমনপীড়ন ও জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সাথে তুলনা করে।[৩৯] বিএনপি নেতা এম কে আনোয়ার এটিকে "ভয়াবহ হত্যাকাণ্ড" বলে অভিহিত করেন।[১] প্রতিক্রিয়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) নগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা ও বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের বাড়িতে অভিযান চালায়।[১]

হেফাজতে ইসলাম

[সম্পাদনা]

এই গণহত্যার পর হেফাজতে ইসলাম বাংলাদেশের অনেক নেতা কর্মী প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করলেও [৩৯] দলটির আমির শাহ আহমদ শফী সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।[৬২] প্রতিবাদস্বরূপ তিনি ২০১৩ সালের ১২ মে সারা বাংলাদেশে সাধারণ ধর্মঘটের ডাক দেন।[১]

অন্যান্য

[সম্পাদনা]

২০১৩ সালের ১০ জুন মানবাধিকার সংস্থা অধিকার একটি তথ্য অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে ৬১ জন নিহত হওয়ার দাবি করে।[২] তবে তারা নিরাপত্তা ঝুঁকির কারণে নিহতদের পরিবারের অনুরোধে নিহতদের নাম প্রকাশে বিরত থাকে।[৬৩][৬৪] আইন ও সালিশ কেন্দ্র (আসক) হেফাজতে ইসলামের সঙ্গে আরো কৌশলগত ও দায়িত্বশীল আচরণ করার জন্য একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানায়। [৬৫]

আন্তর্জাতিক

[সম্পাদনা]

জাতিসংঘের মহাসচিব বান কি মুন বাংলাদেশে নিরস্ত্র বিক্ষোভকারীদের হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তিনি সরকারকে ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের সাথে বসতে অনুরোধ করেন।[৩৯] মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনা সতর্ক করে বলেন, সকল গোষ্ঠী ও ব্যক্তির প্রতিবাদ করার অধিকার রয়েছে।[৩৯]

মামলা

[সম্পাদনা]

সরকার কর্তৃক হেফাজতে ইসলামের সকল নেতার বিরুদ্ধে হত্যা, ভাঙচুর, অগ্নিসংযোগ, সরকারি ও বেসরকারি সম্পত্তি বিনষ্টসহ অন্যান্য অভিযোগে মোট ১২টি মামলা দায়ের করা হয়।[৬৬] হেফাজতে ইসলাম এসব অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করে।[৬২]

২৭ জুন মার্কিন আইন সংস্থা মার্টিন এফ. ম্যাকমাহন অ্যান্ড অ্যাসোসিয়েটস যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন "হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট ফর বাংলাদেশ" ও "বাংলাদেশি-আমেরিকানস ইন গ্রেটার ওয়াশিংটন ডিসির" পক্ষ থেকে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে মামলা দায়ের করে।[৬৭] এসব বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জন মন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা হয়, যাদের বিরুদ্ধে নির্যাতন, গুম, বিচারবহির্ভূত হত্যা ও গণহত্যার অভিযোগ আনা হয়।[৬৮] তবে ব্রাসেলসভিত্তিক বাংলাদেশি আইনজীবী আহমেদ জিয়াউদ্দিন বলেন, "আমি এর উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত নই এবং আমি নিশ্চিত যে, ওয়াশিংটন-ভিত্তিক সংস্থাগুলোর কিছু রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। এর আগে আহমেদ জিয়াউদ্দীন বাংলাদেশ সরকারের নির্দেশে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকার্যকে প্রভাবিত করার অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন।[৬৯] তিনি আরো বলেন যে, তাদের উদ্দেশ্য সম্ভবত রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করা। কারণ আইসিসিতে অভিযোগ দাখিল করার অর্থ এই নয় যে, মামলার কার্যক্রম অবিলম্বে শুরু হবে।"[৭০]

১০ই আগস্ট পুলিশ অধিকারের কার্যালয়ে অভিযান চালায় এবং সংস্থাটির সাধারণ সম্পাদক আদিলুর রহমান খানকে গ্রেপ্তার করে। এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায় যে, তারা ৬১ জনের মৃত্যুর তালিকা খুঁজে পায় এবং সেটি গণমাধ্যমে প্রকাশ করে।[৭১] মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে এই গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং অবিলম্বে তার মুক্তির জোর দাবি জানায়।[৭২]

