বিষয়বস্তুতে চলুন

হোমো স্যাপিয়েন্স ইড্যাল্টু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Homo sapiens idaltu
সময়গত পরিসীমা: Pleistocene (Lower Paleolithic), ০.১৬কোটি
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস e
জগৎ/রাজ্য: অ্যানিম্যালিয়া (Animalia)
পর্ব: কর্ডাটা (Chordata)
শ্রেণি: ম্যামালিয়া (Mammalia)
বর্গ: প্রাইমেট
উপবর্গ: Haplorhini
অধিবর্গ: Simiiformes
পরিবার: Hominidae
গণ: হোমো (Homo)
প্রজাতি: H. sapiens
উপপ্রজাতি: H. s. idaltu
ত্রিপদী নাম
Homo sapiens idaltu
White et al., 2003

হোমো স্যাপিয়েন্স ইড্যাল্টু (আফার: Idaltu; "বড়" অথবা "প্রথম জন্ম"[]) একে হার্টো মানবও বলা হয়।[] যা ১৯৯৭ সালে ইথিওপিয়ার হার্তো বৌরি অঞ্চলে পাওয়া গিয়েছে। ডেটিং এর মাধ্যমে অনুমান করা হয়েছে এই হাড়ের বয়স ১ লক্ষ ষাট হাজার বছর।[]

প্রত্ননৃসন্ধানী দল এটা নিশ্চিত, যে মাথার খুলি পাওয়া গিয়েছে, তা হোমো স্যাপিয়েন্সের বিলুপ্ত হয়ে যাওয়া উপপ্রজাতি। এরা বাস করত প্লাইস্টোসিন আফ্রিকাতে। এই জীবাশ্মগুলো করোটিতে এমন কিছু বৈশিষ্ট্য ধারণ করে; যার সাথে শারীরিকভাবে আধুনিক মানুষের অমিল রয়েছে। ধ্রুপদী নিয়ান্ডারথালের বৈশিষ্ট্য এই করোটিতে অনুপস্থিত। হোমো স্যাপিয়েন্স ইড্যাল্টুর সাথে প্রাচীন আফ্রিকান জীবাশ্ম ও প্লাইস্টোন যুগের শেষে বাস করা আধুনিক মানব জীবাশ্মের সাথে দৃশ্যত মিল রয়েছে। আউট অব আফ্রিকান তত্ত্ব অনুযায়ী ও প্রাক ডেটিং এবং স্বতন্ত্র্য শারীরিক বৈশিষ্ট্যের কারণে এটা বিশ্বাস করা হয়; হোমো স্যাপিয়েন্স ইড্যাল্টু শারীরিকভাবে আধুনিক ধারার মানুষের পুর্বপুরুষ।[][]

আবিষ্কার

[সম্পাদনা]
-১ 
-০.৯ 
-০.৮ 
-০.৭ 
-০.৬ 
-০.৫ 
-০.৪ 
-০.৩ 
-০.২ 
-০.১ 
 

১৯৯৭ সালে আফ্রিকার জীবাশ্ম সন্ধানী টিমোথি হোয়াইট ও বার্হানে এ্যাস্ফর যৌথ নের্তৃত্বাধীন প্রত্নঅনুসন্ধানী দল, ইথিওপিয়ার মধ্য আওয়াশের হার্টো বৌরি অঞ্চলের আফার গ্রাম সংলগ্ন চারণ ভূমি থেকে হোমো স্যাপিয়েন্স ইডালটুর তিনটি জীবাশ্ম খুলি খুঁজে পান। কিন্তু এ সম্বন্ধে অবগুন্ঠন মোচিত হয় ২০০৩ সালে।[][] হার্টো বোরি নামক প্রত্নস্থানটি ইথিওপিয়ার প্রাচীন নদীর পারে লাভা দিয়ে ঢাকা স্তরে ছিল। রেডিওআইসোটোপ ডেটিং এর মাধ্যমে এই স্তরের বয়স নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ ৫৪ হাজার বছর থেকে ১ লক্ষ ৬০ হাজার বছর। যে ৩ টি জীবাশ্ম খুলি পাওয়া গিয়েছে; তার একটি হলো প্রাপ্তবয়স্ক পুরুষের (BOU-VP-16/1), মস্তিষ্কের সক্ষমতা হলো১,৪৫০ ঘনসেন্টিমিটার (৮৮ ঘনইঞ্চি)*। বাকি দুইটি জীবাশ্ম খুলির একটি প্রাপ্তবয়স্ক পুরুষের যা খণ্ডিতাংশ এবং অপরটি ৬ বছরের শিশুর।[][]

Morphology and taxonomy

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 5 White, Tim D.; Asfaw, B.; DeGusta, D.; Gilbert, H.; Richards, G. D.; Suwa, G.; Howell, F. C. (২০০৩), "Pleistocene Homo sapiens from Middle Awash, Ethiopia", Nature, ৪২৩ (6491): ৭৪২–৭৪৭, বিবকোড:2003Natur.423..742W, ডিওআই:10.1038/nature01669, পিএমআইডি 12802332
  2. "160,000-year-old fossilized skulls uncovered in Ethiopia are oldest anatomically modern humans"। UC Berkeley। ১১ জুন ২০০৩। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৬
  3. "Meet the Contenders for Earliest Modern Human"। Smithsonian। ১১ জানুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৬
  4. প্রকৃতি ও মানুষের ক্রমবিকাশ বিগ ব্যাং থেকে হোমো স্যাপিয়েন্স, লেখকঃ ডা. জাহিদ মঞ্জুর, প্রকাশনীঃ রোদেলা প্রকাশনী
  5. White, TD; Asfaw, B; DeGusta, D; এবং অন্যান্য (জুন ২০০৩)। "Pleistocene Homo sapiens from Middle Awash, Ethiopia"Nature৪২৩ (6941): ৭৪২–৭। ডিওআই:10.1038/nature01669পিএমআইডি 12802332। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৬ {{সাময়িকী উদ্ধৃতি}}: |শেষাংশ4=-এ "et al." এর সুস্পষ্ট ব্যবহার (সাহায্য)

বহিঃসংযোগ

[সম্পাদনা]