বিষয়বস্তুতে চলুন

হুয়ান মুসো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হুয়ান মুসো
২০১৮ সালে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মুসো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম হুয়ান আগুস্তিন মুসো
জন্ম (1994-05-06) ৬ মে ১৯৯৪ (বয়স ৩২)[]
জন্ম স্থান সান নিকোলাস, আর্জেন্টিনা
উচ্চতা ১.৯১ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
আতলেতিকো মাদ্রিদ
জার্সি নম্বর
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬:৫৮, ১১ জুন ২০২৫ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

হুয়ান আগুস্তিন মুসো (স্পেনীয়: Juan Musso, স্পেনীয় উচ্চারণ: [ˈxwan ˈmuso]; জন্ম: ৬ মে ১৯৯৪; হুয়ান মুসো নামে সুপরিচিত) হলেন একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লা লিগার ক্লাব আতলেতিকো মাদ্রিদ এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।[][][]

২০১২ সালে, মুসো আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে আর্জেন্টিনার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় এক বছর যাবত আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৯ সালে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; আর্জেন্টিনার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

হুয়ান আগুস্তিন মুসো ১৯৯৪ সালের ৬ই মে তারিখে আর্জেন্টিনার সান নিকোলাসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

ক্লাব ক্যারিয়ার

[সম্পাদনা]

ডিফেনসোরস দে বেলগ্রানো দে ভিলা রামাল্লোর কাছে ধারে যাওয়ার আগে মুসো ক্লাব ডি রেগাটাস সান নিকোলাসের একাডেমিতে প্রশিক্ষণ নেন। এই ক্লাবে তিনি ১৬ বছর বয়সে স্থানীয় চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের শুট-আউটে পাঁচটির মধ্যে তিনটি পেনাল্টি রক্ষা করেন তিনি।[তথ্যসূত্র প্রয়োজন]

রেসিং ক্লাব

[সম্পাদনা]

রেসিং ক্লাবের ২০১৪ সালের আর্জেন্টাইন প্রাইমরা ডিভিসিওন চ্যাম্পিয়নশিপের সময় মুসো দলের তৃতীয় গোলরক্ষক ছিলেন। সেবার দলটি ১৩ বছরের মধ্যে প্রথম শিরোপা অর্জন করেন। তিন বছর পর ২০১৭ সালের ২৮ মে তারিখে সান লরেঞ্জোর বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে তার পেশাদার অভিষেক ঘটে। তিনি ২০১৭-১৮ মৌসুমে আর্জেন্টাইন প্রাইমরা ডিভিসিওনের সময় দলের প্রথম পছন্দের গোলরক্ষক হয়েছিলেন। সেবার রেসিং ক্লাব সপ্তম স্থানে মৌসুম শেষ করে ২০১৯ কোপা সুদামেরিকানার জন্য যোগ্যতা অর্জন করেছিন।[তথ্যসূত্র প্রয়োজন]

উদিনেসে

[সম্পাদনা]

২০১৮ সালের গ্রীষ্মে, তিনি ইতালীয় লিগ সেরিয়ে আ দল উদিনেসে স্বাক্ষরিত হন। পুরো মৌসুম জুড়ে মুসো প্রথম একাদশের অপ্রতিদ্বন্দী অংশ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে দলের অন্যতম প্রধান খেলোয়াড় হয়ে ওঠেন। তিন মৌসুমে লিগে মোট ১০২টি খেলায় অংশ নেন।[তথ্যসূত্র প্রয়োজন]

আতালান্তা

[সম্পাদনা]

২০২১ সালের ২ জুলাইয়ে মুসো একই লিগের ক্লাব আতালান্তায় পাড়ি জমান।[][]

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

মুসো আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার মাধ্যমে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন। ২০১২ সালে তিনি আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।

মুসো ইতালীয় বংশোদ্ভূত আর্জেন্টাইন। তার জন্ম হয়েছে আর্জেন্টিনাতেই। তবে তার দুই দেশেরই পাসপোর্ট রয়েছে।[] তিনি ২০১৩ সালের দক্ষিণ আমেরিকান যুব ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য চিলির লা সেরেনায় অনুষ্ঠিত প্রীতি টুর্নামেন্ট ফোর নেশনস ম্যাচের জন্য আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের সদস্য ছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন]

