আহমাদ আহমাদ
আহমাদ আহমাদ | |
|---|---|
| সিএএফ সভাপতি | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ১৬ মার্চ ২০১৭ | |
| পূর্বসূরী | ইশা হায়াতু |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ৩০ ডিসেম্বর ১৯৫৯ মাহাজঙ্গা, মাদাগাস্কার |
| জাতীয়তা | মালাগাসি |
| পেশা | রাজনীতিবিদ ফুটবল প্রশাসক |
আহমাদ আহমাদ (জন্ম: ৩০ ডিসেম্বর ১৯৫৯) হলেন একজন মালাগাসি ফুটবল প্রশাসক ও রাজনীতিবিদ। তিনি রাজনীতিতে যোগ দেওয়ার আগে, যুবক বয়সে ফুটবলার এবং পরে ফুটবল প্রশিক্ষক ছিলেন। তিনি ২০০৩ সাল থেকে মালাগাসি ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন[১] এবং বর্তমানে তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন।
২০১৭ আহমাদ আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সভাপতি নির্বাচিত হন। তিনি সিএএফ-এর ৭ম সভাপতি। এর পূর্বে তিনি এর কার্যনির্বাহী পরিষদের সদস্য ছিলেন।[২]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]আহমাদ মাদাগাস্কারের ক্রীড়া সম্পাদক ছিলেন এবং তারপরে মৎস্য মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি একজন সেনেটর, ২০১৬ সালে মাদাগাস্কারের রাষ্ট্রপতি হেরি রাজাওনারিমাম্পিয়ানিনা তাকে সেনেটের ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করে।
ফুটবল প্রশাসক
[সম্পাদনা]আহমাদ মূলত ফুটবল প্রশিক্ষক ছিলেন। ২০০৩ সালে তিনি মালাগাসি ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হন।[৩] ২০১৭ সালের ১৬ মার্চ তিনি আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সভাপতি নির্বাচিত হন, তিনি ৩৪-২০ ভোটে জয়লাভ করেছিলেন। তার প্রতিদ্বন্দ্বী ছিল প্রাক্তন সভাপতি ইশা হায়াতু, যে ১৯৯৮-২০১৭ পর্যন্ত এর সভাপতি ছিলেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Ahmad replaces Issa Hayatou as African football chief"। Al Jazeera। ১৬ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৮।
- ↑ "Madagascar FA chief Ahmad elected as new Caf president"। BBC News। ১৬ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৭।
- ↑ "AHMAD - FIFA.com"। FIFA.com। ১২ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৮।