সালমান বিন ইব্রাহিম আল খলিফা
শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা سلمان بن ابراهيم آل خليفة | |
|---|---|
| এএফসি সভাপতি | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ২ মে, ২০১৩ | |
| উপরাষ্ট্রপতি | ঝ্যাং জিলং |
| পূর্বসূরী | ঝ্যাং জিলং |
| বাহরাইন ফুটবল সংস্থার সভাপতি | |
| কাজের মেয়াদ ২ অক্টোবর, ২০০২ – ১ মে, ২০১৩ | |
| উপরাষ্ট্রপতি | শেখ আলী বিন খলিফা |
| পূর্বসূরী | আব্দুল রহমান সায়ার |
| উত্তরসূরী | নির্ধারিত হয়নি |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | সালমান বিন ইব্রাহিম আল-খলিফা ২১ অক্টোবর ১৯৬৯ রিফা, বাহরাইন |
| দাম্পত্য সঙ্গী | সেইখা হোসনা (বিবাহ ১৯৯৩) |
| সন্তান | ৩ |
| আত্মীয়স্বজন | ইব্রাহিম আল খলিফা (বাবা) |
| প্রাক্তন শিক্ষার্থী | বাহরাইন বিশ্ববিদ্যালয় |
| পেশা | ফুটবল প্রশাসক |
| ধর্ম | ইসলাম |
শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা (আরবি: شیخ سلمان بن ابراهيم آل خليفة, জন্ম: ২ নভেম্বর, ১৯৬৫) বাহরাইনের রিফায় জন্মগ্রহণকারী এএফসি’র বর্তমান সভাপতি। ২ মে, ২০১৩ তারিখে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি নির্বাচনে বিজয়ের পূর্বে তিনি বাহরাইন ফুটবল সংস্থার সভাপতি ছিলেন।[১] এছাড়াও তিনি এশিয়ান ফুটবল কনফেডারেশনের শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান এবং ফিফা শৃঙ্খলা কমিটির ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।[২]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা বাহরাইনের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাহরাইন বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য ও ইতিহাস বিষয়ে স্নাতক ডিগ্রী লাভ করেন। ১৯৮০-এর দশক থেকেই তিনি বাহরাইনের প্রথম বিভাগের যুব দলের সাথে সম্পৃক্ত আছেন।
শেখ সালমানের তিন সন্তান রয়েছে।
কর্মজীবন
[সম্পাদনা]শিক্ষাজীবন সম্পন্নে লক্ষ্যে তিনি রিফা ক্লাব ত্যাগ করেন। তারপর তিনি বাহরাইন ফুটবল সংস্থার নির্বাহী পরিষদে অন্তর্ভুক্ত হন। ১৯৯৬ সালে তিনি জাতীয় দলের সভাপতি নিযুক্ত হন। দুই বৎসর পর সহ-সভাপতি এবং ২০০২ সালে ফুটবল সংস্থা’র সভাপতি হন। ফিফা বিশ্বকাপ, ফিফা বিচ প্রতিযোগিতা, ফিফা ক্লাব চ্যাম্পিয়নশিপ ইত্যাদি ফিফা’র বিভিন্ন প্রতিযোগিতায় শৃঙ্খলা কমিটির সহ-সভাপতিরও দায়িত্ব পালন করেন তিনি। এছাড়াও, ২০০৮ সালে বেইজিংয়ে ফিফা শৃঙ্খলা কমিটিতে ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Posted on » Monday, May 04, 2009 (৪ মে ২০০৯)। "Sports News » 'I don't want to be AFC head'"। Gulf Daily News। ১১ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৩।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ Disciplinary Committee ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ জুন ২০০৯ তারিখে, FIFA.
| পৌর অফিস | ||
|---|---|---|
| পূর্বসূরী আব্দুল রহমান সায়ার |
বাহরাইন ফুটবল সংস্থার সভাপতি ২০০২-২০১৩ |
উত্তরসূরী শেখ আলী বিন খলিফা ভারপ্রাপ্ত |
| পূর্বসূরী ঝ্যাং জিলং |
এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি ২০১৩-বর্তমান |
উত্তরসূরী শূন্য |