২০২৪ সালে সংঘটিত গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে বিক্ষোভকালে নির্বিচারে গুলিবর্ষণের ফলে সৃষ্ট প্রাণহানির অভিযোগে তার ও তার প্রশাসনের বিরুদ্ধে ১৮ ও ২০ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি গণহত্যা মামলা দায়ের করা হয়।[৭৩][৭৪]

বিচার ও ঐতিহ্য

[সম্পাদনা]

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর ২০১৩ সালে শাপলা চত্বরে সংঘটিত দমন-পীড়ন ও গণহত্যার তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি তদন্ত কার্যক্রম শুরু করে।[৭৫][৭৬] এই তদন্তে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি গণহত্যার নির্দেশদাতা হিসেবে চিহ্নিত করা হয়।[৭৭] অভিযোগপত্রে আরও যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়, তাদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ও হাসান মাহমুদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, প্রধানমন্ত্রীর তৎকালীন উপদেষ্টা সালমান এফ রহমান ও তারিক আহমেদ সিদ্দিক, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং মোজাম্মেল হক বাবুসহ কয়েকজন গণমাধ্যম নির্বাহী।[৭৮]

২০২৫ সালের অক্টোবরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শাপলা চত্বরের গণহত্যা ও ২০২১ সালের মোদি-বিরোধী আন্দোলনে নিহতদের পরিবারগুলোর জন্য ৭ কোটি ৭০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। একই সঙ্গে তিনি শাপলা চত্বরে এই ঘটনার স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনার কথাও ঘোষণা করেন।[৭৯]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 5 6 7 8 "মতিঝিল অভিযানের নিরপেক্ষ তদন্ত চায় অ্যামনেস্টি"। উইকলি হলিডে। উইকলি হলিডে। ১০ মে ২০১৩। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৭। {{সংবাদ উদ্ধৃতি}}: |আর্কাইভ-ইউআরএল=-এ বহিঃসংযোগ (সাহায্য); অজানা প্যারামিটার |আর্কাইভ-ইউআরএল= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); অজানা প্যারামিটার |সংখ্যা= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  2. 1 2 3 4 5 6 7 8 9 "হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশ ও মানবাধিকার লঙ্ঘন"। অধিকার। ১০ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৪।
  3. ↑ "Assembly of Hefazate Islam Bangladesh and Human Rights Violations"। Odhikar। ১০ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৪।
  4. ↑ "Blood on the Streets: The Use of Excessive Force During Bangladesh Protests"। Human Rights Watch। Human Rights Watch। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৬।
  5. ↑ "শাপলা চত্বর হত্যাকাণ্ড দিবস আজ"। rtvonline.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ মে ২০২৬।
  6. ↑ "শাপলা গণহত্যা তদন্ত, ন্যায়বিচারের অপেক্ষায় জাতি"। দৈনিক নয়াদিগন্ত।
  7. ↑ "শাপলা চত্বর গণহত্যা কালোদিন আজ"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ৫ মে ২০২৬।
  8. ↑ "প্রধানমন্ত্রীর কাছে শাপলা চত্বর গণহত্যার বিচার দাবি হেফাজতের"। www.ntvbd.com (ইংরেজি ভাষায়)। ৫ মে ২০২৬। সংগ্রহের তারিখ ৫ মে ২০২৬।
  9. 1 2 SAMAKAL। "শাপলা চত্বরে হত্যাকাণ্ড গণ্য হচ্ছে গণহত্যা হিসেবে"। SAMAKAL | সমকাল। সংগ্রহের তারিখ ৫ মে ২০২৬।
  10. ↑ প্রতিবেদক, নিজস্ব (৪ মে ২০২৬)। "শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার দাবি"। Prothomalo। সংগ্রহের তারিখ ৫ মে ২০২৬।
  11. ↑ "শাপলা চত্বরের গণহত্যার বিচার দাবি জমিয়তে উলামার | আমার দেশ"। দৈনিক আমার দেশ। ৫ মে ২০২৬। সংগ্রহের তারিখ ৫ মে ২০২৬।
  12. ↑ "Hefajat men flee Motijheel"। দ্য ডেইলি স্টার (Bangladesh)। ৬ মে ২০১৩। ২৯ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৪।
  13. ↑ "Govt trashes loss of thousands of lives rumour"। দ্য ডেইলি স্টার (Bangladesh)। ১০ মে ২০১৩। ২৯ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৪।
  14. ↑ ""Bangladesh clashes rage over blasphemy law""। ৮ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৪।
  15. 1 2 "Press note on Motijheel reflects party views instead of govt: Dudu"। Weekend Independent। ১২ মে ২০১৩। ২৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৩।
  16. 1 2 3 4 "At least 32 dead as Bangladesh Islamists demand blasphemy law"। Dawn। ৬ মে ২০১৩। ২৪ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৩।
  17. 1 2 Rahman, Anisur (৫ মে ২০১৩)। "Radical Islamists lay siege to Dhaka"। Gulf News। ১০ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৩।
  18. ↑ "যৌথ সাংবাদিক সম্মেলনে ডিএমপি কমিশনার"। সংগ্রাম। দৈনিক সংগ্রাম। ৯ মে ২০১৩। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৫।
  19. ↑ "diganta islamic tv taken off air"। ১২ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৫।
  20. ↑ "Controversy over Shapla Square Casualty"। The Independent। ৯ মে ২০১৩। ২৩ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৩।
  21. ↑ "Riot police battle Islamists in Dhaka Bangladesh"। BBC news। BBC। ৯ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৩।
  22. 1 2 3 4 5 "27 more killed"। দ্য ডেইলি স্টার। ৭ মে ২০১৩। ৭ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৩।
  23. 1 2 Paul, Ruma। "At least 20 dead in Islamist protests in Bangladesh"। Yahoo News। ২৯ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৩।
  24. 1 2 "BNS bears Hefajat brunt"। ২৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৫।
  25. 1 2 3 4 5 "Bangladesh protest violence leaves more than 30 people dead"। guardian.co.uk। ১০ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৩।
  26. ↑ "Clashes over Islam blasphemy law kill 27 in Bangladesh"। MSN। ১০ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৩।
  27. 1 2 3 "HRW rebuts genocide claim"। bdnews24.com। ১১ মে ২০১৩। ২৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৩।
  28. ↑ "HRW bins genocide claim by BNP, Hefazat"। The Daily Sun। ২৬ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৩।
  29. ↑ "২০১৩ সালে হেফাজতের সমাবেশে নিহতদের তালিকা প্রকাশ"। ৩ ডিসেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  30. ↑ "জিটিভির অনুসন্ধানে শাপলা চত্বর গণহ*/ ত্যার র*হ*স্য উন্মোচন! কতজন নি*হ*ত, জড়িত কারা? | Gtv News"। জিটিভির অফিশিয়াল ইউটিউব পাতা। ১৪ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৫।
  31. ↑ "শাপলা চত্বরে হত্যার শিকার ৯৩ জনের তালিকা প্রকাশ"। ৬ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  32. ↑ "Bangladesh: 1 dead in clash over women's rights – AP Online | HighBeam Research"। ১১ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৩।
  33. ↑ "New Age | Newspaper"। ২৯ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৩।
  34. 1 2 Correspondent, Staff; Chittagong (২৬ ফেব্রুয়ারি ২০১০)। "All detainees set free in Ctg"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২২। {{ওয়েব উদ্ধৃতি}}: |শেষাংশ= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
  35. ↑ "BanglaSongbad24.com"। ৯ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৩।
  36. ↑ Chowdhury, Moinul Hoque। "Govt must accede to our demands: Hifazat"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২২।
