বিষয়বস্তুতে চলুন

শিশির ভট্টাচার্য্য (ভাষাবিজ্ঞানী)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শিশির ভট্টাচার্য্য
জন্ম (1963-08-04) ৪ আগস্ট ১৯৬৩ (বয়স ৬২)
পেশাঅধ্যাপনা, লেখক
নাগরিকত্ববাংলাদেশি
শিক্ষাপিএইচডি
শিক্ষাপ্রতিষ্ঠানমন্ট্রিল বিশ্ববিদ্যালয়
প্যারিস-সর্বোন বিশ্ববিদ্যালয়
বিষয়বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
ওয়েবসাইট
shishirbhattacharja.com

শিশির ভট্টাচার্য্য (জন্ম ০৪ আগস্ট ১৯৬৩) একজন বাংলাদেশি ভাষাবিজ্ঞানী, লেখক ও কলামিস্ট।[][][][][] তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েআধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক ও ফরাসি ভাষার অধ্যাপক।[][] তিনি বাংলা ভাষার বিস্তারে অনেক দিন ধরে কাজ করছেন। প্রথম আলোর ভাষায়, "ভাষাবিজ্ঞানী শিশির ভট্টাচার্য্য ইউরোপ, আমেরিকা আর এশিয়া—এই তিন মহাদেশে ব্যাকরণচর্চার অভিজ্ঞতা অর্জন করেন প্রায় তিন দশক ধরে।"[] তিনি ফরাসি কবি গিয়ম আপোলিন্যারআর্তুর র‍্যাঁবোর কবিতা বাংলায় অনুবাদ করেছেন এবং জীবনানন্দ দাশের কবিতা ফরাসিতে অনুবাদ করেছেন।[] এছাড়াও তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের উপর রচিত ব্যার্নার হেনরি লেভির পুস্তক বাংলাদেশ যখন স্বাধীন হচ্ছিল (২০১৪) শিরোনামে বাংলা অনুবাদ করেছেন।[]

জন্ম ও শিক্ষা

[সম্পাদনা]

ভট্টাচার্য্যের জন্ম চট্টগ্রামের সীতাকুন্ডেপ্যারিসের সর্বোন বিশ্ববিদ্যালয় থেকে ভারতবিদ্যায় এমএ, এবং ভাষা বিজ্ঞানে এমএ ও এমফিল করেছেন।[] পিএইচডি করেছেন কানাডার মন্ট্রিল বিশ্ববিদ্যালয়ে।[] টোকিওর রাষ্ট্রভাষা ইনস্টিটিউট থেকে তিনি পোস্ট-ডক্টরেট করেন।

কর্মজীবন

[সম্পাদনা]

১৯৮৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েআধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক ও ফরাসি ভাষার অধ্যাপক।[]

নির্বাচিত গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]

বাংলা ভাষায়

[সম্পাদনা]
  • ঈশ্বর ধর্ম বিশ্বাস
  • সমাজ সংস্কৃতি শিল্পকলা
  • বিশ্ববিদ্যালয়ের ইতিহাস: আদিপর্ব
  • কথাকলি
  • যা কিছু ব্যাকরণ নয়
  • বাংলা ব্যাকরণ রূপরেখা
  • বাংলা ভাষা: প্রকৃত সমস্যা ও পেশাদারি সমাধান
  • অন্তরঙ্গ ব্যাকরণ
  • উচিৎ শিক্ষা
  • যাত্রাপালা চন্দ্রগুপ্ত King-বা ক্ষমতা-শাস্ত্রের সহজপাঠ

বাংলা অনুবাদ

[সম্পাদনা]
  • বাংলাদেশ যখন স্বাধীন হচ্ছিল
  • র‍্যাঁবো: নির্বাচিত কবিতা ও পত্রাবলি
  • আপোলিন্যার: নির্বাচিত কবিতা

ইংরেজি ভাষায়

[সম্পাদনা]
  • Word Formation in Bengali: A Whole Word Morphological Description and its Theoretical Implications [বাংলায় শব্দ গঠন: একটি সম্পূর্ণ শব্দের রূপতাত্ত্বিক বিবরণ এবং তার তাত্ত্বিক প্রভাব] (জার্মানি)

ফরাসি ভাষায়

[সম্পাদনা]
  • Bhagwan et son monde orange [ভগবান ও তার কমলাবর্ণের দুনিয়া] (১৯৯১)
  • La poésie contemporaine du Bangladesh [বাংলাদেশের সমসাময়িক কবিতা] (সহ-লেখক)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "অখণ্ড আলোয় বাংলা ব্যাকরণ"প্রথম আলো। ৭ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৯
  2. 1 2 3 4 5 "শিশির ভট্টাচার্য্য"বিডিনিউজ২৪ডটকম। ১৫ অক্টোবর ২০১৫। ৬ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৯
  3. "Enhance opportunity for research-based education"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০ অক্টোবর ২০১৮। ২১ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৯
  4. "বিশ্ববিদ্যালয় তবে ইউরোপের সৃষ্টি!"প্রথম আলো। ২১ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৯
  5. "বিশ্ববিদ্যালয়ের মানে কজন জানেন?"প্রথম আলো। ৩০ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৯
  6. "Bangla state language only in law, not in practice: speakers"নিউ এজ (ইংরেজি ভাষায়)। ২১ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৯
  7. 1 2 "MoU between Dhaka University and Tokyo University of Foreign Studies signed"ডেইলি সান (ইংরেজি ভাষায়)। ১৩ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৯