রেজাউল আহসান
রেজাউল আহসান | |
|---|---|
| জন্ম | ১৯৬২ |
| জাতীয়তা | বাংলাদেশী |
| নাগরিকত্ব | পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
| মাতৃশিক্ষায়তন | বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় |
| পরিচিতির কারণ | সচিব |
রেজাউল আহসান একজন বাংলাদেশি সরকারি কর্মকর্তা যিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১][২][৩] তিনি এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।[৪] বর্তমানে তিনি বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।[৫]
জন্ম ও প্রাথমিক জীবন
[সম্পাদনা]রেজাউল আহসান ১৯৬২ সালে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় জম্মগ্রহণ করেন।[১]
কর্মজীবন
[সম্পাদনা]রেজাউল আহসান বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের অষ্টম ব্যাচের (১৯৮৬) কর্মকর্তা। ১৯৮৯ সালে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করে প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
তিনি সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক এবং কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। তিনি উপসচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ে এবং সচিব হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগে দায়িত্ব পালন করেন।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "মোঃ রেজাউল আহসান"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৬ নভেম্বর ২০১৯। ২২ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারী ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}:|সংগ্রহের-তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ↑ "নতুন পল্লী উন্নয়ন ও সমবায় সচিব রেজাউল আহসান"। দৈনিক যুগান্তর। ৬ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২০।
- ↑ "পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের নতুন সচিব রেজাউল আহসান"। দৈনিক আমাদের সময়। ৫ নভেম্বর ২০১৯। ২৪ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২০।
- ↑ "সমবায় বিভাগে নতুন সচিব রেজাউল আহসান | banglatribune.com"। Bangla Tribune। ২৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২০।
- ↑ "চেয়ারম্যানগণের তালিকা"। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (ইংরেজি ভাষায়)। ১০ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২২।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |