শিবা ( ইংরেজি: Shiva; প্রতিবর্ণীকৃত: শিব ) হলো একটি ভারতীয় অ্যানিমেটেড অ্যাকশন টেলিভিশন ধারাবাহিক, যেটি লিখেছেন নিরাজ বিক্রম। যা ২০১৫ সালে নিকেলোডিয়নে সম্প্রচার শুরু হয়, তবে বর্তমানে নিকেলোডিয়ন সনিকে সম্প্রচারিত হচ্ছে। সিরিজটি কসমস-মায়া এবং ভায়াকম ১৮ দ্বারা নির্মিত হয়েছে।[২] এটি ভারতের সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত শিশুতোষ টেলিভিশন শোগুলির মধ্যে একটি।[৩]
শিবা তার দাদা-দাদীর সাথে ভেদাস সিটি নামক শহরে বাস করে। সে একজন শিশু সুপারহিরো। সে অনেক খলনায়কের সম্মুখীন হয়, যারা এই শহরের ব্যক্তি এবং শহরের ক্ষতি করতে চায়। সে তার আশ্চর্য সাইকেল নিয়ে শত্রুদের মোকাবেলা করে পরাজিত করে। ইন্সপেক্টর লাড্ডু সিং (ল্যা-ডু সিং) নামের একজন পুলিশঅপরাধীদের ধরতে গিয়ে প্রায়শই বিপদে পড়েন, শিবা ও তার বন্ধুরা তাঁকে সাহায্য করে। তাদের এই চরম সাহসিকতার জন্য তারা ভারত সরকারের পক্ষ থেকে পুরষ্কৃত হয়।
শিবা: শিবা একজন অসাধারণ বুদ্ধিমত্তাসম্পন্ন সাহসী-শক্তিশালী বীর শিশু। তার একটি আশ্চর্য সাইকেল আছে, যা উড়তে পারে। সে তার বন্ধুদের সাথে অত্যন্ত বিনয়ী ও আন্তরিক, এবং একজন ছাত্র হিসেবেও খুব ভালো। সে ভেদাস সিটির অধিবাসীদের বিভিন্ন বিপদ থেকে রক্ষা করে এবং ইন্সপেক্টর লাড্ডু সিংকে অপরাধীদের গ্রেপ্তার করতে সাহায্য করে। সে তার দাদু আর দিদার সাথে থাকে। সে একজন বিশেষজ্ঞ যোদ্ধা এবং একটি পর্বে তাকে 'দ্য লাস্ট নিনজা ফাইটার' উপাধিতে ভূষিত করা হয়েছিল। তবে সে কখনোই তার এই যুদ্ধ-প্রতিভার অপব্যবহার করে না। সাইকেল চালানোর ক্ষেত্রে তার অসাধারণ দক্ষতা রয়েছে। সে একজন ইঞ্জিনিয়ারও, এবং সে তার সাইকেলে বিভিন্ন গ্যাজেট যুক্ত করে। সে রান্নাতেও বেশ পারদর্শী।
রিভা বা রেবা: শিবার বেস্ট ফ্রেন্ড হলো রিভা। সে সবসময় শিবাকে সমর্থন করে এবং দৃঢ়ভাবে বিশ্বাস কর শিবা-ই শক্তিশালী। তার বিশ্বাস শিবা যেকোনো কিছু করতে পারে। সে খুবই বুদ্ধিমতী। প্রায়ই সে বিপদের সময় শিবাকে বাঁচায়। সাধারণ বিষয়ে আদি-ইউদি ভয় পেলে সে তাদের উপর রেগে যায়।
আদিত্য: আদিত্য শিবার বন্ধু, যে আদি নামেই বেশি পরিচিত। সে গর্ব করে নিজের বীরত্বের কথা বলে, কিন্তু সে খুবই ভীতু। সে শিবার সাথে প্রতিটি অভিযানেই উপস্থিত ছিল, সে তার পরিবার ও বন্ধুদের সাথে খুবই অনুগত। সে প্রায় দাবি করে যে, সে তার গ্রামে তাঁকে বীর হিসেবে গণ্য করা হয়, যেমন ভেদা সিটিতে শিবা।
