রুফাস-নেপ্ড বেলবার্ড
| রুফাস-নেপ্ড বেলবার্ড | |
|---|---|
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ/রাজ্য: | অ্যানিম্যালিয়া (Animalia) |
| পর্ব: | কর্ডাটা (Chordata) |
| শ্রেণি: | এভিস (Aves) |
| বর্গ: | প্যাসারিফর্মিস (Passeriformes) |
| পরিবার: | Oreoicidae Iredale, 1956 |
| গণ: | Aleadryas (Sclater, PL, 1874) |
| প্রজাতি: | A. rufinucha |
| দ্বিপদী নাম | |
| Aleadryas rufinucha (Sclater, PL, 1874) | |
| Rufous-naped bellbird | |
|---|---|
| Scientific classification | |
| Kingdom: | Animalia |
| Phylum: | Chordata |
| Class: | Aves |
| Order: | Passeriformes |
| Family: | Oreoicidae |
| Genus: | Aleadryas Iredale, 1956 |
| Species: | A. rufinucha |
| Binomial name | |
| Aleadryas rufinucha (Sclater, PL, 1874) | |
রুফাস-নেপ্ড বেলবার্ড ( অ্যালিয়াড্রিয়াস রুফিনুচা ), বা রুফাস-নেপ্ড হুইসলার হল ওরিওসিডি পরিবারের একটি প্রজাতির পাখি । এটি মনোটাইপিক গণ অ্যালিয়াড্রিয়াসে বরাদ্দ করা হয়েছে। এটি নিউ গিনিতে পাওয়া যায়,[২] যেখানে এর প্রাকৃতিক বাসস্থান হল উপক্রান্তীয় বা গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্র পাহাড়ী বন ।[২] তাছাড়াও পাপুয়া নিউ গিনির বৃষ্টি-অরণ্যে রুফাস-নেপ্ড বেলবার্ড পাওয়া যায়। তাদের পালকে আর চামড়ায় রিজেন্ট হুইসলার ও হুডেড পিটোহুইয়ের মতো নিউরোটক্সিন জমে থাকে, অথচ তাদের নিজেদের কোনো ক্ষতি হয় না। মানুষ, শিকারি পাখি-সহ আক্রমণকারীদের থেকে আত্মরক্ষার্থে এই বিষ ব্যবহৃত হয়। এই বিশেষ বিষকে বলা হয় ব্যাট্রাকোটক্সিন। বিষাক্ত পোকামাকড় খাওয়ার ফলে তাদের শরীরে এই বিষ তৈরী হয়। মাংসপেশির যে ভোল্টেজ-গেটেড সোডিয়াম চ্যানেলে ব্যাট্রাকোটক্সিন জুড়ে বসে (বাইণ্ডিং), এদের শরীরে জেনেটিক মিউটেশনের ফলে বেশ কিছু বদল আসে যার ফলে ব্যাট্রাকোটক্সিন এদের শরীরে প্রভাব ফেলত পারে না। এই বিষ পয়জন-ডার্ট ব্যাঙের শরীরেও পাওয়া যায়। তাছাড়া কর্মরত স্কেলিটাল মাসেলের মধ্যে থাকা সোডিয়াম চ্যানেল বন্ধ করে দিতে পারে, যার ফল স্প্যাজম বা মাংসপেশির খিঁচুনি এবং কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ BirdLife International (২০১৭)। "Aleadryas rufinucha"। বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা (ইংরেজি ভাষায়)। ২০১৭। আইইউসিএন: e.T২২৭০৫৪২৮A১১৮৬৮২৯৭৪। ডিওআই:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T22705428A118682974.en। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২১।
- 1 2 3 উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;iucn status 12 November_2021নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "পাখির শিস নয়, পাখির বিষ"।