হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ
হামদর্দ বাংলাদেশের লোগো | |
| গঠিত | ১৯৭২ |
|---|---|
| ধরন | চিকিৎসা, সেবা ও শিক্ষা |
| আইনি অবস্থা | সক্রিয় |
| উদ্দেশ্য | মানবতার সেবা |
| সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা, ইংরেজি |
চিফ মোতোয়ালি | ড. হাকীম মোহাম্মদ ইউসুফ হারুন ভূইয়া |
প্রধান অঙ্গ | রূহ আফজা |
প্রধান প্রতিষ্ঠান | হামদর্দ (ওয়াক্ফ) ল্যাবরেটরীজ |
| ওয়েবসাইট | hamdard |
হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ, বাংলাদেশের বৃহত্তম হার্বাল (ইউনানি) ঔষধ প্রস্তুতকারক কোম্পানি এবং এটি ওয়াকফ বোর্ড নামে পরিচিত ইসলামি ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়।[১][২] এটি ভারতে উদ্ভূত হয়েছিল এবং আজ ভারত ও পাকিস্তানে স্বাধীন এবং পৃথক কার্যক্রম রয়েছে।[৩][৪][৫] হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক।[৬] এর রুহ আফজা দক্ষিণ এশিয়ায় রমজানের একটি জনপ্রিয় পানীয়।[৭][৮][৯]
ইতিহাস
[সম্পাদনা]হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ হাকিম হাফিজ আব্দুল মজিদ কর্তৃক ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হামদর্দ ভারতে এর উৎপত্তিস্থল।[১০] মজিদ ১৯২২ সালে মারা যান এবং তার উইলে কোম্পানিটিকে ওয়াকফ ব্যবস্থাপনায় রাখার কথা উল্লেখ করা হয়। ফার্সি ভাষায় হাম মানে বন্ধু আর দর্দ মানে ব্যথা তাই নামের অর্থ ব্যথার সঙ্গী।[১১] ১৯৪৮ সালে ভারত বিভাগের পর তার কনিষ্ঠ পুত্র হাকিম মোহাম্মদ সাইদ হামদর্দ পাকিস্তান প্রতিষ্ঠা করেন। তিনি যথাক্রমে ১৯৫৩ এবং ১৯৫৬ সালে পূর্ব পাকিস্তানে কোম্পানি প্রতিষ্ঠা ও সম্প্রসারণ করেন।[১২] তিনি চট্টগ্রাম ও ঢাকায় বিক্রয় কেন্দ্র খোলেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর, হামদর্দ পাকিস্তান হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ হয়।[১৩]
হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ একটি গবেষণা প্রতিষ্ঠান পরিচালনা করে।[১] এটি তার পুরো লাভ হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ, দাতব্য শাখার মাধ্যমে ব্যয় করে।[১] হাকিম মোঃ ইউসুফ হারুন ভূঁইয়া, যিনি ১৯৭২ সালে কোম্পানিতে যোগদান করেছিলেন, ১৯৮২ সালে ব্যবস্থাপনা পরিচালক হন।[১৪] ১৯৮৯ সালে হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিষ্ঠা করেন।[১৫] ফাউন্ডেশন ১৯৯০ সালে হামদর্দ ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করে।[১৬]
সদর দফতর গুলিস্তানের ২৯১/১ সোনারগাঁও রোডে হামদর্দ ভবনে এবং তেজগাঁওয়ে একটি কারখানায় রয়েছে।[১] হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশ ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয় মেঘনা ঘাট, সোনারগাঁ, নারায়ণগঞ্জে।[১৭]
হাকিম সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল হামদর্দ ফাউন্ডেশন দ্বারা ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়।[১৮] একই বছরে এটি রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করে।[১৯] এটি বাংলাদেশ সরকার কর্তৃক ভেষজ ওষুধ উৎপাদনের লাইসেন্সপ্রাপ্ত।[২০]
২০১০ সালে হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ হামদর্দ পাবলিক কলেজ প্রতিষ্ঠা করে।[২১] এটি গাইবান্ধা জেলায় একটি স্বাস্থ্য শিবির পরিচালনা করে।[২২]
হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ[২৩] নভেম্বর ২০১২ সালে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রতিষ্ঠা করে।
হামদর্দ জাদুঘর জানুয়ারি ২০২২ প্রতিষ্ঠিত হয়।[২৪] হামদর্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।[২৫]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 আবদুল গনি (২০১২)। "হামদর্দ"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন ৯৮৪৩২০৫৯০১। ওসিএলসি 883871743। ওএল 30677644M।
- ↑ Proma, Adiba Mahbub (১০ জুলাই ২০১৮)। "The magic of Ayurvedic medicines"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২২।
- ↑ Salam, Upashana (১০ জানুয়ারি ২০১৪)। "The Science of Life"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২২।
- ↑ Maher, Sanam। "In Pakistan, Rooh Afza scents memories and refreshes souls"। www.aljazeera.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২২।
- ↑ "Amazon India ordered to take down Rooh Afza manufactured in Pakistan"। www.geo.tv (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২২।
- ↑ "Annual Botanical Conference 2007"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২২।
- ↑ Singh, Nandita (৯ মে ২০১৯)। "How Old Delhi's RoohAfza became summer drink of choice before going missing this Ramzan"। ThePrint (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২২।
- ↑ Mashal, Mujib (৭ জুলাই ২০২১)। "Across Borders and Divides, One 'Heavenly' Refresher Cools Summer Heat"। The New York Times (মার্কিন ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২২।
- ↑ Fatima, Nikhat (১ মে ২০১৯)। "Rooh Afza – the favourite sharbet is back in the market"। TwoCircles.net (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২২।
- ↑ "Hamdard celebrates 100 years of operations"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২২।
- ↑ "Hamdard University Bangladesh"। hamdarduniversity.edu.bd। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২২।
- ↑ Khondokar, Faiza (১০ জুলাই ২০১৮)। "Hamdard: A realm of Ayurvedics"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২২।
- ↑ "Why has Delhi HC asked Amazon to stop selling Rooh Afza made in Pakistan?"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ১৩ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২২।
- ↑ "Dr. Hakim Md. Yousuf Harun Bhuiyan – Hamdard Laboratories (Waqf) Bangladesh" (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২২।
- ↑ "Hamdard University Bangladesh"। hamdarduniversity.edu.bd। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২২।
- ↑ "Hamdard Unani Medical College & Hospital - Building a Healthier Nation"। humch.edu.bd। ৪ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২২।
- ↑ Bss, Narayanganj (৯ মে ২০০৯)। "Hamdard University to be set up"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২২।
- ↑ "The College – Hakim Said Eastern Medical College and Hospital" (মার্কিন ইংরেজি ভাষায়)। ৪ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২২।
- ↑ "Rawshan Jahan Eastern Medical College and Hospital. - Building a Healthier Nation"। rjemch.edu.bd। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২২।
- ↑ Chowdhury, Sarwar A. (২০ মার্চ ২০১১)। "Herbal drugs make a niche"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২২।
- ↑ "Hamdard Public College – Promoting Knowledge, promoting Learning" (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২২।
- ↑ BSS; Gaib (১৪ ফেব্রুয়ারি ২০১০)। "Free health camp"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২২।
- ↑ "Hamdard University Bangladesh"। hamdarduniversity.edu.bd। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২২।
- ↑ "Hamdard Museum starts journey"। New Age | The Most Popular Outspoken English Daily in Bangladesh (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২২।
- ↑ "Hamdard holds discussion on Unani-Ayurvedic medicine advancement"। The Business Standard (ইংরেজি ভাষায়)। ২৭ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২২।