২৬ মার্চ, ২০১৯ তারিখে মরক্কোর বিপক্ষে একটি প্রীতি ম্যাচে এস্তেবান আন্দ্রাদার ৬৭ তম মিনিটের বিকল্প হিসেবে মাঠে নামার মাধ্যমে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের হয়ে তার অভিষেক হয়।[] ২০১৯ সালের ১৪ জুনে তিনি আহত আন্দ্রাদার স্থলাভিষিক্ত হওয়ার জন্য ২০১৯ কোপা আমেরিকার জন্য তুলনামূলক দেরিতে দলে ডাক পেয়েছিলেন[]

কর্মজীবনের পরিসংখ্যান

[সম্পাদনা]

ক্লাব

[সম্পাদনা]
১ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।[১০]
ক্লাব মৌসুম লিগ জাতীয় কাপ মহাদেশীয় অন্যান্য মোট
বিভাগখেলাগোলখেলাগোলখেলাগোলখেলাগোলখেলাগোল
রেসিং ক্লাব ২০১৬–১৭ আর্জেন্টিনার প্রথম বিভাগ []
২০১৭–১৮ ২২[]২৮
মোট ২৩১১৩৬
উদিনেসে ২০১৮–১৯ সেরিয়ে আ ২৯২৯
২০১৯–২০ ৩৮৩৯
২০২০–২১ ৩৫৩৬
মোট ১০২১০৪
আতালান্তা ২০২১–২২ সেরিয়ে আ ৩৩১২[]৪৭
২০২২–২৩
মোট ৩৭১২৫১
সর্বমোট!১৬২২৩১৯১

আন্তর্জাতিক

[সম্পাদনা]
১১ জুন ২০২৫ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
আর্জেন্টিনা২০১৯
২০২১
সর্বমোট

অর্জন

[সম্পাদনা]

ক্লাব

[সম্পাদনা]

রেসিং ক্লাব

  • আর্জেন্টিনার প্রথম বিভাগ : ২০১৪ ট্রান্সসিয়ন

আন্তর্জাতিক

[সম্পাদনা]

আর্জেন্টিনা

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Atlético Madrid » Squad 2024/2025" [আতলেতিকো মাদ্রিদ » দল ২০২৪/২০২৫]worldfootball.net (ইংরেজি ভাষায়)। ওয়ার্ল্ডফুটবল। ১৩ এপ্রিল ২০২৪। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  2. "Primer Equipo" [প্রথম দল]atleticodemadrid.com (স্পেনীয় ভাষায়)। আতলেতিকো মাদ্রিদ। ২ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫
  3. "Official Atlético de Madrid staff in 2024/25" [২০২৪/২৫-এ আতলেতিকো মাদ্রিদের কর্মকর্তা]laliga.com (ইংরেজি ভাষায়)। লা লিগা। ৩ জুলাই ২০২৩। ১৪ এপ্রিল ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫
  4. "Squad of Atlético de Madrid 2024-25 First Division" [২০২৪/২০২৫ প্রথম বিভাগে আতলেতিকো মাদ্রিদের দল]bdfutbol.com (ইংরেজি ভাষায়)। বিডিফুটবল। ৪ ডিসেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫
  5. "Welcome Musso! - The গোলরক্ষক signed on a permanent transfer"www.atalanta.it। ২ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২১
  6. "Benvenuto Musso!"atalanta.it (ইতালীয় ভাষায়)। ২ জুলাই ২০২১।
  7. "Chi è Juan Musso"। ১৭ জুলাই ২০১৮। ৪ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২২
  8. "Morocco v আর্জেন্টিনা game report"ESPN। ২৬ মার্চ ২০১৯।
  9. "Parte médico de Esteban Andrada"AFA। ১৪ জুন ২০১৯।
  10. "J. Musso"Soccerway
  11. "আর্জেন্টিনা se lleva el 'Superclásico' con un gol de Messi en el debut de Rodrygo"। ১৫ নভেম্বর ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  12. "Messi scores as আর্জেন্টিনা beat ব্রাজিল"BBC Sport

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:Atalanta B.C. squad