হাসান পাশা মসজিদ
অবয়ব
| হাসান পাশা মসজিদ مسجد حسن الباشا | |
|---|---|
২০১৩ সালে পাশা মসজিদ | |
| ধর্ম | |
| অন্তর্ভুক্তি | ইসলাম |
| অবস্থান | |
| অবস্থান | ওরান |
| স্থানাঙ্ক | ৩৫°৪২′১৬″ উত্তর ০°৩৯′১৭″ পশ্চিম / ৩৫.৭০৪৪৪° উত্তর ০.৬৫৪৭২° পশ্চিম |
| স্থাপত্য | |
| ধরন | মসজিদ |
| সম্পূর্ণ হয় | ১৭৯৬ |
| মিনার | ১ |
হাসান পাশা মসজিদ (আরবি: مسجد حسن الباشا, মসজিদ হাসান আল-বাশা, যা পাশা মসজিদ বা গ্র্যান্ড মসজিদ নামেও পরিচিত) আলজেরিয়ার ওরেনে অবস্থিত একটি মসজিদ। ১৭৯৬ সালে স্পেনীয়দের বিতাড়নের স্মৃতিতে আলজিয়ার্সের পাশা বাবা হাসানের আদেশে এটি নির্মাণ করা হয়েছিল।[১][২][৩] ১৮৩০ সালে আলজিয়ার্সের ফরাসি আগ্রাসনের সময় ফরাসি সৈন্যরা আলজেরিয়া আক্রমণ করার সময় এই মসজিদটিকে তাদের আবাসস্থল হিসেবে দখল করেছিল।[৪] ফরাসি আগ্রাসনের ৫ বছর পর ১৮৩৫ সালে, এই ভবনটি মসজিদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তিন দশক পরে এটির সংস্কার করা হয়েছিল।[৫] ১৯৫২ সালে এই মসজিদটি একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ হিসেবে তালিকাভুক্ত করা হয়।[৫] ২০১০ সাল থেকে এই ঐতিহাসিক স্মৃতিস্তম্ভটি জনসাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে।[৬]
চিত্রশালা
[সম্পাদনা]- অরুনের বাশা মসজিদের ওযুর ফোয়ারা
- মিনার এবং গম্বুজ
- ১৯২০ সালে পাশা মসজিদ
- মিনার নিকট চিত্র
- হাসান পাশা মসজিদের সামনের প্রবেশপথ
- হাসান পাশা মসজিদের অভ্যন্তর
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ হাসান রেমাউন (২০০০)। L'Algérie: histoire, société et culture (ফরাসি ভাষায়)। কাসবাহ। পৃ. ৩১৬। আইএসবিএন ৯৭৮-৯৯৬১-৬৪-১৮৯-৭।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ উজেন ক্রুক (১৯৫৯)। Oran et les témoins de son passé: récits historiques et anecdotiques, avec un plan de la ville (ফরাসি ভাষায়)। হিনৎজ ফ্রেরেস। পৃ. ৭৮।
- ↑ এদগর আত্তিয়াস (২০০৫)। Les dossiers de la ville d'Oran: suivi de Récits autour d'Oran, 1830-1962 (ফরাসি ভাষায়)। Mémoire de notre temps। পৃ. ১০৫।
- ↑ বুরুইবা, রাশিদ (১৯৮৬)। Apports de l'Algérie à l'architecture religieuse arabo-islamique (ফরাসি ভাষায়)। Alger: Entreprise nationale du livre : Office des publications universitaires। পৃ. ৩৫৮।
- 1 2 মার্সে, জর্জে (১৯৫৪)। Architecture musulmane d’Occident (ফরাসি ভাষায়)। Arts et Métiers Graphiques।
- ↑ কাসমি, আমিন (২০১৮)। "Masjid Hassan el-Bacha"। Archnet (ইংরেজি ভাষায়)। ১৪ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
উইকিমিডিয়া কমন্সে হাসান পাশা মসজিদ সংক্রান্ত মিডিয়া রয়েছে।