সি ভি শ্রীধর
সি ভি শ্রীধর | |
|---|---|
২০১৩ সালের একটি স্মারক ডাকটিকিটে শ্রীধরের ছবি | |
| জন্ম | চিত্তামুর বিজয়রাঘব শ্রীধর ২২ জুলাই ১৯৩৩ |
| মৃত্যু | ২০ অক্টোবর ২০০৮ (বয়স ৭৫)[১] চেন্নাই, তামিলনাড়ু, ভারত |
| পেশা |
|
| কর্মজীবন | ১৯৫৯-১৯৯১ |
| দাম্পত্য সঙ্গী | দেবসেনা |
| পিতা-মাতা | বিজয়রাঘব রেড্ডিয়ার তায়ারাম্মাল |
| আত্মীয় | সি ভি রাজেন্দ্র (ভাই) |
সি ভি শ্রীধর (১৯৩৩-২০০৮) ভারতের তামিল চলচ্চিত্র জগতের একজন নামকরা পরিচালক ছিলেন। চলচ্চিত্র পরিচালনা ছাড়াও তিনি চলচ্চিত্র প্রযোজনা এবং চিত্রনাট্য পরিচালকের কাজও করেছেন। প্রায় ৬০টির মতো চলচ্চিত্রে যুক্ত ছিলেন তিনি যেগুলোর প্রায় সব তামিল এবং গুটিকয়েক হিন্দি আর তেলুগু।[২][৩]
শ্রীধরের বাড়ি তামিলনাড়ু রাজ্যের মধুরান্থকের কাছে একটি গ্রাম চিত্তামুরে। তিনি সেন্ট জোসেফ হাই স্কুল, চেঙ্গলপাট্টুতে পড়াশোনা করেছিলেন। ৭ম শ্রেণীতে পড়ার সময় থেকেই তিনি নাটক লেখা ও অভিনয় শুরু করেন।
শ্রীধর মাত্র ১৮ বছর বয়সে লজ্জাবতী নামে একটি তামিল নাটক লিখেছিলেন, যা টি কে শানমুগাম মঞ্চস্থ করেছিলেন। পরবর্তীতে এই নাটকটি জুপিটার পিকচার্স দ্বারা একটি চলচ্চিত্রে পরিণত হয় যে চলচ্চিত্রটির নাম ছিলো রথপাসম। সেই চলচ্চিত্রের সংলাপ লিখেছেন শ্রীধর। ১৯৫৬ সালে এভিএম প্রোডাকশন অশোক কুমার এবং কিশোর কুমারকে হিন্দি ভাষায় 'ভাই ভাই' শিরোনামের একটি চলচ্চিত্র প্রযোজনা করেছিলো, এই 'ভাই ভাই' চলচ্চিত্রটির কাহিনী রথপাসম-এর কাহিনীর মতোই ছিলো, এই চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপও শ্রীধর রচনা করেছিলেন। পরে তিনি মডার্ন থিয়েটার, ভেনাস পিকচার্স ইত্যাদি কোম্পানিতে কাজ করেন। পরে তিনি চিত্রালয় নামে একটি নিজস্ব কোম্পানি চালু করেন এবং কিছু চলচ্চিত্র নির্মাণ করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Tamil film director Sridhar passes away"। The Indian Express। ২০ অক্টোবর ২০০৮। ২২ অক্টোবর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১১।
- ↑ "Sridhar – Director, producer, producer, script writer, nenjil oru aalayam, vennira aadai, ratha pasam, ilamai oonjal aadugiradhu, ooty varai uravu, kadhalikka naeramillai, gala..."। www.nilacharal.com। ১৮ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জুন ২০০৯।
- ↑ "Veteran Director Sridhar Passes Away"। www.indiaglitz.com। ২২ অক্টোবর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]| জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
- ব্যক্তি অসম্পূর্ণ
- ১৯৩৩-এ জন্ম
- ২০০৮-এ মৃত্যু
- ভারতীয় চলচ্চিত্র পরিচালক
- তামিলনাড়ুর চলচ্চিত্র পরিচালক
- তামিল চলচ্চিত্র পরিচালক
- কাঞ্চীপুরম জেলার ব্যক্তি
- ২০শ শতাব্দীর ভারতীয় চলচ্চিত্র পরিচালক
- তামিলনাড়ুর চিত্রনাট্যকার
- ২০শ শতাব্দীর ভারতীয় নাট্যকার
- তেলুগু চলচ্চিত্র পরিচালক
- তেলুগু চিত্রনাট্যকার
- ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ী
- ২০শ শতাব্দীর ভারতীয় চিত্রনাট্যকার