  37. ↑ "হেফাজতে ইসলাম বাংলাদেশ অফিসিয়াল ওয়েবসাইট"। ৫ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৩।
  38. ↑ "হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি"। দৈনিক প্রথম আলো। ৫ এপ্রিল ২০১৩। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  39. 1 2 3 4 5 6 7 8 9 "Motijheel massacre spawns unintended consequences"। নং 1। Weekly Holiday। Weekly Holiday। ১০ মে ২০১৩। ১৮ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৭।
  40. ↑ "Bangladesh Islamists rally against bloggers"। BBC News। ৬ এপ্রিল ২০১৩।
  41. 1 2 3 4 https://odhikar.org/assembly-of-hefazate-islam-bangladesh-and-human-rights-violations/
  42. ↑ https://www.hrw.org/report/2013/08/01/blood-streets/use-excessive-force-during-bangladesh-protests
  43. ↑ https://bdnews24.com/bangladesh/2013/05/05/2-scribes-beaten-up-by-hifazat
  44. ↑ https://bdnews24.com/bangladesh/2013/05/11/hrw-rebuts-genocide-claim
  45. ↑ https://bdnews24.com/bangladesh/2013/05/05/hifazat-men-burn-cpb-office
  46. ↑ https://www.thedailystar.net/news/how-could-they-do-it
  47. ↑ https://web.archive.org/web/20170118050147/http://www.weeklyholiday.net/homepage/pages/UserHome.aspx?ID=2&date=05%2F10%2F2013
  48. ↑ https://bdnews24.com/bangladesh/2013/05/05/hifazat-sets-vehicles-on-fire
  49. ↑ https://bdnews24.com/bangladesh/2013/05/06/hifazat-burns-quran-hadith-in-blind-rage
  50. ↑ "'কে বলেছিল যে এটি তদন্ত করা হবে?' বাংলাদেশ এবং মে ২০১৩ সালের হত্যাকাণ্ড"। সিজফায়ার ম্যাগাজিন। ৫ মে ২০১৪। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৬।
  51. 1 2 বার্গম্যান, ডেভিড; নেলসন, ডিন (৬ মে ২০১৩)। "ঢাকায় ইসলামী উগ্রপন্থীদের সাথে পুলিশের সংঘর্ষে ৩৬ জন নিহত"। দ্য টেলিগ্রাফ। লন্ডন। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৩।
  52. 1 2 "ভিডিও দ্বারা বাংলাদেশে বিক্ষোভের মৃত্যুর সংখ্যা বেশি হতে পারে"। আল জাজিরা। আল জাজিরা। ১৪ মে ২০১৩। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৬।
  53. ↑ "বাংলাদেশ: প্রতিবাদে মৃত্যুর ঘটনা তদন্তে স্বাধীন সংস্থা গঠন প্রয়োজন"। হিউম্যান রাইটস ওয়াচ। নিউ ইয়র্ক। ১১ মে ২০১৩। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৩।
  54. ↑ "বাংলাদেশে প্রতিবাদকে কেন্দ্র করে সংঘর্ষে ২৭ জন নিহত"। বিবিসি নিউজ। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৩।
  55. ↑ "শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ: অধিকার নিহতদের তালিকা প্রকাশ করেছে"। ঢাকা ট্রিবিউন। ১৯ আগস্ট ২০২৪।
  56. ↑ "শাপলা চত্বরে হত্যার শিকার ৯৩ জনের তালিকা প্রকাশ"। ৬ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  57. ↑ "Parliamentary speech of Sheikh Hasina 19 June 2013"। সংগ্রহের তারিখ ৫ মে ২০২৫।
  58. ↑ চৌধুরী, কামরান রেজা (২৩ মে ২০১৩)। "সংসদ সদস্যদের 'হেফাজত' শব্দে এলার্জি"। ঢাকা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৪।
  59. ↑ "বিশিষ্ট ব্যক্তিদের উদ্বেগ প্রকাশ"। দ্য ডেইলি সান। ঢাকা। ২৯ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৪। ৫ মে শাপলা চত্বরের হেফাজতে ইসলামের মহাসমাবেশ। টেলিভিশনের ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হেফাজত বিপুল সংখ্যক কওমি মাদরাসার শিক্ষার্থী, যাদের বেশিরভাগই ১৮ বছরের নিচে, সমাবেশ ও ঢাকার ছয় প্রবেশমুখে অবরোধে নিয়ে আসে। বিজিবি, র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানের পর অনেক আতঙ্কিত শিশুদের শাপলা চত্বরের বিশৃঙ্খলা থেকে বের হতে দেখা যায়। পরবর্তীতে কিছু শিশু গণমাধ্যমকে জানায় যে তারা শিক্ষক কর্তৃক নির্দেশে রাজধানীতে এসেছিল এবং কর্মসূচির প্রকৃত উদ্দেশ্য জানত না।