উদয়: শিবার বন্ধু উদয়, সে ইউদি নামে পরিচিত। ভয় পেলেই তার খিদে পায়, সেও অত্যন্ত শক্তিশালী। প্রতিটি রহস্যের মধ্যেই সে মনে করে যে এই সমস্যাগুলির পূর্ববর্তী হাত হলো এলিয়েন। এলিয়েন সম্পর্কে তার চিন্তাভাবনার কারণে রিভা তার উপর রেগে যায়।
লাড্ডু সিং: তিনি ভেদাস সিটির পুলিশ ইন্সপেক্টর। তিনি সং, তবে তত বুদ্ধিমান না। কিছু পর্বে তিনি নিজেকে শিবার গুরু বলে দাবি করেন, আসামি ধরার পরে। তানি তাঁর কর্তব্য পালনে সবসময়ই শিবার সাহায্য নেন। তিনি সাংবাদিকদেরকে ইন্টারভিউ দিতে পছন্দ করেন। তিনি গর্ব করে বলেন যে তিনি অপরাধীকে বীরত্বের সাথে ধরেছেন, যা তাঁকে মাঝে মধ্যে বিপদের দিকে ঠেলে দেয়। তবে, সবাই জানে যে আসল নায়ক কে! লাড্ডু সিং এই কার্টুনের এক ভীতু ও হাস্যরসাত্মক চরিত্র।
পেডা রাম: তিনি লাড্ডু সিংয়ের সহকারী। যখন লাড্ডু সিং গর্ব করে কিছু বলতে চান, তখন তিনি সত্যিটা বলে দেন।
দাদু বা নানাজি: তাঁর প্রকৃত নাম আচার্য। তিনি শিবার নানা, এবং তাঁর প্রধান প্রতিভা হলো হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত গাওয়া, যা তিনি তাঁর সেরাটা দিয়ে গান। কিন্তু সবাই মনে করে যে তিনি সবচেয়ে খারাপ গেয়েছেন। যখন তিনি গান শুরু করেন, তাঁর কণ্ঠস্বর সবাইকে এমনভাবে উড়িয়ে দেয় যেন একটা টর্নেডো এসেছে। এই ক্ষমতার দ্বারা কখনও কখনও তিনি শিবাকে সাহায্য করেন।
দিদা বা নানি: তিনি শিবার নানি। তিনি শিবাকে কারো সাথে লড়াই করতে নিষেধ করেন। যখন লাড্ডু সিং শিবার কাছে সাহায্যের জন্য আসে, তখন তিনি শিবাকে যেতে দিতে চান না। কিন্তু, "দ্য লাস্ট নিনজা ফাইটার" নামক পর্বটিতে দেখা যায় যে, নানি বলেছিলেন যে, তিনি কখনোই অনিচ্ছাকৃতভাবে শিবা-কে কোনো অপরাধীর বিরুদ্ধে লড়তে দিতে পিছপা হন না, কারণ শিবা মানুষের মঙ্গলের জন্য এবং ভেদাস সিটির জন্য লড়াই করছে। তবে, তিনি সত্যের জন্য শিবা-কে লড়াই করার অনুমতি দেন।
স্বামী: তিনি শিবাদের প্রতিবেশী। তিনি তার স্ত্রীর সাথে থাকেন। নানাজির গাওয়া গান শুনে সে প্রায়ই বিরক্ত হয়ে যান।
স্বামীর স্ত্রী: তিনি শিবাদের প্রতিবেশী। তিনি প্রতিদিন কেনাকাটা করতে ভালোবাসেন।
ভীম সিং: শিবাদের বাড়িতে কাজ করেন। সে খুবই রোগা মানুষ। দাদু গান গাওয়ার সময় তাঁকে বিরক্ত করতে এবং শিবার কাছে সাহায্যের জন্য এলে লাডু সিংকে তাদের ঘর থেকে বের করে দিতে সে দিদাকে সাহায্য করেন।
নেহা: নেহা হচ্ছে স্বামীর ভাগ্নী। যেকোনো গোপন কোড, পাসওয়ার্ড ইত্যাদি সনাক্ত করার অসাধারণ ক্ষমতা তার আছে। দ্য সিক্রেট কোড-এর মতো পর্বগুলিতে তাকে দেখা যায়। সেই পর্বে স্বর্ণের বার ভর্তি লকার খোলার জন্য অপরাধীরা তাকে অপহরণ করার চেষ্টা করেছিল। তবে, সে এই কার্টুনের কোনও প্রধান চরিত্র নয়।