  60. ↑ রজু, মোহাম্মদ নোরুল আলম (১ ডিসেম্বর ২০১৩)। "শিশুদের এই সবের বাইরে রাখুন"। ঢাকা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৪।
  61. ↑ ইসলাম, জাইমা (১১ জানুয়ারি ২০১৪)। "শিশু আইন-২০১৩: সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও একটি মাইলফলক"। দ্য ডেইলি স্টার। ১৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৪।
  62. 1 2 "হেফাজত কুরআন পোড়ানোর অভিযোগ অস্বীকার করেছে"। ইত্তেফাক। ইত্তেফাক। ১০ মে ২০১৩। ২৬ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৬।
  63. ↑ "অধিকারের হেফাজত তালিকা গোপনে"। দ্য ডেইলি স্টার। ১৮ আগস্ট ২০১৩। ২১ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৪।
  64. ↑ "অধিকার রিপোর্ট: হেফাজত মৃত্যুর ঘটনায় নানা প্রশ্ন"। প্রিয় নিউজ। ১ সেপ্টেম্বর ২০১৩। ২১ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৪।
  65. ↑ "৫ মে ২০১৩ তারিখে সংঘটিত রাজনৈতিক সংঘর্ষ ও সহিংসতা নিয়ে আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ"। আইন ও সালিশ কেন্দ্র। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  66. ↑ "হেফাজত নেতাদের বিরুদ্ধে ১২টি মামলা"। বিডিনিউজ২৪.কম। ৬ মে ২০১৩।
  67. ↑ "শেখ হাসিনা ও আরও ২৫ জনের বিরুদ্ধে আইসিসিতে মামলা"। রিয়েল-টাইম নিউজ নেটওয়ার্ক। ১ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৩।
  68. ↑ "প্রধানমন্ত্রী ও আরও ২৪ জনের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দায়ের"। দ্য ডেইলি স্টার। ৩০ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৩।
  69. ↑ "একটি জাতির জন্মের বিচারের গল্প"। দ্য ইকোনমিস্ট। ১৫ ডিসেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৩।
  70. ↑ "হাসিনা ও আরও ২৪ জনের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দায়ের"। ঢাকা ট্রিবিউন। ২৯ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৪।
  71. ↑ "একটি তালিকা যেটি প্রশ্নবিদ্ধ"। দ্য ডেইলি স্টার। ১ সেপ্টেম্বর ২০১৩। ২৫ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মে ২০২৫।
  72. ↑ মারি হার্ফ (১২ আগস্ট ২০১৩)। "বাংলাদেশি মানবাধিকার কর্মী আদিলুর রহমান খানের গ্রেপ্তার"। মার্কিন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতর। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৩।
  73. ↑ "২০১৩ সালের শাপলা চত্বরে 'গণহত্যা' মামলায় হাসিনার বিরুদ্ধে মামলা"। ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। ১৮ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২৪।
  74. ↑ "২০১৩ সালের শাপলা চত্বরে 'গণহত্যা'র অভিযোগে হাসিনা, শাহরিয়ার কবির, ইমরান এইচ সরকার অভিযুক্ত"। ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। ২০ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২৪।
  75. ↑ "Hasina sued in 2013 Shapla Chattar 'mass murder' case"। Dhaka Tribune (ইংরেজি ভাষায়)। ১৮ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২৪।
  76. ↑ "Hasina, Shahriar Kabir, Imran H Sarker accused of 'genocide' at Shapla Chattar in 2013"। Dhaka Tribune (ইংরেজি ভাষায়)। ২০ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২৪।
  77. ↑ "'Hasina ordered Shapla Chattar massacre,' reveals ICT Investigation"। observerbd.com। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৬।
  78. ↑ "2013 Shapla Chattar killings: Tribunal orders probe report within 2 months against Hasina, 20 others"। The Business Standard (ইংরেজি ভাষায়)। ৫ এপ্রিল ২০২৬। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৬।
  79. ↑ "Tk 7.7cr aid for Shapla, 2021 anti-Modi martyrs' families | News"। BSS। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৬।

বহিঃসংযোগ

[সম্পাদনা]